Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, October 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মালয়েশিয়া সফরে আলোচিত আদম ব্যবসায়ী আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান: ব্লুমবার্গের প্রতিবেদন
    জাতীয় সাক্ষ্য

    মালয়েশিয়া সফরে আলোচিত আদম ব্যবসায়ী আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান: ব্লুমবার্গের প্রতিবেদন

    Desk ReportBy Desk ReportJuly 9, 2026No Comments1,107 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান গত জুন মাসে মালয়েশিয়া সফরকালে আলোচিত আদম ব্যবসায়ী আমিনুল ইসলাম-এর সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদন ছেপেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Bloomberg।

    বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে (ন্যাশনাল প্যালেস) প্রধানমন্ত্রী তারেক রহমান ও আদম ব্যবসায়ী আমিনুল ইসলামের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচির অংশ ছিল না এবং বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করেন।

    ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয় আলোচিত আদম ব্যবসায়ী আমিনুল ইসলাম মূলত জনশক্তি বা আদম ব্যবসার সঙ্গে যুক্ত। বাংলাদেশে তার বিরুদ্ধে অতীতে অবৈধভাবে বিদেশে কর্মী পাঠানো, মানবপাচার (হিউম্যান ট্র্যাফিকিং) এবং অভিবাসী শ্রমিক পাচারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তদন্ত শুরু করে এবং সেই তদন্তের ধারাবাহিকতায় ২০২৪ সালে তাকে মালয়েশিয়া থেকে দেশে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

    প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশ সরকার অভিবাসী শ্রমিক পাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে আদম ব্যবসায়ী আমিনুল ইসলামকে মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করেছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই বৈঠক নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা প্রশ্ন আর সমালোচনার জন্ম দিয়েছে। একজন প্রধানমন্ত্রী কিভাবে একজন অপরাধী আদম ব্যবসায়ীর সাথে ভিন্ন দেশে গিয়ে আলোচনায় বসতে পারেন!

    ব্লুমবার্গের প্রতিবেদনে বৈঠকের উদ্দেশ্য বা সেখানে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি এছাড়া বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাষ্ট্রের সর্বোচ্চ কূটকৌশলী হয়ে একজন পুলিশের রাডারে তদন্ত থাকাকালীন আদম ব্যবসায়ীর সাথে বৈঠক করা অশোভনীয় এবং নিন্দনীয়।

    উল্লেখ্য, গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যান। সেই সফরের মধ্যেই কুয়ালালামপুরে আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Bloomberg প্রতিবেদন আকারে ছেপেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?