Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, October 2 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা
    জাতীয় সাক্ষ্য

    বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

    Desk ReportBy Desk ReportJuly 3, 2026No Comments467 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুঁইয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা করেছে পুলিশ। একই সঙ্গে সেতু ভুঁইয়াসহ ঘটনায় জড়িতদের পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকা থেকে রাসেদুল ইসলাম সেতু ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়ার পথে একদল স্থানীয় ব্যক্তি পুলিশের পথরোধ করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই সেতু ভুঁইয়াকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

    ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হ্যান্ডকাপ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে সেটি ফেরত দেওয়া হয়। পুলিশও জানিয়েছে, ব্যবহৃত হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়েছে।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতু ভুঁইয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন একটি মামলা করেছেন। মামলায় সেতু ভুঁইয়াসহ জড়িতদের আসামি করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে বাধা দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026453

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?