Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রেলের পুকুর দখলে পুকুরচুরি: কোটি কোটি টাকার জালিয়াতি জামায়াত নেতাকর্মীর
    ব্রেকিং

    রেলের পুকুর দখলে পুকুরচুরি: কোটি কোটি টাকার জালিয়াতি জামায়াত নেতাকর্মীর

    Desk ReportBy Desk ReportJuly 26, 2026Updated:July 26, 2026No Comments4 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    জালিয়াতির মাধ্যমে সরকারি নথি বিকৃত করে বগুড়া শহরের রেলওয়ের প্রায় ৬৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের একটি প্রাকৃতিক জলাশয় দখল ও ভরাটের চেষ্টা চালানোর অভিযোগ জামায়াতের দুই নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জলাশয়কে কাগজে-কলমে ‘ভিটা’ দেখিয়ে সেখানে বহুতল মার্কেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরাটের কাজ বন্ধ করেছে বগুড়া সিটি করপোরেশন।

    অভিযুক্তরা হলেন জামায়াতের কর্মী ছাইফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিনের ছেলে ও বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

    অনুসন্ধানে জানা যায়, বগুড়া সদরের চকবৃন্দাবন মৌজার ১ দশমিক ২৮ একর সরকারি জমি, যা সরকারি রেকর্ডে দীর্ঘদিন ধরে পুকুর বা প্রাকৃতিক জলাশয় হিসেবে অন্তর্ভুক্ত, সেটিকে বিভিন্ন কৌশলে দখলের চেষ্টা চলে। শহরের স্টেশন রোডসংলগ্ন গুরুত্বপূর্ণ এই জলাশয়ের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৫০ লাখ টাকা।

    তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রথমে কৃষি লাইসেন্সের আওতায় জমিটি লিজ নেওয়া হয়। পরে সেটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। জলাশয়ে বালু ফেলে ভরাট শুরু হলে স্থানীয়দের তীব্র প্রতিবাদ এবং পরিবেশ অধিদপ্তরের আপত্তির মুখে পরিকল্পনা আটকে যায়। এরপর জলাশয়ের ভূমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করা হয়।

    রেলওয়ের পক্ষ থেকে গত বছরের ৫ নভেম্বর জেলা প্রশাসনের কাছে জমিটির শ্রেণি পরিবর্তনের আবেদন করা হলেও তদন্ত শেষে জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, এটি এখনও একটি প্রাকৃতিক জলাশয় এবং এটি ভরাট করা হলে বগুড়া শহরের জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। এ কারণে আবেদনটি বাতিল করা হয়।

    তবে অনুসন্ধানে আরও গুরুতর তথ্য উঠে আসে। অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর নতুন একটি নথিতে একই জমিকে ‘ভিটা’ হিসেবে দেখানো হয়। অথচ মূল আরএস খতিয়ানে জমির শ্রেণি স্পষ্টভাবে ‘পুকুর’ উল্লেখ রয়েছে। এই অসঙ্গতি সরকারি নথি জালিয়াতি বা বিকৃতির অভিযোগকে আরও জোরালো করেছে।

    স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন ও জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করেন। অভিযানে জলাশয়ের ওপর নির্মিত অবৈধ টিনের বেড়া অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের কাগজপত্রসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা গেছে, জলাশয়ে বালু ফেলে ভরাটের পাশাপাশি ড্রেনের সীমানা অমান্য করে স্থাপনা নির্মাণেরও চেষ্টা হয়েছে। তাই অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয়েছে এবং কাগজপত্র যাচাইয়ের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,897

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্রিকস সম্মেলনে ব্যস্ত মোদি; তিন দিনে একাধিক শীর্ষ বৈঠকের সূচি

    September 11, 2026752

    ১১ থেকে ১৩ সেপ্টেম্বর-রাশিয়া, ইরান, চীনসহ একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী…

    গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

    September 11, 2026

    নিখোঁজের ৩ দিন পর বন্ধুর অফিসে ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার

    September 11, 2026

    কম্পিউটিংয়ে নতুন বিপ্লব: এবার সার্কিট হবে জীবন্ত ব্যাকটেরিয়ায়

    September 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?