Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 28 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নেপালের বন্যায় প্রাণহানিতে শেখ হাসিনার শোকবার্তা; সহায়তার প্রস্তাব
    ব্রেকিং

    নেপালের বন্যায় প্রাণহানিতে শেখ হাসিনার শোকবার্তা; সহায়তার প্রস্তাব

    Desk ReportBy Desk ReportAugust 28, 2026No Comments833 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের বাস্তব সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে ত্রাণ কার্যক্রমে মানবিক সহায়তার লজিস্টিক হাব হিসেবে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও বলেছেন শেখ হাসিনা।

    এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, নেপালের রাসুয়া জেলার তিমুরে, স্যাব্রুবেশি ও রাসুওয়াগাধি এলাকায় আকস্মিক বন্যায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে এখনো নিখোঁজ এবং অসংখ্য পরিবার চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে রয়েছে।

    নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আহতদের দ্রুত সুস্থতা এবং নিখোঁজদের নিরাপদ উদ্ধারের জন্য তিনি প্রার্থনা করছেন।

    শেখ হাসিনা নেপাল ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি, আঞ্চলিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা বাংলাদেশ ও নেপালকে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে।

    ২০১৮ সালে কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনে অংশ নেওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি। ওই সফরে নেপালের মানুষের উষ্ণতা, মর্যাদা ও দৃঢ়তার কথা স্মরণ করে তিনি দেশটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

    শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটের সময়ে প্রতিবেশী দেশগুলোর একে অপরের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশ নিজেও বন্যা, নদীভাঙন, ভূমিকম্প ও জলবায়ুজনিত দুর্যোগের ক্ষতি সম্পর্কে অভিজ্ঞ। তাই নেপালসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দুর্যোগের সময়ে সহযোগিতার প্রয়োজন রয়েছে।

    তিনি আরও বলেন, নেপালের এই দুর্যোগ দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে। জলবায়ু পরিবর্তন, পাহাড়ি প্রতিবেশব্যবস্থার ভঙ্গুরতা, আকস্মিক বন্যা, ভূমিধস ও চরম আবহাওয়ার মতো সংকট কোনো সীমান্ত মানে না। এসব মোকাবিলায় আঞ্চলিক পর্যায়ে আগাম সতর্কতা ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু অভিযোজন, নদী ব্যবস্থাপনা, তথ্য বিনিময় ও মানবিক সহায়তায় আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

    দুর্যোগের মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের ভূমিকাও প্রশংসা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও যারা মানুষের জীবন রক্ষা ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছেন, তাদের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    খেলাধুলা

    চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

    August 28, 2026511

    ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার সঙ্গে…

    ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত; ৩৬৬৪ মেগাওয়াট লোডশেডিং

    August 28, 2026

    বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকেও স্বর্ণ লুট! নেপালে গ্রেপ্তার ২, নিন্দায় স্তম্ভিত বিশ্ব

    August 28, 2026

    নদীতে ভেসে আসছে একের পর এক মরদেহ; শনাক্ত ও সংরক্ষণে নেপালে ভয়াবহ সংকট

    August 28, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?