Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 27 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
    ব্রেকিং

    জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

    Desk ReportBy Desk ReportAugust 27, 2026No Comments573 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কথিত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন। স্বামীর মৃত্যুর পর আর বাসায় ফেরার প্রয়োজন বোধ করছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দীপু মনিকে হাজির করা হয়। এদিন তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান তিনি।

    অনুমতি পেয়ে কাঠগড়ার মাইক্রোফোনে দাঁড়িয়ে দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারাগারে আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এতদিন শুনানি হয়নি। এখন আমি জামিন চাই না। জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’

    নিজের পারিবারিক পরিস্থিতি তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, তার স্বামী ড. তৌফীক নাওয়াজ দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন এবং বাকশক্তিও হারিয়েছিলেন। পাঁচ বছর সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্বামীর যত্ন নিয়েছেন বলেও জানান।

    দীপু মনি বলেন, ‘আমার স্বামী সাত বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। আমি পাঁচ বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি।’

    তিনি আরও জানান, তাকে গ্রেপ্তারের পর স্বামীকে দীর্ঘ সময় অজ্ঞাত স্থানে আশ্রিত অবস্থায় থাকতে হয়েছে। ফলে তার যত্নও নিতে পারেননি তিনি। দীপু মনির ভাষ্য, এই পরিস্থিতি তার স্বামী মেনে নিতে পারেননি।

    গত ১৮ আগস্ট রাতে ড. তৌফীক নাওয়াজ মারা যান। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল স্বামীর কাছে থাকার সুযোগ চেয়ে দীপু মনির পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী।

    আদালতে সেই প্রসঙ্গ তুলে দীপু মনি বলেন, ‘তখন তার কাছে যাওয়ার জন্য জামিন আবেদন করেছিলাম। ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব?’

    দীপু মনি আরও বলেন, তার সন্তানরা তার জামিন চান। তবে নিজের আর বাসায় ফেরার তাড়া নেই। তার এই বক্তব্যের পর আদালতে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

    দীপু মনির বক্তব্য শুনে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা খুবই ব্যথিত। আপনার আবেদনের যৌক্তিকতা আছে। কিন্তু আমাদের আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়।’

    পরে ট্রাইব্যুনাল দীপু মনির জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। ফলে তার জামিনের বিষয়ে সিদ্ধান্ত ওই দিন শুনানির পরই জানা যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

    August 27, 2026573

    কথিত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক…

    নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যা: নিখোঁজ ৩৫ দেশের নাগরিক, নিহতের সংখ্যা ছাড়াল ২৯০

    August 27, 2026

    ‘বাংলাদেশ বাঁচাতে’ সচিবালয় ও সেনাবাহিনীকে ‘পাকিস্তান মুক্ত’ করার আহ্বান সাখাওয়াত হোসেনের

    August 27, 2026

    আবারও হিন্দু হত্যা: বরগুনার ডাকবাংলোয় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

    August 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?