Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, October 12 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » লেখালেখি বন্ধে সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে প্রাণনাশের হুমকি
    ব্রেকিং

    লেখালেখি বন্ধে সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে প্রাণনাশের হুমকি

    Desk ReportBy Desk ReportAugust 28, 2026No Comments711 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব ওরফে হাসান ইমাম রুবেলকে লেখালেখি বন্ধের জন্য সতর্ক করে ‘তৌহিদী জনতা’র নামে একটি উড়োচিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিতে লেখালেখি বন্ধ না করলে তাকে ‘যেকোনো উপায়ে কতল’ এবং ‘প্রাণ নিয়ে ফিরতে না পারার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

    এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসান ইমাম রুবেল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চিঠিটির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

    হাসান ইমাম রুবেল দীর্ঘদিন প্রথম আলো-তে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। পরে চ্যানেল ২৪-এর আউটপুট এডিটর এবং নিউজবাংলা-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

    জিডিতে হাসান ইমাম রুবেল জানান, বুধবার ভোরে ভেড়ামারা থানার হিড়িমদিয়া গ্রামের বাড়ির মূল ফটকের নিচ দিয়ে একটি সাধারণ খামে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা।

    চিঠিতে তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে এসব লেখালেখি বন্ধ করার জন্য তাকে সতর্ক করা হয়। অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    চিঠিতে দাবি করা হয়েছে, ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এবং ইসলাম ও আলেম-ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে লেখালেখি করছেন। এসব কর্মকাণ্ড বন্ধ না করলে তাকে যেকোনো উপায়ে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

    এ ছাড়া চিঠিতে তার ব্যক্তিগত পরিচয় ও বিভিন্ন বিষয়ে তথ্য থাকার দাবি করা হয়েছে। এমনকি দেশে ও ঢাকায় তার চলাফেরা এবং অবস্থান সম্পর্কে নজরদারি করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

    চিঠি পাওয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসান ইমাম রুবেল। তিনি বলেন, পরিবার নিয়ে বেশ কিছুদিন পর গ্রামের বাড়িতে এসেছেন। ভোরে বাড়ির ফটকের নিচে ‘তৌহিদী জনতা’র নামে চিঠিটি পাওয়া যায়। বিষয়টি প্রশাসনকে জানিয়ে তিনি জিডি করেছেন।

    চিঠিটির প্রকৃত উৎস সম্পর্কে তিনি নিশ্চিত নন উল্লেখ করে হাসান ইমাম রুবেল বলেন, কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীকে সরাসরি দায়ী করতে চান না তিনি। তদন্তের মাধ্যমে চিঠির প্রেরক ও এর পেছনে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    তিনি বছরে এক-দুবার পরিবারের সদস্যদের নিয়ে ভেড়ামারার হিড়িমদিয়ার গ্রামের বাড়িতে কয়েক দিনের জন্য অবস্থান করেন বলেও জানা গেছে।

    ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, সাংবাদিক হাসান ইমাম রুবেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তার বাড়ি পরিদর্শন করেছে। চিঠিটি কারা দিয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে ভেড়ামারা এলাকায় সাম্প্রতিক সময়ে আরও কয়েকজনকে উড়োচিঠি ও বিভিন্ন যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    গত ১৭ আগস্ট জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামের বাসিন্দা কিয়ামত আলী সরদারকে একটি বিশেষ বাহিনীর নাম ব্যবহার করে উড়োচিঠি দেওয়া হয়। সেখানে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    এ ছাড়া ভেড়ামারা থানার আওতাধীন একটি রাজনৈতিক দলের জেলা আহ্বায়ককে বিভিন্ন নম্বর থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনিও থানায় জিডি করেছেন।

    সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কয়েক দিন ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়ার তথ্য পাওয়া গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?