Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রিয়াদে সোফা কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশি শ্রমিক
    ব্রেকিং

    রিয়াদে সোফা কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশি শ্রমিক

    Desk ReportBy Desk ReportAugust 10, 2026Updated:August 10, 2026No Comments686 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রিয়াদ থেকে আসা মর্মান্তিক খবরে স্বজনদের আহাজারি- পরিচয় শনাক্তে জটিলতা, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ

    সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৬ বাংলাদেশি শ্রমিক। রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে মরদেহগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে নিহতদের পরিচয় শনাক্ত করতেও জটিলতার সৃষ্টি হয়েছে।

    বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বীর বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক।

    জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে মুসা সানাইয়া শিল্প এলাকার ওই সোফা কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। পরে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

    আগুনের ভয়াবহতায় অনেকের মরদেহ পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনো উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন।

    এদিকে, প্রিয়জন হারানোর খবরে বাংলাদেশে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার তাগিদে হাজার হাজার কিলোমিটার দূরে সৌদি আরবে পাড়ি জমানো এসব শ্রমিকের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারগুলোতে চলছে আহাজারি। কারও অপেক্ষায় থাকা মা-বাবা, স্ত্রী-সন্তান কিংবা স্বজনদের কাছে প্রবাস থেকে আর ফিরবে না তাদের প্রিয় মানুষটি- এমন বাস্তবতা যেন শোককে আরও ভারী করে তুলেছে।

    এর আগে রোববার রাতে এক শোকবার্তায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহত বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

    এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। প্রবাসে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জীবন বাজি রেখে কাজ করা ১৬ বাংলাদেশির এমন করুণ পরিণতি নতুন করে নাড়া দিয়েছে দেশবাসীকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্নীতি: সরকারি হাসপাতালে জরুরি ৭৮ শতাংশ ওষুধই নেই

    August 11, 2026915

    সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার আশায় ছুটে আসছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। কিন্তু…

    ‘শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়া হবে’: ডা. জাহেদ

    August 11, 2026

    ‘শেখ হাসিনার ফাঁসি হবে না, বরং বর্তমান সরকারই ফাঁসে ঝুলিয়ে গেছে’: গৌতম লাহিড়ী

    August 11, 2026

    ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে টেক্সাসে আওয়ামী লীগের আলোচনা সভা; প্রধান অতিথি শেখ হাসিনা

    August 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?