Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর
    ব্রেকিং

    Desk ReportBy Desk ReportAugust 20, 2026No Comments671 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা; সংঘর্ষে আহত ৪০

    ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় পুলিশ লাইন্সে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

    চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর সফর উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্চ শব্দে গান বাজানোর কারণে বিপরীত পাশের দারুল আরকাম মাদ্রাসার শিক্ষার্থীরা শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    পরে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে প্রবেশ করে অনুষ্ঠানস্থলে ভাঙচুর করেন বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

    ঘটনার পর পুলিশ লাইন্সের প্রধান ফটকে দায়িত্ব পালনকারী তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ করে। পরে রাতে পুলিশ সুপার শাহ আবদুর রউফ ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। বৈঠকে পুলিশ সুপার দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    অন্যদিকে, কিশোরগঞ্জে ইমাম উলামা পরিষদের আপত্তির মুখে একটি কনসার্ট বাতিল করেছে প্রশাসন। তবে প্রশাসনের দাবি, ধর্মীয় আপত্তির কারণে নয়; আয়োজক প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,965

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    August 20, 2026953

    রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…

    ইরানকে সহায়তা করলেই কঠোর অর্থনৈতিক শাস্তি: ট্রাম্পের হুঁশিয়ারি

    August 20, 2026

    সরকারি হাসপাতালের স্টোরে ট্যাবলেটের পুকুরচুরি: গায়েব ৫ হাজার কেফুক্লেভ ট্যাবলেট

    August 20, 2026

    গ্যাস-কাঁচামালের সংকটে ৭ সার কারখানার ৬টিই বন্ধ

    August 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?