Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 1 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস: প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজার ৪৬২
    ব্রেকিং

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস: প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজার ৪৬২

    Desk ReportBy Desk ReportSeptember 1, 2026No Comments823 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    হিমালয় অঞ্চলের নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও হিমবাহ ধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশের সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন, যাঁদের মধ্যে ৮৪৪ জন বিদেশি নাগরিক।

    নেপালে নতুন করে ৮৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ হয়েছে। নিখোঁজ ৩ হাজার ৯১৬ জন। তাঁদের মধ্যে ৫৮৩ জন বিদেশি এবং বিভিন্ন জলবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৬৩৯ জন রয়েছেন।

    অন্যদিকে, তিব্বতে ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় ও চীনা নাগরিক- যথাক্রমে ২৭৫ ও ১০০ জন।

    গত ২৬ আগস্ট নেপালের লাংটাং লিরুং পর্বতের প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় হিমবাহের একটি অংশ ভেঙে পড়ার পর ভয়াবহ ধ্বংসাবশেষের স্রোত নেমে আসে। এতে নেপালের রাসুয়া, নুয়াকোট, ধাদিং, কাভ্রে ও কাঠমান্ডু উপত্যকার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তিব্বতের গিয়রং সীমান্তচৌকিও কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়ে।

    উদ্ধারকাজে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার দল অংশ নিয়েছে। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড, ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগব্যবস্থার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,752

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,752

    সম্পাদকীয় কলাম সংবিধান লঙ্ঘনের শাস্তি কি মৃত্যুদণ্ড? ধানমন্ডি ৩২-এর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এবার প্রশ্ন আইন কোথায়?…

    টাইমস স্কয়ারে রক্তাক্ত হামলা: ছুরিকাঘাতে নারী নিহত; পুলিশের গুলিতে ‘হামলাকারী’ও নিহত

    September 1, 2026

    নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস: প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজার ৪৬২

    September 1, 2026

    ট্রাম্পের ‘আবদার’ রাখতে ১৪ বোয়িং কিনছে বাংলাদেশ; লিজে আসছে আরও বিমান: এম. রশিদুজ্জামান মিল্লাত

    September 1, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?