Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 27 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ৫ আগস্টের পর পুলিশ গণহত্যা; দুই বছরেও পুরোপুরি স্বাভাবিক নয় পুলিশের মনস্তত্ত্ব
    ব্রেকিং

    ৫ আগস্টের পর পুলিশ গণহত্যা; দুই বছরেও পুরোপুরি স্বাভাবিক নয় পুলিশের মনস্তত্ত্ব

    Desk ReportBy Desk ReportJuly 12, 2026No Comments784 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ পুলিশও নজিরবিহীন সংকটের মুখে পড়ে। সে সময় জঙ্গীদের আক্রমণের মুখে পড়ে পুলিশ। প্রায় সাড়ে তিন হাজার অধিক পুলিশ নির্মমভাবে নিহত হন। দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটতেই থাকে; বহু পুলিশ সদস্য নিহত ও আহত হন। এই সহিংস পরিস্থিতিকে কেন্দ্র করে বাহিনীর কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়।

    প্রায় দুই বছর পরও সংশ্লিষ্টদের মতে, পুলিশ পুরোপুরি স্বাভাবিক কর্মপরিবেশে ফিরতে পারেনি। প্রশাসনিক পুনর্গঠন, ব্যাপক রদবদল, আইনি চাপ, জনআস্থার সংকট এবং সদস্যদের মানসিক অনিশ্চয়তার কারণে বাহিনীর কার্যক্রম এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশ্লেষকদের মতে, চেইন অব কমান্ড দুর্বল হওয়া, সদস্যদের মনোবল কমে যাওয়া এবং মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধার প্রভাব দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও পড়ছে।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই বছরে শতাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সময়ে কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় পুলিশের ১ হাজার ৫৯৮ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া চলতি বছরের প্রথম পাঁচ মাসেই পুলিশের ওপর অন্তত ২৬৮টি হামলার ঘটনা ঘটেছে।

    বিশ্লেষকদের মতে, পুলিশের সংস্কার যেমন জরুরি, তেমনি একটি কার্যকর, পেশাদার ও আত্মবিশ্বাসী পুলিশ বাহিনী গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সম্পূর্ণ স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনাই এখন বাহিনীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘পিস্তল বাবু’ পরিচয়ে উত্তরায় পিস্তল ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

    August 27, 2026728

    রাজধানীর উত্তরায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে এক ডেভেলপার প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে ২ লাখ ১ হাজার…

    স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু; ৫ মাসে প্রাণহানি ৯৫০ পার

    August 27, 2026

    আল-কায়েদার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি বাংলাদেশে: সজীব ওয়াজেদ

    August 27, 2026

    দলবদ্ধ ধর্ষণ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    August 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?