Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, July 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দেশজুড়ে হামের তাণ্ডব: আক্রান্ত লাখ ছাড়াল, বাড়ছেই মৃত্যুর সংখ্যা
    জাতীয় সাক্ষ্য

    দেশজুড়ে হামের তাণ্ডব: আক্রান্ত লাখ ছাড়াল, বাড়ছেই মৃত্যুর সংখ্যা

    Desk ReportBy Desk ReportJuly 3, 2026No Comments589 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায় অতিক্রম করে ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৬৩১ জনের মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮২ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, খুলনায় ২৮ জন এবং রংপুর বিভাগে ৮ জন মারা গেছেন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন ৯৬৫ জন। তাদের মধ্যে ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বড় অংশই শিশু ও কিশোর বয়সী বলে জানা গেছে।

    বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বিভাগে ৩৭২ জন, চট্টগ্রামে ১৮০ জন, বরিশালে ১০৭ জন, সিলেটে ৮৭ জন, ময়মনসিংহে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ১ লাখ ২ হাজার ৯৯৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণ করে ১২ হাজার ২৮৬ জনের হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪১১ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৮২ হাজার ৭৫৯ জন। তবে এখনও নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না।

    সময়মতো টিকা গ্রহণ না করা, জনসচেতনতার অভাব এবং সংক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ সতর্কতা না থাকায় রোগটি দ্রুত বিস্তার লাভ করছে। তারা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি ও অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন।

    ক্রমাগত বাড়তে থাকা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইঙ্গিত দিচ্ছে, হাম এখন দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,859

    ‘সব বাধা-ষড়যন্ত্র পেরিয়ে এ বছরই দেশে ফিরব’ – শেখ হাসিনা

    June 28, 20261,402

    শেখ হাসিনাঃ সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে বিশ্বমিডিয়ায় প্রতিধ্বনি; বিশ্বের জনপ্রিয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা

    June 29, 20261,319

    স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশের সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজ

    June 27, 20261,114
    ব্রেকিং নিউজ
    জাতীয় সাক্ষ্য

    জুনে মব সন্ত্রাসে নিহত ৪০, উদ্বেগ মানবাধিকার পরিস্থিতি

    July 3, 2026695

    চলতি বছরের জুন মাসে কেবলমাত্র মব সন্ত্রাসের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে…

    বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

    July 3, 2026

    বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আলজেরিয়া ও ক্রোয়েশিয়ার দুই কিংবদন্তি অধিনায়ক

    July 3, 2026

    হতশ্রী রোনালদো! ৮১ মিনিট মাঠে থেকেও পেনাল্টি ছাড়া প্রতিপক্ষের বক্সে একবারও বল স্পর্শ করতে পারেননি

    July 3, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?