Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 27 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » আল-কায়েদার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি বাংলাদেশে: সজীব ওয়াজেদ
    ব্রেকিং

    আল-কায়েদার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি বাংলাদেশে: সজীব ওয়াজেদ

    Desk ReportBy Desk ReportAugust 27, 2026No Comments893 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ঢাকার বিভিন্ন এলাকায় আল-কায়েদার উপমহাদেশীয় শাখা (AQIS)-এর শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে পরিচিত মৌলানা ইক্রামুল হক ওরফে আবু তালহার অবস্থান নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অভিযোগ করেছেন, ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এই জঙ্গি বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তাঁর এমন দাবিতে বাংলাদেশ ও ভারত- দুই দেশেই নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    সজীব ওয়াজেদের দাবি, আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত ইক্রামুল হক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আত্মগোপনে রয়েছেন। জামিনে মুক্তির পর প্রায় ২২ মাস ধরে তাঁর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট তথ্য নেই বলেও অভিযোগ করা হয়েছে।

    ইক্রামুল হককে ঘিরে ভারতের উদ্বেগের প্রধান কারণ তাঁর অতীত কর্মকাণ্ড। ভারতীয় তদন্ত সংস্থাগুলোর অভিযোগ, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তিনি আল-কায়েদার মতাদর্শ প্রচার এবং সংগঠনের নেটওয়ার্ক বিস্তারে ভূমিকা রেখেছিলেন। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় জঙ্গি মডিউল ও স্লিপার সেল তৈরির সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

    ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা- এনআইএ-এর নথিতেও ইক্রামুল হককে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলায় অভিযুক্ত এবং মোস্ট ওয়ান্টেড হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ময়মনসিংহের বাসিন্দা ইক্রামুল ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য ভারতে যান। পরবর্তী সময়ে তিনি আল-কায়েদার মতাদর্শে যুক্ত হন এবং AQIS-এর সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে অভিযোগ রয়েছে।

    ভারতে অবস্থানকালে তিনি পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে সংগঠনের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করেন। ভুয়া পরিচয়, ভারতীয় নথি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।

    ইক্রামুল হককে ২০২৩ সালের মে মাসে ঢাকার মাদারটেক এলাকা থেকে তাঁর স্ত্রী ফারিয়া আফরিনসহ গ্রেপ্তার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি জামিনে মুক্তি পান বলে জানা গেছে।

    এরপর থেকেই তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, ইক্রামুলের বাবা দাবি করেছেন, তাঁর ছেলে নারায়ণগঞ্জের কোনো একটি মাদ্রাসায় শিক্ষকতা করতে পারেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাঁর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়।

    সজীব ওয়াজেদ তাঁর বক্তব্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট পর্যবেক্ষণের কথাও তুলে ধরেছেন। তাঁর দাবি, বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদা আবারও উপমহাদেশে তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘পিস্তল বাবু’ পরিচয়ে উত্তরায় পিস্তল ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

    August 27, 2026728

    রাজধানীর উত্তরায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে এক ডেভেলপার প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে ২ লাখ ১ হাজার…

    স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু; ৫ মাসে প্রাণহানি ৯৫০ পার

    August 27, 2026

    আল-কায়েদার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি বাংলাদেশে: সজীব ওয়াজেদ

    August 27, 2026

    দলবদ্ধ ধর্ষণ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    August 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?