Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ব্যাংকে রেকর্ড উদ্বৃত্ত তারল্য: বিনিয়োগে স্থবিরতা
    ব্রেকিং

    ব্যাংকে রেকর্ড উদ্বৃত্ত তারল্য: বিনিয়োগে স্থবিরতা

    Desk ReportBy Desk ReportAugust 16, 2026No Comments689 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ব্যাংক খাতে ঋণ নেওয়ার চাহিদা কমে যাওয়া, বিনিয়োগে স্থবিরতা এবং ব্যবসায়িক পরিবেশ নিয়ে অনিশ্চয়তার মধ্যে উদ্বৃত্ত তারল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ইতিহাসে প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার সীমা ছাড়িয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে শেষে উদ্বৃত্ত তারল্য ছিল ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র এক মাসে তা বেড়েছে প্রায় ৭১ হাজার কোটি টাকা। ছয় মাস আগে গত ডিসেম্বরেও উদ্বৃত্ত তারল্য ছিল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা। আর গত বছরের জুনে ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে আওয়ামী লীগ সরকার পতনের আগে এই পরিমাণ ছিল ১ লাখ ৯৩ হাজার ৯৬৪ কোটি টাকা।

    ব্যাংকে এত বিপুল অর্থ পড়ে থাকা অর্থনীতির জন্য স্বস্তির খবর নয়; বরং এটি বিনিয়োগ ও উৎপাদন খাতে দুর্বল চাহিদার বড় সংকেত। গ্যাস-বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, উচ্চ সুদহার, খেলাপি ঋণের চাপ এবং ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। ফলে ব্যাংকে টাকা থাকলেও সেই অর্থ উৎপাদনশীল খাতে প্রবাহিত হচ্ছে না।

    এর সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে। ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৪ দশমিক ৪৭ শতাংশে। অর্থাৎ অর্থনীতিতে নতুন বিনিয়োগের গতি যে কতটা কমেছে, এই পরিসংখ্যানই তার বড় প্রমাণ।

    ব্যাংক খাতে বর্তমান পরিস্থিতি শুধু আমানত বাড়ার ফল নয়; দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সমস্যারও প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ ও গ্যাসের অনিশ্চিত সরবরাহ, শিল্পের উৎপাদন ব্যাহত হওয়া, বিনিয়োগের পরিবেশের অবনতি এবং ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ উদ্যোক্তাদের নতুন ঋণ গ্রহণ থেকে দূরে সরিয়ে দিয়েছে।

    ফলে একদিকে ব্যাংকে আমানত জমছে, অন্যদিকে সেই অর্থ ব্যবহার করে নতুন কারখানা, শিল্প বা ব্যবসা সম্প্রসারণের মতো বিনিয়োগ হচ্ছে না। অর্থনীতিতে অর্থের প্রবাহ কমে গিয়ে ব্যাংকের অর্থ সরকারি বিল ও বন্ডে আটকে থাকার প্রবণতা বাড়ছে।

    ভালো ব্যাংকগুলোও বর্তমানে ঝুঁকি কমাতে বেসরকারি খাতে ঋণ দেওয়ার পরিবর্তে সরকারি বিল ও বন্ডে অর্থ বিনিয়োগে বেশি আগ্রহী। কারণ সরকারি ঋণ তুলনামূলকভাবে নিরাপদ এবং সময়মতো অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা বেশি। এতে ব্যাংকের অর্থ উৎপাদনশীল খাতে না গিয়ে সরকারের ঋণ চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে।

    উদ্বৃত্ত তারল্যের পুরো ৪ লাখ ৮ হাজার কোটি টাকা ব্যাংকের ভল্টে পড়ে থাকা নগদ অর্থ নয়। এর বড় অংশ বিভিন্ন বিল ও বন্ডে বিনিয়োগ করা রয়েছে। ব্যাংকের বাধ্যতামূলক এসএলআর ও সিআরআর সংরক্ষণের পর যে অতিরিক্ত অর্থ থাকে, সেটিই উদ্বৃত্ত তারল্যের অংশ হিসেবে গণ্য হয়। প্রয়োজন হলে বিল ও বন্ড নগদায়ন করে ব্যাংকগুলো এই অর্থ ব্যবহার করতে পারে।

    তবে বিপুল এই তারল্য থাকা সত্ত্বেও যদি বেসরকারি খাতে ঋণ চাহিদা না বাড়ে, তাহলে তা অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। কারণ ব্যাংকের অর্থের মূল উদ্দেশ্য হলো উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানো।

    বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক গত মে মাসে কম সুদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। একই সঙ্গে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে সাড়ে ৯ শতাংশ করা হয়েছে। কিন্তু এসব উদ্যোগের পরও ঋণের চাহিদায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না।

    করোনাকালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ১২টি প্রণোদনা প্যাকেজের আওতায় ৯৪ হাজার ২৫০ কোটি টাকা বিতরণের উদ্যোগ নেওয়া হলেও ঋণ প্রবাহ প্রত্যাশিত মাত্রায় বাড়েনি। ২০২১ সালের শেষে উদ্বৃত্ত তারল্য বেড়ে রেকর্ড ২ লাখ ৩১ হাজার ৭১১ কোটি টাকায় পৌঁছেছিল।

    ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য একদিকে যেমন ব্যাংকের সক্ষমতার ইঙ্গিত দিতে পারে, অন্যদিকে দীর্ঘ সময় ধরে এই অর্থ বিনিয়োগে না গেলে তা অর্থনীতির স্থবিরতার প্রতীক হয়ে উঠতে পারে। শিল্পে গ্যাস-বিদ্যুৎ সংকট, বিনিয়োগের অনিশ্চয়তা এবং ব্যাংক খাতে আস্থার সংকট দূর করা না গেলে উদ্বৃত্ত অর্থ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

    ব্যাংক এশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরফান আলীর মতে, ব্যবসায়িক পরিবেশের উন্নতি না হলে উদ্যোক্তারা ঋণ নিতে আগ্রহী হবেন না। বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামোগত সমস্যার সমাধান না হলে বিনিয়োগের চাহিদাও বাড়বে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026453

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?