Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ থেকে বিদ্যুৎ সংকট: শেখ হাসিনার প্রস্থানের পর ধ্বংস বাংলাদেশের বিদ্যুৎ খাত
    ব্রেকিং

    ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ থেকে বিদ্যুৎ সংকট: শেখ হাসিনার প্রস্থানের পর ধ্বংস বাংলাদেশের বিদ্যুৎ খাত

    Desk ReportBy Desk ReportAugust 17, 2026No Comments6,783 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    একসময় যে বাংলাদেশে ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছে দেওয়াকে উন্নয়নের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছিলো, রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই বিদ্যুৎ খাতই এখন সবচেয়ে সংকটের আলোচনায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার মাধ্যমে খাতটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল।

    শেখ হাসিনা সরকারের অন্যতম বড় অঙ্গীকার ছিল দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য সামনে রেখে গত দেড় দশকে একের পর এক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। শহরের পাশাপাশি চরাঞ্চল, দ্বীপ, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিদ্যুৎ পৌঁছে দিতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। কোথাও নতুন সঞ্চালন লাইন, কোথাও সাবমেরিন কেবল, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে শতভাগ বিদ্যুতের আওতায় দেশকে আনা হয়।

    শুধু সংযোগ বাড়ানো নয়, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতেও নেওয়া হয় বড় বড় প্রকল্প। মাতারবাড়ীসহ একাধিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগের পাশাপাশি সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ করা হয়। সরকারের লক্ষ্য ছিল শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিদ্যুতের চাহিদা পূরণ করা।

    শেখ হাসিনার সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি ছিল দেশের বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ এবং শতভাগ বিদ্যুতায়নের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর বদলে গেছে বাস্তবতা। আর সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, বদলে যাচ্ছে কি বাংলাদেশের বিদ্যুৎ খাতও? ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতনের পর বিএনপির নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক ব্যবস্থার অধীনে দেশের বিদ্যুৎ খাত এখন অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার দিকে যাচ্ছে। যে খাতে গত দেড় দশকে বিপুল বিনিয়োগ ও অবকাঠামো তৈরি হয়েছিল, যথাযথ পরিকল্পনা ও জ্বালানি ব্যবস্থাপনার অভাবে সেই অর্জনগুলো এখন ধ্বংসের মুখে।

    একসময় শেখ হাসিনার ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ ছিল বাংলাদেশের উন্নয়নযাত্রার প্রতীক। যে বাংলাদেশ একসময় শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছিল, সেই বাংলাদেশকে আবার বিদ্যুৎ সংকটের দিকে যেতে দেওয়া হল কেন, এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,817

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,599
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মেট্রোরেল নির্মাণে ব্যয়ের বোঝা; এমআরটি-৫ নর্দার্নে বাড়ছে ১২৬ শতাংশ

    August 17, 2026866

    জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৫ দশমিক ৯৮ শতাংশ…

    ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ থেকে বিদ্যুৎ সংকট: শেখ হাসিনার প্রস্থানের পর ধ্বংস বাংলাদেশের বিদ্যুৎ খাত

    August 17, 2026

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদায় ধস; ছয় মাসে রপ্তানি কমেছে ১৬.৪৩%

    August 17, 2026

    বঙ্গবন্ধুর অনুপস্থিতিই তাঁর উপস্থিতিকে আরও প্রকট করে তোলে: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা

    August 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?