Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, July 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কারাগারে হত্যাঃ ছয় মাসে প্রাণ গেল ৬১ বন্দির
    জাতীয় সাক্ষ্য

    কারাগারে হত্যাঃ ছয় মাসে প্রাণ গেল ৬১ বন্দির

    Desk ReportBy Desk ReportJuly 7, 2026No Comments832 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশের বিভিন্ন কারাগারে ২০২৬ সালের প্রথম ছয় মাসে কারা হেফাজতে অন্তত ৬১ জন বন্দির মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন বিচারাধীন (আন্ডার-ট্রায়াল) বন্দি, যা দেশের কারাগার ব্যবস্থাপনা ও বন্দিদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি জাকার্তা মেথডে এই সরকার আগাচ্ছে?

    চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কারা হেফাজতে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বিচারাধীন বন্দি এবং ২৪ জন ছিলেন দণ্ডপ্রাপ্ত বন্দি। অর্থাৎ মোট মৃত্যুর ৬০ শতাংশেরও বেশি ঘটেছে বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে।

    বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৩৬ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন বিচারাধীন এবং ১৯ জন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

    দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে আটজন বন্দির মৃত্যু হয়েছে, যার মধ্যে সাতজন ছিলেন বিচারাধীন এবং একজন ছিলেন দণ্ডপ্রাপ্ত বন্দি।

    রাজশাহী ও খুলনা বিভাগে সমান সংখ্যক, অর্থাৎ পাঁচজন করে বন্দির মৃত্যু হয়েছে। উভয় বিভাগেই মৃতদের মধ্যে চারজন ছিলেন বিচারাধীন এবং একজন ছিলেন দণ্ডপ্রাপ্ত বন্দি।

    বরিশাল বিভাগে দুইজন বন্দির মৃত্যু হয়েছে। রংপুর বিভাগেও দুইজন বন্দি মারা গেছেন এবং তারা দুজনই ছিলেন বিচারাধীন। সিলেট বিভাগে একজন বিচারাধীন বন্দির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে দুইজন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিচারাধীন এবং অপরজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

    আসকের মতে, বিচারাধীন বন্দিদের মৃত্যুর উচ্চ হার কারাগারগুলোতে স্বাস্থ্যসেবা, অতিরিক্ত বন্দি ধারণ, মানবাধিকার পরিস্থিতি এবং বন্দিদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়।

    কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং বন্দিদের চিকিৎসা ও মৌলিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে বিচারাধীন বন্দিদের দীর্ঘদিন কারাগারে আটকে থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।

    দেশের কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত। মানবাধিকার সংগঠনগুলো মনে করে, এই পরিস্থিতি বন্দিদের স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুর হার বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন

    July 7, 20263,490

    চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি

    July 5, 20262,385

    চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার গায়েব

    July 6, 20261,893

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,866
    ব্রেকিং নিউজ
    আন্তর্জাতিক সাক্ষ্য

    পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্পের ঘোষণা: ‘যুদ্ধবিরতি কার্যত শেষ’

    July 8, 2026347

    মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    আর্জেন্টিনাকে হারানোর হুংকার সুইস কোচের; তবু নির্বিকার বিশ্বচ্যাম্পিয়নরা

    July 8, 2026

    কারাগারে বসেই আন্তর্জাতিক অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন লরেন্স বিষ্ণোই

    July 8, 2026

    কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক পাহাড়ধস: মাদরাসা ধ্বংসস্তূপে ৭ শিশুশিক্ষার্থীর মৃত্যু

    July 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?