Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন; মাদ্রাসার অধ্যক্ষ আটক
    ব্রেকিং

    ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন; মাদ্রাসার অধ্যক্ষ আটক

    Desk ReportBy Desk ReportAugust 20, 2026No Comments699 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গাজী এইচ এম রবিউল আওয়াল নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে তাকে আটক করা হয়।

    আটক রবিউল আওয়াল সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রায় দুই মাস আগে ওই শিশুশিক্ষার্থীর আরবি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ রবিউল আওয়াল। মেয়ের পড়াশোনার উন্নতির কথা ভেবে তার মা ওই প্রস্তাবে সম্মতি দেন।

    এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়াশোনা করত। অভিযোগ, একপর্যায়ে পড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে অধ্যক্ষ শিশুটিকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নমূলক আচরণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    সর্বশেষ গত সোমবার দুপুরে অধ্যক্ষের নিজ কক্ষে শিশুটির সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ ওঠে। এতে আতঙ্কিত হয়ে শিশুটি কান্না শুরু করলে তাকে ভয় দেখানো এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

    মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার মা কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি মায়ের কাছে পুরো ঘটনার কথা জানায়। পরে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে আটক অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল ‘শয়তানের ধোঁকায় পড়ে’ এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    অন্যদিকে অভিযুক্ত অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম বলেন, তিনি বিষয়টি সম্পর্কে জানতেন এবং শিশুটির মাকেও ঘটনাটি জানিয়েছিলেন। তাঁর স্বামী ওই শিশুটিকে বিয়ে করার কথা বলেছিলেন বলেও জানান তিনি।

    সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,965

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    August 20, 2026953

    রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…

    ইরানকে সহায়তা করলেই কঠোর অর্থনৈতিক শাস্তি: ট্রাম্পের হুঁশিয়ারি

    August 20, 2026

    সরকারি হাসপাতালের স্টোরে ট্যাবলেটের পুকুরচুরি: গায়েব ৫ হাজার কেফুক্লেভ ট্যাবলেট

    August 20, 2026

    গ্যাস-কাঁচামালের সংকটে ৭ সার কারখানার ৬টিই বন্ধ

    August 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?