Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 18 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দারাজে ‘সিবিডি অয়েল’ নামে মাদক বিক্রি: কেমিস্ট গ্রেপ্তার
    ব্রেকিং

    দারাজে ‘সিবিডি অয়েল’ নামে মাদক বিক্রি: কেমিস্ট গ্রেপ্তার

    Desk ReportBy Desk ReportAugust 18, 2026No Comments489 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে ‘সিবিডি অয়েল’ ও ‘অ্যারোমেটিক অয়েল’ নামে উচ্চমাত্রার টিএইচসি সমৃদ্ধ মাদক বিক্রির অভিযোগে মোহাম্মদ আনিসুর রহমান (৪০) নামে এক কেমিস্টকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় আনিসুর রহমানের পাশাপাশি দারাজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

    ডিএনসি জানায়, রোববার রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই স্থান থেকে ৬২০ মিলিলিটার টিএইচসি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। একই সঙ্গে মাদক প্রস্তুত ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, ৫০টি ছোট কাচের বোতল, দারাজের লোগোযুক্ত পলিথিন প্যাকেট, কম্পিউটার ও মুঠোফোন জব্দ করা হয়।

    দারাজের ওয়েবসাইটে ‘সিবিডি অয়েল’ নামে একটি পণ্য বিক্রির তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি শুরু হয়। পরে কর্মকর্তারা ক্রেতা সেজে ওই পণ্য অর্ডার করেন। দারাজের ডেলিভারি কর্মীর মাধ্যমে পাওয়া তরল পদার্থের নমুনা রাসায়নিক পরীক্ষায় পাঠানো হলে তাতে উচ্চমাত্রার টিএইচসি-গাঁজার প্রধান মাদকীয় উপাদান পাওয়া যায়।

    গত ১৬ আগস্ট তিনটি কাচের বোতলে ২০ মিলিলিটার করে মোট ৬০ মিলিলিটার টিএইচসি অর্ডার করা হয়। ওই দিন বিকেল ৪টা ৫ মিনিটে রমনার সেগুনবাগিচা-তোপখানা রোডের নকশী টাওয়ারের সামনে পার্সেলটি নিয়ে আসেন দারাজের পণ্য সরবরাহকারী কর্মী মো. নাঈম (২০)। পার্সেল তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি কাচের বোতল পাওয়া যায়।

    জিজ্ঞাসাবাদে নাঈম জানান, তিনি বাড্ডার সাঁতারকুলের একটি ফ্ল্যাট থেকে পার্সেলটি সংগ্রহ করেছিলেন। এর ভেতরে মাদক রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানতেন না। ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক ব্যবসার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে আটক করা হয়নি।

    ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা অঞ্চলের উপপরিচালক মেহেদী হাসান জানান, অনলাইনে বিক্রি করা পণ্যে মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই সাঁতারকুলের ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ ‘সিবিডি অয়েল’ ও মাদক প্রস্তুতের বিভিন্ন উপকরণ পাওয়া যায়। ওই ফ্ল্যাটটিকে মাদক প্রস্তুত ও প্যাকেটজাত করার স্থান হিসেবে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিএনসি।

    আনিসুর রহমান পাঁচ বছরেরও বেশি সময় ধরে দারাজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে টিএইচসি বিক্রি করে আসছিলেন। মাদককে তিনি ‘সিবিডি অয়েল’ কিংবা ‘অ্যারোমেটিক অয়েল’ নামে বাজারজাত করতেন। তদন্তে দারাজের মাধ্যমে গত পাঁচ বছরে প্রায় ৪০৫ বোতল টিএইচসি বিক্রির তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে ডিএনসি।

    আনিসুর রহমান পেশায় একজন কেমিস্ট। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি জাপানে যান। দেশে ফিরে হাতে তৈরি সাবান ও সুগন্ধি পণ্য তৈরির ব্যবসা শুরু করেন। পরবর্তী সময়ে সেই ব্যবসার আড়ালে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে তদন্তে উঠে এসেছে।

    এদিকে মামলায় দারাজের ব্যবস্থাপনা পরিচালককে আসামি করার বিষয়টিও আলোচনায় এসেছে। ডিএনসি মহাপরিচালক হাসান মারুফ বলেন, যাচাই-বাছাই ছাড়াই অনলাইন প্ল্যাটফর্মে মাদক বিক্রির সুযোগ তৈরি হয়েছিল। তাঁর ভাষ্য, অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা আইনত অপরাধ এবং এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,964

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ফরিদপুরে ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

    August 18, 2026763

    ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ…

    নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশসহ আটক ৪

    August 18, 2026

    রাজধানীর অভিজাত এলাকাতেও ভেঙে পড়েছে বর্জ্য ব্যবস্থাপনা; ২৮২২ ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে

    August 18, 2026

    এলিফ্যান্ট রোডে শপিংব্যাগে ৪ ককটেল সদৃশ বস্তু; ঘিরে রাখল পুলিশ

    August 18, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?