Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, October 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
    ব্রেকিং

    কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

    Desk ReportBy Desk ReportAugust 22, 2026No Comments337 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে দ্রুত উদ্ধার করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

    শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-ঢাকা মহাসড়কের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য, বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে হঠাৎ বাসের ভেতরে পোড়া গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুন দেখতে পান যাত্রীরা। এ সময় আতঙ্কিত হয়ে তারা বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। তবে দরজা দিয়ে দ্রুত বের হতে না পারায় স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন।

    রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয়। পরে বাসের ভেতর থাকা যাত্রীদের মালামালও খুঁজে বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

    এক যাত্রী বলেন, “আমরা কক্সবাজারে ঘুরতে এসেছিলাম। আমার সিট ছিল এইচ-১। ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেলপার আমাদের জানায়নি। প্রথমে পোড়া গন্ধ পাই, পরে আগুন দেখতে পাই। এরপর স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে আমাদের উদ্ধার করেন।”

    আরেক যাত্রী জানান, তাদের পরিবারের সাতজন সদস্য কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসের ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা সময়মতো জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি জানান।

    ওই যাত্রীর অভিযোগ, আগুন লাগার পর তিনি বাসের ভেতরে চালক ও হেলপারকে দেখতে পাননি। তারা বাস ছেড়ে চলে গেছেন বলেও অভিযোগ করেন কয়েকজন যাত্রী।

    রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    অগ্নিকাণ্ডের পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম ও আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

    ঘটনার প্রকৃত কারণ এবং আগুন লাগার সময় চালক ও হেলপারের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?