Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, October 10 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » “আমাকে হত্যা করা হলে ইরানের ওপর হবে ইতিহাসের ভয়াবহ হামলা”: প্রেসিডেন্ট ট্রাম্প
    আন্তর্জাতিক সাক্ষ্য

    “আমাকে হত্যা করা হলে ইরানের ওপর হবে ইতিহাসের ভয়াবহ হামলা”: প্রেসিডেন্ট ট্রাম্প

    Desk ReportBy Desk ReportJuly 11, 2026No Comments466 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে তিনি নিহত হলে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, সে বিষয়ে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষ্য, এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানো হবে।

    সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।” তিনি জানান, সম্ভাব্য এমন পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, ইরান নাকি তাকে হত্যার একটি নতুন পরিকল্পনা করেছে। যদিও এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

    সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের লক্ষ্যবস্তু হয়ে আছেন। তার দাবি, “আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় আছি। আমাদের এই বিষয়টি মোকাবিলা করতে হচ্ছে।”

    তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত কিছু ব্যানার প্রদর্শন করা হয়েছিল। ওই ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাক্ষাৎকারের শেষ দিকে তিনি বলেন, “আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।”

    এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হাতে এমন তথ্য রয়েছে যে, ইরান সম্প্রতি ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য একটি নতুন পরিকল্পনা করেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    যুক্তরাষ্ট্রও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য পেয়েছে। তবে ইসরায়েলের সর্বশেষ তথ্যকে নতুন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে যখন অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক সেই সময় ট্রাম্পকে ঘিরে এমন গোয়েন্দা তথ্য প্রকাশ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?