Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, July 9 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭
    ব্রেকিং

    ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

    Desk ReportBy Desk ReportJuly 9, 2026No Comments766 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার পরিকল্পনার সময় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কুত্তা ফারুক’সহ একটি ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    বুধবার (৮ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে আদাবর থানা পুলিশ। অভিযানে কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সক্রিয় সাত সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পরিচিত ‘কুত্তা ফারুক’ও রয়েছে।

    পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, ভয়ভীতি প্রদর্শন এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নেওয়া হয়।

    পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। ছিনতাই, হামলা, চাঁদাবাজিসহ নানা অপরাধের শিকার হওয়ার অভিযোগ তুলে তারা বলেন, গ্রেপ্তারের পরও অনেক সময় আসামিরা জামিনে বের হয়ে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা থেকেই যায়।

    আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, অপরাধ সংঘটনের আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি মুরগির খামারে ডাকাতির পরিকল্পনা করছিল।

    ওসি আরও জানান, গত ৩ মে কিশোর গ্যাং নেতা ভাইস্তা বিল্লাল ও মউরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ নিতে পুলিশের এক সোর্সের ওপর হামলার পরিকল্পনাও করেছিল চক্রটি। এ উদ্দেশ্যে স্থানীয় সহযোগীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

    পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, ডাকাতির প্রস্তুতি এবং অন্যান্য অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন

    July 7, 20263,490

    চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি

    July 5, 20262,385

    চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার গায়েব

    July 6, 20261,893

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,867
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দীর্ঘদিন পলাতক, চাকরি হারালেন ৩ পুলিশ কর্মকর্তা

    July 9, 2026854

    দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের বারবার নির্দেশ উপেক্ষা করে পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ…

    ‘মিশরের গোল বাতিল সঠিক সিদ্ধান্ত ছিল, শেষ ২০ মিনিটে আর্জেন্টিনা ছিল অসাধারণ’- নেইমার

    July 9, 2026

    শীর্ষ ১০ শিল্পগ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের প্রাথমিক সত্যতা, সিভিল প্রসিডিংস শুরুর সিদ্ধান্ত

    July 9, 2026

    ‘গাজওয়াতুল হিন্দ’-এর প্রস্তুতির বোমা তৈরির চর্চা, রিমান্ডে সাবির

    July 9, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?