Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সাতছড়ি জাতীয় উদ্যানে বর্ষাতেও পানির সংকট; দুর্ভোগে বন্যপ্রাণী
    ব্রেকিং

    সাতছড়ি জাতীয় উদ্যানে বর্ষাতেও পানির সংকট; দুর্ভোগে বন্যপ্রাণী

    Desk ReportBy Desk ReportAugust 17, 2026No Comments332 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। নামের সঙ্গে ‘সাতছড়ি’ থাকলেও বনের ভেতরের সাতটি পাহাড়ি ছড়ায় বৃষ্টির পানি দীর্ঘসময় ধরে জমে থাকে না। অতিরিক্ত ঢালু হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিচের দিকে নেমে যায়। ফলে ভারী বর্ষণেও বনের ভেতরে বন্যপ্রাণীর জন্য পর্যাপ্ত পানির উৎস তৈরি হচ্ছে না।

    পানির সংকট মোকাবিলায় বন বিভাগের উদ্যোগে বনের ভেতরে কয়েকটি কৃত্রিম পুকুর ও জলাধার তৈরি করা হয়েছিল। তবে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এর অন্তত তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পুকুরের পাড় ভেঙে পানি বেরিয়ে গেছে, আবার কোথাও পলি জমে কমে গেছে পানির ধারণক্ষমতা। এতে বন্যপ্রাণীর জন্য নিরাপদ পানির উৎস আরও সীমিত হয়ে পড়েছে।

    স্থানীয় বাসিন্দারা বলছেন, সাতছড়িতে পানির সংকট নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে সংকট ভয়াবহ আকার ধারণ করে। তবে এবার বর্ষাকালেও ছড়াগুলোতে পানি ধরে না থাকায় উদ্বেগ বেড়েছে। পানির পাশাপাশি খাবারের সন্ধানেও বানর, হনুমানসহ বিভিন্ন বন্যপ্রাণী বন থেকে বেরিয়ে আশপাশের চা-বাগান ও লোকালয়ের দিকে চলে আসছে।

    বন এলাকার বাসিন্দা নিজামুল হক জানান, সম্প্রতি বনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর আনাগোনা বেড়েছে। বিশেষ করে বানর ও হনুমানকে লোকালয়ের কাছাকাছি দেখা যাচ্ছে। পানির অভাবের পাশাপাশি খাবারের সন্ধানেও তারা বন থেকে বেরিয়ে আসছে। এতে একদিকে প্রাণীগুলোর জীবন নিরাপত্তাহীন হয়ে পড়ছে, অন্যদিকে মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।

    স্থানীয় ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ররঞ্জন দেববর্মা বলেন, বন্যপ্রাণীর পানির জন্য তৈরি পুকুরগুলোর মধ্যে দুটি পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতছড়ির ছড়াগুলো দূর থেকে পানিতে ভরা মনে হলেও অতিরিক্ত ঢালু হওয়ায় বৃষ্টির পানি দ্রুত সরে যায়। ফলে বৃষ্টির সময়েও বনের অনেক এলাকায় পানির সংকট থাকে। দ্রুত ক্ষতিগ্রস্ত পুকুর সংস্কারের পাশাপাশি নতুন জলাধার তৈরি না করলে শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

    প্রায় ২৪৩ হেক্টর আয়তনের সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যসমৃদ্ধ বনাঞ্চল। এখানে প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৪৯ প্রজাতির পাখি এবং শতাধিক প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণীর বিচরণ রয়েছে। উল্লুক, চশমাপরা হনুমান, মেছোবিড়াল, মায়াহরিণ ও লজ্জাবতী বানরের মতো বিরল প্রাণীরও আবাসস্থল এই বন।

    কোনো বন্যপ্রাণীর আবাসস্থলে পানির স্বাভাবিক উৎস নষ্ট হলে প্রাণীরা বিকল্প পানির সন্ধানে লোকালয়ে চলে আসতে বাধ্য হয়। এতে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের ঝুঁকি বাড়ে। পাশাপাশি প্রাণীদের খাদ্যাভ্যাস, প্রজনন ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হতে পারে।

    বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর মাঠ সমন্বয়ক ওমাইয়া ফেরদৌস বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পুকুর সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ছড়ার পানি ধরে রাখার জন্য ছোট ছোট জলাধার ও পানি সংরক্ষণ ব্যবস্থা তৈরি করতে হবে। একই সঙ্গে বনের ভেতরে বন্যপ্রাণীর জন্য খাবারের উৎস নিশ্চিত করতে আগে করা ফলের বাগানগুলোরও যথাযথ পরিচর্যা প্রয়োজন।

    তিনি আরও বলেন, পানির সংকটে বন্যপ্রাণী মারা গেলেও অনেক সময় এসব মৃত্যুর খবর মানুষের নজরে আসে না। তাই বনের ভেতরে স্থায়ী, নিরাপদ ও প্রাণীবান্ধব পানির উৎস তৈরি করা এখন জরুরি হয়ে পড়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,817

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,599
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম: জলাবদ্ধতা নিরসন প্রকল্প অকার্যকারি

    August 17, 2026762

    টানা বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি। সোমবার (১৭ আগস্ট)…

    সাতছড়ি জাতীয় উদ্যানে বর্ষাতেও পানির সংকট; দুর্ভোগে বন্যপ্রাণী

    August 17, 2026

    গাজায় বেঁচে থাকার লড়াইয়ে এখন একটি লাইটারই ভরসা

    August 17, 2026

    এডিপির টাকায় কেনা সাইকেলে এমপির ‘সৌজন্য’ স্টিকার

    August 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?