Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 27 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ইরান
    আন্তর্জাতিক সাক্ষ্য

    হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ইরান

    Desk ReportBy Desk ReportJuly 12, 2026No Comments659 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বাহিনীটির দাবি, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ’ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

    রোববার ভোরে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বিদেশি হস্তক্ষেপ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নির্ধারিত রুট পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা আগেই কঠোর সতর্কবার্তা দিয়েছিল। সেই সতর্কতা অমান্য করায় নিরাপত্তাজনিত পদক্ষেপ হিসেবে প্রণালিটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কয়েক ঘণ্টা আগে বিদেশিদের প্ররোচনায় কয়েকটি জাহাজ অনুমোদিত নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করে। একাধিকবার সতর্ক করা হলেও তারা নির্ধারিত রুটে ফিরে না আসায় সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানো হয়।

    এই ঘটনার পর আইআরজিসি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজের চলাচল অনুমোদন করা হবে না।

    একই সঙ্গে বাহিনীটি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্ররা নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে ইরান কঠোর জবাব দেবে। প্রয়োজনে এ অঞ্চলে থাকা প্রতিপক্ষের সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সহযোগী দেশগুলোর বিরুদ্ধে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সম্ভাব্য যেকোনো পরিণতির দায় তাদের ওপরই বর্তাবে বলে দাবি করেছে আইআরজিসি।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধির পর থেকেই হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপ করা হয়। পরে মে মাসে জাহাজ চলাচলের জন্য নতুন নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা হয়, যেখানে ইরানের নির্ধারিত তদারকি অঞ্চলের বাইরে চলাচল না করা এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

    আইআরজিসির ভাষ্য, জুনে ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে একটি সমঝোতায় পৌঁছালেও ওয়াশিংটন এখনও এ অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। সেই প্রেক্ষাপটেই বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,861

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড: ১৫ নবজাতকের মৃত্যু

    August 27, 2026359

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নবজাতক ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত…

    বিচার বিভাগ, নাসা ও ফেডারেল রিজার্ভে চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা

    August 27, 2026

    ভূমিকম্পের পর আকস্মিক বন্যা, নেপালে নিহত ৫৫; নিখোঁজ ৪০০ পর্যটক

    August 27, 2026

    সরকারের ব্যাংকঋণে নতুন রেকর্ড: এক বছরে ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?