Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, August 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১, বরখাস্ত ৫ কর্মকর্তা
    ব্রেকিং

    সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১, বরখাস্ত ৫ কর্মকর্তা

    Desk ReportBy Desk ReportJuly 11, 2026No Comments693 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা) থেকে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ২৭ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

    মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মো. ওয়াহিদ শেখ (৫৪) ফরিদপুর সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

    ভুক্তভোগী কিশোরী শহরের টেপাখোলা এলাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবারেই বসবাস করতেন এবং সেখান থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন।

    চলতি বছরের ৫ জানুয়ারি বিকেলে স্থানীয় দর্জি ওয়াহিদ শেখ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

    গত ৬ জুলাই কিশোরীর শারীরিক জটিলতা দেখা দিলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তিনি ২৭ সপ্তাহেরও বেশি সময়ের অন্তঃসত্ত্বা। এরপর ঘটনাটি প্রকাশ্যে এলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

    ঘটনার পর দায়িত্বে অবহেলা ও তদারকিতে ব্যর্থতার অভিযোগে সরকারি শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীন, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং কম্পিউটার অপারেটর আবীর দাস।

    সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়ায় ৮ জুলাই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটির বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

    জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, আদালতের নির্দেশে ভুক্তভোগী কিশোরীকে সমাজসেবা বিভাগের একটি নিরাপদ আবাসন (সেফ হোমে) স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে ‘স্ট্যান্ড-রিলিজ’ করা হয়েছে।

    ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ঘটনাটি সরকারি শিশু সুরক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,859

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    অটুট ভারত-রাশিয়া সম্পর্ক; জ্বালানি-সার সরবরাহ থাকবে অব্যাহত: পুতিন

    August 26, 2026851

    ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার…

    কক্সবাজারে নৌযানডুবি: ১৬ বছরের নিউজিল্যান্ডের কিশোর নিখোঁজ, উদ্ধার বাবা-মা ও বোন

    August 26, 2026

    গণভবনে ঢোকা একদল মানুষের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা: মনিরুল ইসলাম

    August 26, 2026

    সাত বছর পর বিশাল বহর নিয়ে সেপ্টেম্বরে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

    August 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?