Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 18 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশসহ আটক ৪
    ব্রেকিং

    নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশসহ আটক ৪

    Desk ReportBy Desk ReportAugust 18, 2026No Comments601 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নরসিংদীর বেলাব উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শামসুল হক (৩০)। অন্যরা হলেন বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার রকি (২৮) এবং একই এলাকার বাদল (৩৭)।

    বাগানবাড়ি এলাকায় কনস্টেবল শামসুল হক ওই তিন ব্যক্তির সঙ্গে মাদক সেবন করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে নিজেদের হেফাজতে নেয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, আটক চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক পুলিশ সদস্যের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে আটকের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,964

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    একজনের গবেষণার বিষয় মহাবিশ্ব, অন্যজনের পৃথিবীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। দুই ভাই বোনের অসাধারণ একাডেমিক উত্তরাধিকার

    August 18, 2026883

    বাংলাদেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার ইতিহাসে একই পরিবারের দুই সন্তানের এমন বিরল কীর্তি খুব কমই দেখা…

    প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া; জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

    August 18, 2026

    কলকাতার উপকণ্ঠে আল-কায়দা মডিউলের সন্দেহ, ভাঙড়-বজবজে STF-এর অভিযানে গ্রেফতার ২

    August 18, 2026

    গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

    August 18, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?