Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, October 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » এক রাতেই তিন এনজিও কার্যালয়ে ডাকাতি; হিসাবরক্ষককে কুপিয়ে জখম
    ব্রেকিং

    এক রাতেই তিন এনজিও কার্যালয়ে ডাকাতি; হিসাবরক্ষককে কুপিয়ে জখম

    Desk ReportBy Desk ReportAugust 22, 2026No Comments340 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক রাতেই তিনটি এনজিও কার্যালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদের বাধা দিতে গিয়ে রাব্বি মিয়া নামে এক হিসাবরক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতরা তিনটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বৃহস্পতিবার গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার কুট্টাপাড়া এলাকায় সামছুদ্দিন নান্নু মিয়ার বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির বিভিন্ন তলায় সিদীপ, গার্ক ও পল্লী উন্নয়ন কর্মসূচি নামের তিনটি এনজিওর কার্যালয় এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষ রয়েছে।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, রাত আনুমানিক ৩টার দিকে একদল মুখোশধারী ডাকাত ভবনের প্রধান ফটক ও এনজিও কার্যালয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়।

    এরপর ডাকাতরা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে কর্মকর্তাদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। তারা বিভিন্ন ড্রয়ার ভেঙে নগদ টাকা লুট করে।

    এ সময় তৃতীয় তলায় সিদীপের হিসাব কর্মকর্তা রাব্বি মিয়া টাকা রক্ষার চেষ্টা করলে ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে লুটপাট শেষে তারা পালিয়ে যায়।

    ভোরে আশঙ্কাজনক অবস্থায় রাব্বি মিয়াকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    গার্কের ফিল্ড কর্মকর্তা স্বপন রাজবংশী, সারোয়ার ও এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা জানান, রাতে তালা কাটার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। কিন্তু ডাকাতরা বাইরে থেকে কক্ষের দরজা আটকে দেওয়ায় তারা বের হতে পারেননি। এ সময় তারা চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি।

    পরে ভোরে কাজের বুয়া এসে দরজা খুলে দিলে তারা বাইরে বের হন। ডাকাতরা ভবনের সিসিটিভির রেকর্ডিং বক্সও নিয়ে গেছে বলে জানান তারা। তবে ভবনটির দক্ষিণ পাশে থাকা একটি ভবনে সিসিটিভি ক্যামেরা রয়েছে।

    ডাকাতির সময় ওই ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একজন নিরাপত্তারক্ষীকে দক্ষিণ পাশের ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। সকালে কাউকে কিছু না জানিয়েই ওই নিরাপত্তারক্ষী সেখান থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। ভবনটিতে নিজস্ব কোনো নিরাপত্তাকর্মী ছিল না।

    সিদীপের শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, তিনি আহত রাব্বি মিয়াকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। ফলে এখনো পুরো ক্ষয়ক্ষতির হিসাব করা সম্ভব হয়নি। তবে ডাকাতরা পাঁচ লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলা করা হবে।

    শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?