Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, October 15 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী লোকনাথ বাবার ২৯৬তম আবির্ভাব উৎসব
    ব্রেকিং

    ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী লোকনাথ বাবার ২৯৬তম আবির্ভাব উৎসব

    Desk ReportBy Desk ReportAugust 30, 2026Updated:August 30, 2026No Comments723 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। জেলার কালাইশ্রীপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে টানা ১১ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

    উৎসবকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, লীলা কীর্তন, ভক্তিমূলক সংগীত, শুভযাত্রাসহ নানা ধর্মীয় কর্মসূচি। আয়োজক লোকনাথ কল্যাণ সংঘ, ব্রাহ্মণবাড়িয়া জানিয়েছে, ৯ ভাদ্র (২৭ আগস্ট) থেকে শুরু হওয়া অনুষ্ঠান ১৯ ভাদ্র (৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হবে।

    ৩০ আগস্ট বিকেল ৬টায় গীতা পাঠ করবেন ব্রাহ্মণবাড়িয়ার শ্রী কিষাণ দেবনাথ। পরে রাত ৮টায় ধর্মীয় আলোচনা করবেন ভক্তপ্রবর শ্রীশ্রী ১০৮ স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজ।

    ৩১ আগস্ট বিকেল ৬টায় গীতা পাঠ করবেন শিক্ষক শ্রী পঙ্কজ কুমার রায়। এরপর ব্রাহ্মণবাড়িয়ার ‘টিম আনন্দময়ী’ ধর্মীয় সংগীত পরিবেশন করবে। রাত ৮টায় চট্টগ্রামের ‘টিম বৃষ্টি’র শ্রীমতী বৃষ্টি দে ভক্তিমূলক সংগীত পরিবেশন করবেন।

    উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে তিতাস নদীতে অনুষ্ঠিত হবে ‘অধিবাসের জলভরা’ অনুষ্ঠান। পরে সন্ধ্যা ৬টায় গীতা পাঠ করবেন ভক্তপ্রবর শ্রী নিত্যরঞ্জন চক্রবর্তী ও ভক্তপ্রবর শ্রী অভিজিৎ রায় (খোকন)। রাত ৮টায় শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন নরসিংদীর শ্রীশ্রী গোপীনাথ হরিসভা সংঘের শ্রী নিউটন দেবনাথ।

    আয়োজকরা জানিয়েছেন, উৎসবের পরবর্তী দিনগুলোতেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশ্রম ও আশপাশের এলাকায় ভক্তদের সমাগমে উৎসবের আবহ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

    লোকনাথ বাবার আবির্ভাব উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং অনুদান কামনা করেছে লোকনাথ কল্যাণ সংঘ। একই সঙ্গে লোকনাথ বাবার কৃপাধারায় পুণ্য ও পবিত্রতা অর্জনের প্রত্যাশায় দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?