Author: Desk Report

আড়ালে থাকা সম্পর্ক, চাঁদাবাজির অভিযোগ, তরুণীকে হয়রানি- তদন্তে উঠছে একের পর এক বিস্ফোরক তথ্য রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একাধিক ব্যক্তি, সম্পর্ক, প্রভাব ও সম্ভাব্য উদ্দেশ্যের জটিল সমীকরণ। স্থানীয় সূত্র ও বিভিন্ন পর্যায়ের অনুসন্ধানে উঠে এসেছে এক বিএনপি নেতা, এক নারী গৃহশিক্ষক, কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং পুলিশের একাধিক কর্মকর্তার নাম। নিহতরা হলেন- গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বুলা (৫০), মেয়ে আগমী চক্রবর্তী প্রার্থী (২৬) এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম (১২)। আগমী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। আয়ুষ ছিল রংপুর…

Read More

মুম্বাইয়ে আন্তর্জাতিক স্বর্ণপাচার চক্রের বড়সড় সন্ধান- মোমের তৈরি ক্যাপসুলে লুকিয়ে পাচার হচ্ছিল কোটি কোটি রুপির স্বর্ণ। ভারতের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬.৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি রুপি। সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। শনিবার মুম্বাই বিমানবন্দরে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই স্বর্ণ উদ্ধার করা হয়। ডিআরআই কর্মকর্তাদের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ স্বর্ণপাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রটি মুম্বাই বিমানবন্দরকে…

Read More

বরগুনার তালতলী উপজেলায় বাঁশ কেনার কথা বলে এক নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. বশির উদ্দিন (৩২) এর বিরুদ্ধে। স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশে সোপর্দ করেন। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই নারী বাদী হয়ে রাতে তালতলী থানায় বশিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। বশির বাঁশ কেনার কথা বলে ওই নারীর বাড়িতে যান। বাঁশ কাটার জন্য তিনি একটি দা চান। পরে ওই দা দিয়ে বাঁশ কাটা যাবে না বলে কৌশলে নারীর নাতিকে…

Read More

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, সংঘর্ষের একপর্যায়ে স্থানীয় বিএনপির এক নেতা প্রথমে এলাকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। পরে তিনি ও তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেণ্ডারিয়ার করাতিটোলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- আয়েশা আক্তার (২০), চায়ের দোকানদার আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং…

Read More

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুই আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। মামলায় বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। শনিবার ও রোববার সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ। তিনি জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে…

Read More

উষ্ণ পৃথিবীতে অস্থির হিমবাহ- বাড়ছে আকস্মিক বন্যা, ভূমিধস ও মেগাসুনামির শঙ্কা হিমালয়ের বরফ আর আগের মতো স্থির নেই। জলবায়ু পরিবর্তনের উত্তাপে দ্রুত গলছে হিমবাহ, দুর্বল হয়ে পড়ছে পাহাড়ের ঢাল। আর সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। বিজ্ঞানীদের সতর্কবার্তা- আজকের গলতে থাকা বরফই আগামী দিনের বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। হিন্দুকুশ হিমালয় অঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্রের (আইসিমোড) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের পর হিমবাহের বরফ ক্ষয়ের হার প্রায় দ্বিগুণ হয়েছে। ১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে এ অঞ্চলের হিমবাহের মোট আয়তন কমেছে প্রায় ১২ শতাংশ। কোথাও কোথাও ১৯৭৫ সালের পর বরফের পুরুত্ব কমেছে সর্বোচ্চ…

Read More

তিন বাসের দুটি ভেসে গেল বন্যার স্রোতে, কাদা-পাথরের পাহাড় পেরিয়ে হেলিকপ্টারে উদ্ধার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ বিপদের মুখে পড়েও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে ফিরেছেন ভারতের তামিলনাড়ুর ২১ তীর্থযাত্রী। তাদের বহনকারী তিনটি বাসের মধ্যে দুটি বন্যার প্রবল স্রোতে ভেসে গেলেও কাদা-পাথরের পাহাড় বেয়ে উঠে শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে পৌঁছান তারা। এ সময় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এক নারীর শাড়িই হয়ে ওঠে জীবন বাঁচানোর দড়ি। তামিলনাড়ুর চেন্নাইয়ের ভেলাচেরির বাসিন্দা নাভু কবিরদাস ও তার স্ত্রী বিজয়া ভুবনেশ্বরী বলেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার পর তাদের মনে হচ্ছে তারা যেন ‘নতুন জীবন’ ফিরে পেয়েছেন। তিনটি বাসে মোট ৫৭ জনের একটি তীর্থযাত্রী দল নেপালের রাসুয়া জেলা…

Read More

নিজেদের প্রতি হুমকি বা বিরক্তিকর আচরণ করা মানুষকে বছরের পর বছর মনে রাখতে পারে কাক। গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এমনকি একটি ঘটনার স্মৃতি ১৭ বছর পর্যন্ত ধরে রাখার নজিরও পেয়েছেন গবেষকরা। শুধু মনে রাখাই নয়, সুযোগ পেলে সেই ব্যক্তিকে দলবদ্ধভাবে তাড়িয়ে দেওয়ার মতো আচরণও করতে পারে অত্যন্ত বুদ্ধিমান এই পাখি। আপনি কি সহজেই কাউকে ক্ষমা করে দেন? নাকি ছোটখাটো অপমানের কথাও দীর্ঘদিন মনে রাখেন? যদি দ্বিতীয় দলের হন, তাহলে কাকের সঙ্গে আপনার মিলটা বেশ interesting- কারণ এই পাখিও অপমান বা হুমকির ঘটনা সহজে ভুলে যায় না। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানী জন মার্জলাফের গবেষণায় কাকের অসাধারণ স্মৃতিশক্তি ও সামাজিক…

Read More

হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মব সহিংসতা, রাজনৈতিক সংঘাত, সংখ্যালঘুদের ওপর হামলা এবং কারাগারে মৃত্যুর ধারাবাহিক ঘটনায় দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসে সরকারি পরিসংখ্যান ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রকাশিত তথ্য বিশ্লেষণে নাগরিকের জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকার সুরক্ষায় রাষ্ট্রের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ২ হাজার ৭৬টি হত্যা মামলা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৯৪৭টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হত্যা মামলা বেড়েছে ১২৯টি। নারী ও কিশোরীদের ওপর সহিংসতার চিত্রও উদ্বেগজনক। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস…

Read More

মানস ঘোষের কলাম Deccan Chronicle-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে শেখ হাসিনা ওয়াজেদের দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে বিশ্ব সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া অডিও ভাষণকে একটি অত্যন্ত বিচক্ষণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। ‘Return of Hasina: Mission Possible?’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এই মঞ্চ ব্যবহার করে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ও সরকারের কাছে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, তাঁর বক্তব্যে বাংলাদেশকে ধ্বংসের পথ থেকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার একটি রূপরেখাও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির লাগামহীন বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট এবং প্রায় ১,৫০০টি পোশাক ও অন্যান্য কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম…

Read More