Author: Desk Report

গাজীপুরে এক ইন্টারনেট ব্যবসায়ীকে ফোন করে ‘আওয়ামী লীগের কেউ ব্যবসা করতে পারবে না’- এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কৃষক দলের এক কর্মীর বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী সাজ্জাদ হোসেন অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাঁর ব্যবসায় বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না এবং বিদ্যুতের খুঁটিতে টানা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। সাজ্জাদ হোসেন ‘অ্যাডভান্স নেটওয়ার্ক সিস্টেম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। অভিযোগ অনুযায়ী, বাসন থানা এলাকায় তাঁর প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যবসার জন্য বিটিআরসির লাইসেন্স রয়েছে।…

Read More

গাজীপুরে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ বাসার কক্ষ থেকে সোমবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পূজা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান পূজা। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ভেতরে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত…

Read More

বিভিন্ন মামলায় জেলার একাধিক উপজেলায় পুলিশের পৃথক অভিযান নেত্রকোনায় নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় গতকাল ও আজ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টে কথিত ছাত্র আন্দোলনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলা ছাড়াও অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মদন ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল ইসলাম আকন্দ। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগমকে বহনকারী গাড়িটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের…

Read More

জ্বালানি ব্যয় বৃদ্ধি, কয়লার দাম ঊর্ধ্বমুখী- লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির বড় চাপ এসে পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। কয়লা, ফার্নেস অয়েল, তেল ও এলএনজির দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যয় যেমন বাড়ছে, তেমনি দ্রুত ফুলে উঠছে সরকারের ভর্তুকি ও লোকসানের বোঝা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে পিডিবির লোকসান ৪৫ হাজার কোটি টাকা ধরা হলেও তা ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়া এবং ইন্দোনেশিয়া থেকে কয়লা উত্তোলন কমে যাওয়াকে এর অন্যতম…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম শত্রু সম্পত্তি থেকে অর্পিত সম্পত্তি। নাম বদলেছে, রাষ্ট্র বদলেছে, সরকার বদলেছে; বদলায়নি শুধু দখলের ইতিহাস। ১৯৬৯ সালের ফেব্রুয়ারি। পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান দুটি গুরুত্বপূর্ণ কাগজে স্বাক্ষর করলেন। প্রথমটি জরুরি অবস্থা প্রত্যাহারের আদেশ। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে জরুরি অবস্থা জারি হয়েছিল, তার প্রয়োজনীয়তা সম্পর্কে আদেশে বলা হলো, সেই পরিস্থিতি আর বিদ্যমান নেই। দ্বিতীয় কাগজটি ছিল একটি অধ্যাদেশ। জরুরি অবস্থার অধিকাংশ বিধান বাতিল হলো। কিন্তু যুদ্ধের সময় প্রবর্তিত ‘শত্রু সম্পত্তি’ সংক্রান্ত বিধান আলাদা করে বহাল রাখা হলো। অর্থাৎ যুদ্ধ শেষ, জরুরি অবস্থা শেষ, কিন্তু যুদ্ধের অজুহাতে রাষ্ট্র যে সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল, তার নিয়ন্ত্রণ শেষ…

Read More

সম্পাদকীয় কলাম বাংলাদেশের ইতিহাসে নারকীয় হত্যাযজ্ঞ ঘটে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট। সপরিবারে নির্মমভাবে নিহত হন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫-এর পরের সময়টি শুধু ক্ষমতার পালাবদলের ইতিহাস নয়; এটি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রীয় ক্ষমতা, সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং বিচারব্যবস্থার ওপর সামরিক নিয়ন্ত্রণের এক ভয়াবহ অধ্যায়। সেই অধ্যায়ের সবচেয়ে অন্ধকার অংশগুলো জড়িয়ে আছে জিয়াউর রহমানের কুখ্যাত শাসনামলের সঙ্গে। ১৯৭৬ থেকে ১৯৮১- এই সময়কে শুধু জিয়ার মত একজন সামরিক শাসকের ক্ষমতায় থাকার সময় হিসেবে দেখলে ইতিহাসের একটি বড় অংশ বাদ পড়ে যায়। বিশেষ করে ১৯৭৬ সালে কর্নেল আবু তাহেরের মৃত্যুদণ্ড এবং ১৯৭৭ সালের অভ্যুত্থান-পরবর্তী ব্যাপক সামরিক বিচার ও মৃত্যুদণ্ড…

Read More

সরকারি হিসাবের সঙ্গে বাস্তবের আকাশ-পাতাল ফারাক, সিন্ডিকেটের কারসাজিতে চড়া দামে সার- কৃষকের দুর্ভোগে দায় এড়াতে পারে না সরকার চলতি আমন মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি নেই- সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস বারবারই দেওয়া হচ্ছে। কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা। চাহিদার গুরুত্বপূর্ণ সময়ে দেশের বিভিন্ন এলাকায় সার নিয়ে তৈরি হয়েছে তীব্র সংকট। কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় সার, কোথাও আবার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। সরকারি খাতা-কলমে পর্যাপ্ত মজুদ ও সরবরাহের হিসাব থাকলেও মাঠে কেন এই সংকট- এই প্রশ্নের জবাব দিতে হবে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি বিভাগকেই। কারণ সরবরাহব্যবস্থা সচল রাখা,…

Read More

চট্টগ্রামের উত্তর আগ্রাবাদে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ছায়েদুর রহমান তিন মেয়ের জনক। তার দুই মেয়ে ঢাকায় বসবাস করেন। অপর মেয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন ছায়েদুর রহমান। সে সময় তাকে স্বাভাবিকই দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি তুলনামূলক চুপচাপ থাকতেন বলে জানান সহকর্মীরা। বৈঠক শেষে বাসায় ফিরে তিনি নিজের কক্ষে…

Read More

ব্যাংক খাতের সংকট আরও গভীর হচ্ছে। দেশে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুন- মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। জুন শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এ হিসাবে ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকাই আর নিয়মিতভাবে ফেরত আসছে না। ফলে একদিকে ব্যাংকের আর্থিক সক্ষমতা দুর্বল হচ্ছে, অন্যদিকে আমানতকারীদের অর্থও বাড়ছে ঝুঁকির মধ্যে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ…

Read More