Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 25 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প
    ব্রেকিং

    বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প

    Desk ReportBy Desk ReportSeptember 25, 2026No Comments477 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে এ-সংক্রান্ত সম্পূরক চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    নতুন চুক্তির আওতায় পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে বিমান। এর আগে চলতি বছর বোয়িংয়ের সঙ্গে আরও ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। দুই দফার চুক্তি মিলিয়ে বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট অর্ডার দাঁড়িয়েছে ২৫টি উড়োজাহাজে।

    এদিকে বাংলাদেশের সঙ্গে নতুন উড়োজাহাজ কেনাবেচার চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বোয়িং ও মার্কিন উৎপাদন খাতের জন্য এটি একটি বড় দিন। তার দাবি, বাংলাদেশ ও তুরস্ক মিলিয়ে বোয়িংয়ের কাছ থেকে মোট ১১১টি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্প রাখা হয়েছে।

    ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই বিপুল অঙ্কের উড়োজাহাজ বিক্রি যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানোর পাশাপাশি দেশটির হাজার হাজার মানুষের কর্মসংস্থানে সহায়তা করবে।

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থন- এই নীতির সুফল বোয়িং পাচ্ছে। তিনি বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দনও জানান।

    নতুন চুক্তিকে বিমানের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘপাল্লার রুটে ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং স্বল্প ও মাঝারি দূরত্বের রুটে ৭৩৭-৮ উড়োজাহাজ ব্যবহারের সুযোগ তৈরি হবে।

    এর আগে করা ১৪টি উড়োজাহাজের অর্ডারের সঙ্গে নতুন ১১টি যুক্ত হওয়ায় বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের বিমানবহর সম্প্রসারণের পরিকল্পনা আরও বড় আকার পেল।

    চুক্তি সইয়ের অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    হামে মৃত শিশুদের ৯১ শতাংশ টিকাবঞ্চিত

    September 25, 2026881

    দেশে হামের ভয়াবহ বিস্তারের মধ্যেই সামনে এসেছে উদ্বেগজনক এক তথ্য- হামে মৃত শিশুদের ৯১ দশমিক…

    ‘একসময় হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, এখন তাঁর প্রত্যাবর্তনে স্বাগত জানাব’: অ্যাডভোকেট মহসিন রসিদ

    September 25, 2026

    হুথিদের বিরুদ্ধে যুদ্ধে জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

    September 25, 2026

    চাকরিতে হিন্দুর ঠিকানা মহাশূন্যে; জুলাই-হিন্দুগণও প্রতারিত!

    September 25, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?