Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ‘এরা ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর’: ছাত্রছাত্রীদের নিয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্য
    ব্রেকিং

    ‘এরা ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর’: ছাত্রছাত্রীদের নিয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্য

    Desk ReportBy Desk ReportJuly 15, 2026No Comments969 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও দুর্ভোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে বিএনপি সরকারের শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ভাইরাল হওয়া ওই অডিও কল আলাপকালে মন্ত্রীকে বলতে শোনা যায়, “এরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।” এই মন্তব্যকে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর ও সংবেদনশীলতাহীন বলে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনা ও আন্দোলনের শুরু হয়েছে।

    রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মেয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। রোববার (১২ জুলাই) রাতে হওয়া সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    কথোপকথনে মন্ত্রী বলেন, একটি বৈঠকে কেউ মন্তব্য করেছিলেন যে বৃষ্টিতে ভিজলেই অনেক শিক্ষার্থীর জ্বর আসে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এগুলো তো ফার্মের মুরগি, একটু ভিজলেই জ্বর চলে আসে।” একই সঙ্গে তিনি দাবি করেন, ব্যক্তিগতভাবে তিনি পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসক, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    অন্যদিকে, ফোনালাপে ওই শিক্ষার্থী জানায়, টানা বৃষ্টিতে ভিজে ইতোমধ্যে অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পাশাপাশি পরীক্ষার রুটিনেও অসন্তোষ প্রকাশ করে সে জানায়, কঠিন বিষয়গুলোর মাঝে মাত্র একদিন বিরতি থাকায় প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

    জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সবার সঙ্গে আলোচনা করেই রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তিনি নিজেই একদিন করে বিরতি রাখার পক্ষে ছিলেন। শিক্ষার্থীকে আশ্বস্ত করে তিনি পরীক্ষা চালিয়ে যেতে এবং সুস্থ থাকার পরামর্শ দেন।

    এদিকে শিক্ষামন্ত্রীর মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, দুর্যোগের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হলেও তাদের কষ্টকে গুরুত্ব না দিয়ে দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন মন্তব্য অনভিপ্রেত।

    এ ঘটনার পর শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দেয়। রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে পরীক্ষা স্থগিত, রুটিন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি জানায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,822
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: বিএনপির কর্মীসহ ৭ জন গ্রেপ্তার

    August 30, 2026597

    কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির পর মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় বিএনপির এক কর্মীসহ সাতজনকে…

    কিয়েভে অস্ত্র গুদামে রুশ ড্রোন হামলা: নিহত ৩৭

    August 30, 2026

    নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়: মৃত ৭৩৪, নিখোঁজ ২৪৯৮ জন

    August 30, 2026

    জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার: চারজনই নারী-কিশোরী

    August 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?