Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার: চারজনই নারী-কিশোরী
    ব্রেকিং

    জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার: চারজনই নারী-কিশোরী

    Desk ReportBy Desk ReportAugust 30, 2026No Comments531 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    মাত্র সাত দিনে জামালপুর শহর ও আশপাশের এলাকায় একের পর এক পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতদের মধ্যে চারজনই নারী ও কিশোরী। রয়েছেন দুই গৃহবধূ, এক কলেজছাত্রী ও এক কিশোরী। অন্যজন একজন ব্যবসায়ী। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়লেও এসব ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

    গত ২৩ আগস্ট জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে তার দুই শিশুসন্তান দীর্ঘ সময় আটকে থেকে জানালা দিয়ে পানি চেয়ে কান্নাকাটি করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে শিশুদের উদ্ধার করার পাশাপাশি একটি কক্ষ থেকে ইশরাতের মরদেহ পাওয়া যায়। ঘটনায় তার স্বামীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    এর মাত্র চার দিন পর, ২৭ আগস্ট মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় নিজের দোকান থেকে সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই দোকানেই রাতযাপন করতেন। দীর্ঘ সময় দোকান বন্ধ থাকার পর পরিবারের সদস্যরা তালা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পান।

    পরদিন ২৮ আগস্ট সকালে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের একটি কৃষিজমির পাশের সেচপাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। আগের রাত থেকেই নিখোঁজ ছিল সে। একই দিন রাতে জামালপুর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিমা (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    পারিবারিক সূত্রে ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক টানাপোড়েনের কারণে রিমা মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে। তবে তার মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

    সবশেষ ২৯ আগস্ট নান্দিনা রেলস্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৬) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    স্থানীয়দের অভিযোগ, একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করার মতো দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ খুব একটা চোখে পড়ছে না। তদন্তের অগ্রগতি ও প্রতিটি ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে দ্রুত ও স্বচ্ছ তথ্য প্রকাশের দাবিও উঠেছে। তাদের মতে, শুধু তদন্তের কথা বললেই হবে না; ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।

    শহরের বকুলতলা এলাকার ব্যবসায়ী আবদুল কাদের বলেন, “অল্প কয়েক দিনের মধ্যে এতগুলো মরদেহ উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে নারী ও তরুণীদের মৃত্যুর ঘটনাগুলো মানুষকে বেশি ভাবিয়ে তুলছে। প্রতিটি ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা দরকার।”

    দক্ষিণ কাচারীপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক বলেন, একের পর এক মরদেহ উদ্ধারের খবরে মানুষের মধ্যে আতঙ্ক ও নানা ধরনের গুঞ্জন তৈরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের অগ্রগতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মানুষকে নিয়মিত অবহিত করা জরুরি।

    তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাগুলোকে গুরুত্ব দিয়েই তদন্ত করা হচ্ছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, প্রতিটি ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং তদন্তের মাধ্যমে তথ্য-প্রমাণ সংগ্রহ করে বিশেষজ্ঞ মতামতসহ আদালতে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ ও সচেতনতা বৃদ্ধিতে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন মসজিদেও জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদকাসক্তি, হত্যা ও আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 202655,982
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী লোকনাথ বাবার ২৯৬তম আবির্ভাব উৎসব

    August 30, 2026723

    ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব…

    মেসির ঝড়: মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি

    August 30, 2026

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 2026

    দিনে জনপ্রতিনিধি; রাতে সিএনজি চোরচক্রের মূল হোতা বিএনপি নেতা জামাল

    August 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?