Author: Desk Report

মহাকাশ থেকে ভারতের সীমান্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে নজরদারির সক্ষমতা আরও এক ধাপ বাড়াতে যাচ্ছে ভারত। প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় জিওসিঙ্ক্রোনাস অরবিটে (GEO) স্থাপনের লক্ষ্যে আজ রাতে উৎক্ষেপণ করা হবে ভারতের অত্যাধুনিক ইমেজিং স্যাটেলাইট EOS-05। সফল হলে নির্দিষ্ট একটি অঞ্চলের ওপর দীর্ঘ সময় ধরে নজর রাখার ক্ষেত্রে নতুন সক্ষমতা অর্জন করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো। ইসরোর GSLV F17 মিশনের মাধ্যমে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ৪ সেপ্টেম্বর রাত ২টা ৫৫ মিনিটে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। EOS-05, যা Gisat-1A নামেও পরিচিত, জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে কাজ করা ভারতের প্রথম অত্যাধুনিক আর্থ-ইমেজিং স্যাটেলাইট হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ভারতীয়…

Read More

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বর্ষা মৌসুমের শেষ ভাগে এসে এডিস মশাবাহিত এই রোগের সংক্রমণ যেন লাগামহীন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল তুলনামূলক কম, সেখানে জুন থেকে পরিস্থিতির দ্রুত অবনতি শুরু হয়। জুলাইয়ে সংক্রমণ আরও বাড়ার পর আগস্টে এসে এক মাসেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। সেপ্টেম্বরের শুরুতেও নতুন রোগী শনাক্ত হওয়া অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে খালেদা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। মৃতদের মধ্যে তিনজন নারী…

Read More

লুট হওয়া বিপুল অস্ত্র ও কারাগার থেকে পালিয়ে যাওয়া শত শত বন্দি এখনও ধরাছোঁয়ার বাইরে। দুই বছর পেরিয়ে গেলেও পুলিশের লুট হওয়া এক হাজার ৩১১টি অস্ত্র উদ্ধার হয়নি। একই সঙ্গে বিভিন্ন কারাগার থেকে পালানো ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ৬৯০ জন এখনও পলাতক। নিখোঁজ এসব অস্ত্র ও বন্দিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লুট হওয়া অস্ত্রের একটি অংশ ইতোমধ্যে অপরাধীদের হাতে পৌঁছে গেছে। এসব অস্ত্র ব্যবহার করে সংঘর্ষ, হত্যাকাণ্ডসহ নানা অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশের ধারণা, উদ্ধার না হওয়া অস্ত্রের কিছু দেশের সীমানা পেরিয়েও চলে যেতে পারে। পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১০৯টি চায়নিজ…

Read More

হামের ভয়াবহতা যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে দুজন করে মারা গেছেন। তবে মৃত্যুর সবচেয়ে উদ্বেগজনক দিক হলো- মৃতদের বড় একটি অংশের ক্ষেত্রে হাম নিশ্চিত না হলেও হামের উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ…

Read More

ক্যানসার গবেষণার অর্থ চুরি করে দেনা পরিশোধ, বিলাসী কেনাকাটা, কাতার ভ্রমণ ও মধুচন্দ্রিমায় খরচ ক্যানসার গবেষণার জন্য বরাদ্দ প্রায় ৯২ হাজার পাউন্ড আত্মসাৎ করে নিজের বিলাসবহুল বিয়ে ও ব্যক্তিগত খরচ মেটানোর দায়ে ব্রিটিশ-বাংলাদেশি তামিম চৌধুরীকে (২৯) আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধ, বিদেশ ভ্রমণ, বিলাসী কেনাকাটা এবং বিয়ের আয়োজন ও মধুচন্দ্রিমার খরচও মেটান তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লন্ডনের রয়্যাল কোর্টস অব জাস্টিসে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগ স্বীকার করার পর তামিমকে এই সাজা দেওয়া হয়। পূর্ব লন্ডনের হ্যাকনির স্টোক নিউইংটন চার্চ স্ট্রিটের বাসিন্দা তামিম সে সময় ক্যানসারবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ব্রেস্ট…

