Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 27 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিদেশি বিনিয়োগে ৭০ শতাংশ ধ্বস
    ব্রেকিং

    বিদেশি বিনিয়োগে ৭০ শতাংশ ধ্বস

    Desk ReportBy Desk ReportJuly 12, 2026Updated:July 12, 2026No Comments851 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশে নতুন সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) উদ্বেগজনক হারে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশে নতুন ইক্যুইটি বা প্রকৃত বিদেশি মূলধন বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ দশমিক ৩৪ শতাংশ কমে মাত্র ৭ কোটি ৮২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত চার প্রান্তিকের মধ্যে এটিই সর্বনিম্ন।

    এই পতন শুধু একটি পরিসংখ্যান নয়; বরং এটি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকটের স্পষ্ট প্রতিফলন। তাদের ভাষ্য, নতুন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে।

    রাজনৈতিক অনিশ্চয়তা, সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা, দুর্বল বিনিয়োগ পরিবেশ, নীতিগত জটিলতা এবং আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর ধারাবাহিকভাবে বাংলাদেশের সার্বভৌম ঋণমান (সোভরেন ক্রেডিট রেটিং) কমিয়ে দেওয়ার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। বিনিয়োগের আগে তারা একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা এবং মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সক্ষমতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে নতুন ইক্যুইটি বিনিয়োগ ছিল ২৬ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ডলার। এরপর জুনে তা কমে ৮ কোটি ১৩ লাখ, সেপ্টেম্বরে ১০ কোটি ১১ লাখ ২০ হাজার এবং ডিসেম্বরে ১০ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ডলারে নেমে আসে। চলতি বছরের মার্চ প্রান্তিকে তা আরও কমে ৭ কোটি ৮২ লাখ ৬০ হাজার ডলারে পৌঁছেছে।

    পুনঃবিনিয়োগকৃত লভ্যাংশ এবং আন্তঃকোম্পানি ঋণ মিলিয়ে মোট এফডিআই প্রবাহও কমেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মোট বিদেশি বিনিয়োগ এসেছে ৪৪ কোটি ৭৩ লাখ ১০ হাজার ডলার, যেখানে এক বছর আগে একই সময়ে ছিল ৭৯ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, নতুন ইক্যুইটি বিনিয়োগের বড় ধরনের পতন বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীনতার ইঙ্গিত দেয়। ব্যাংকিং খাতে উচ্চ খেলাপি ঋণ, আর্থিক খাতের দুর্বলতা এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ের অবনতি বিনিয়োগের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে।

    কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের মতে, বিদেশি বিনিয়োগ বাড়াতে শুধু প্রণোদনা নয়, দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়ন ও নীতির ধারাবাহিকতা নিশ্চিত করাও জরুরি। অন্যদিকে সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ওয়ান-স্টপ সার্ভিস পুরোপুরি কার্যকর না হওয়া, প্রশাসনিক জটিলতা এবং ব্যবসার উচ্চ ব্যয় এখনো বড় বাধা হয়ে রয়েছে।

    বাংলাদেশ স্থানীয় বেসরকারি বিনিয়োগও কমে যাওয়ায় বোঝা যাচ্ছে যে দেশীয় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে সতর্ক অবস্থান নিয়েছেন।

    এদিকে, ইউনক্টাডের ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’-এ বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ আফ্রিকার ঘানা, উগান্ডা ও কঙ্গোর মতো দেশগুলোর থেকেও পিছিয়ে রয়েছে। এসব দেশ প্রশাসনিক সংস্কার, বিনিয়োগবান্ধব নীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে।

    নতুন বিদেশি বিনিয়োগে এমন বড় ধরনের পতন দেশের অর্থনীতির জন্য সতর্কবার্তা। তারা বলছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ, নীতিগত স্থিতিশীলতা, আর্থিক খাতের সংস্কার এবং প্রশাসনিক জটিলতা দূর করা না গেলে আগামী দিনেও বিদেশি বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন আসা কঠিন হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,861

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড: ১৫ নবজাতকের মৃত্যু

    August 27, 2026359

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নবজাতক ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত…

    বিচার বিভাগ, নাসা ও ফেডারেল রিজার্ভে চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা

    August 27, 2026

    ভূমিকম্পের পর আকস্মিক বন্যা, নেপালে নিহত ৫৫; নিখোঁজ ৪০০ পর্যটক

    August 27, 2026

    সরকারের ব্যাংকঋণে নতুন রেকর্ড: এক বছরে ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?