Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, July 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » চকরিয়ায় অটোরিকশা থামিয়ে ব্যবসায়ীকে গুলি, চমেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি
    ব্রেকিং

    চকরিয়ায় অটোরিকশা থামিয়ে ব্যবসায়ীকে গুলি, চমেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি

    Desk ReportBy Desk ReportJuly 18, 2026No Comments403 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১১টার দিকে ২ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম রমিজ উদ্দিন সওদাগর। তিনি স্থানীয়ভাবে একটি মুদিদোকান পরিচালনা করেন। বাড়ি ফেরার পথে অটোরিকশার গতিরোধ করে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঘটনার কিছুক্ষণ আগে রমিজ উদ্দিনের সঙ্গে ওই দুই যুবকের কথা কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,658

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,494

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,124

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    খেলাধুলা

    ‘ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে’: স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন মেসি

    July 20, 2026479

    বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে দুর্দান্ত ছন্দে…

    পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি, যোগদান করতে এসেই ধরা পড়ল ৪ ভুয়া নিয়োগপ্রাপ্ত

    July 20, 2026

    আ.লীগ নেতার ২৪ লাখ টাকার সেগুন গাছ কেটে বিক্রি বিএনপি নেতার

    July 20, 2026

    পরীক্ষা ছাড়াই নির্বাচন অফিসে ১৪৩ জনের নিয়োগ, জনপ্রতি ৮০ হাজার টাকা ঘুষ

    July 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?