Read More

ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে দেশটিকে অতিরিক্ত পাঁচটি এস-৪০০ ‘ট্রায়াম্ফ’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ভারতীয় বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র ক্রয়সংক্রান্ত টেন্ডারের জবাবেই মস্কো এ প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নতুন এই প্রস্তাবকে ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের অটুট কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারত্বের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। কয়েক দশক ধরে প্রতিরক্ষা সহযোগিতায় ঘনিষ্ঠভাবে কাজ করে আসা দুই দেশের সম্পর্কের কেন্দ্রে রয়েছে পারস্পরিক আস্থা ও সামরিক প্রযুক্তি সহযোগিতা। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে এস-৪০০। ভারতীয় সূত্রের দাবি, ‘অপারেশন সিন্ধুর’ সময় পাকিস্তান থেকে আসা একাধিক হুমকি মোকাবিলায় এই রুশ নির্মিত আকাশ…

Read More

দুই দশকের বর্ণিল আন্তর্জাতিক অধ্যায়ের ইতি, আর্জেন্টাইন কিংবদন্তির বিদায়ে আবেগঘন শ্রদ্ধা পর্তুগিজ কোচের আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির যুগের অবসান ঘটতে যাচ্ছে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগিজ কোচ জোসে মরিনিও। তার মতে, মেসিকে ছাড়া আগামী কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপের আসর আর আগের মতো হবে না। ক্যারিয়ারের দীর্ঘ সময় মেসিকে আটকানোর কৌশল তৈরিতে ব্যয় করেছেন মরিনিও। চেলসি ও রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় আর্জেন্টাইন তারকার বিপক্ষে বহুবার মুখোমুখি হয়েছেন তিনি। মাঠে মেসিকে থামাতে নানা কৌশল সাজিয়েছেন, কিন্তু অনেক সময়ই সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে নিজের জাদু দেখিয়েছেন মেসি। সেই মেসিই যখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা…

Read More

মুন্সিগঞ্জে সুমন দে’র মৃত্যু ঘিরে রহস্য, হত্যা নাকি অন্য কিছু- তদন্তে পুলিশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সোনার দোকানের শাটার খুলতেই মিলেছে কর্মচারী সুমন দে (৪৫)-এর নগ্ন মরদেহ। মঙ্গলবার সকালে উপজেলার হাসাইল বাজারের একটি সোনার দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সুমন দে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত নারায়ণ দের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের সোনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাড়ি দূরে হওয়ায় সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি দোকানেই অবস্থান করতেন। সোমবার রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ সুমনকে দোকানে রেখে বাড়ি চলে যান।…

Read More

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা সাবেক প্রধানমন্ত্রীর ; বিএনপি সরকারের নীতি, অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র প্রশ্ন ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত ক্ষমতায় ফেরার জন্য নয়; বরং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছা রয়েছে এবং উপযুক্ত সময়ে ফেরার নির্দিষ্ট তারিখ, সময় ও প্রবেশপথ ঘোষণা করবেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা তাঁর প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান, বিএনপি সরকারের নীতি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট, চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার উদ্যোগ এবং বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। ‘প্রত্যর্পণ নয়,…

Read More

আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এবার নতুন এক ‘কৌশল’ দেখাল পাকিস্তান- বাস্তব ছবিতে জায়গা না মিললেও ফটোশপে ঠিকই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বানানো হলো কেন্দ্রের তারকা! কিরগিজস্তানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে বিশ্বনেতাদের যৌথ ছবি প্রকাশের পর এমনই এক কাণ্ড নিয়ে তুমুল হাস্যরস শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্মেলনের মূল ছবিতে শাহবাজ শরিফ ছিলেন ডানদিক থেকে চতুর্থ অবস্থানে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দুই পাশের বেশ কয়েকজন নেতাকে এমনভাবে ‘কেটে-ছেঁটে’ বাদ দেওয়া হয় যে শাহবাজ শরিফকে দেখাচ্ছিল প্রায় মাঝখানে। আর বাদ পড়াদের তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ আরও কয়েকজন বিশ্বনেতা। কিন্তু বিপত্তি বাধে যখন মোদি নিজেই…

Read More