Author: Desk Report

অমিত গোস্বামীর কলাম হাচিনা কবে আইব, কইতে পারেন? আজ সকালে মোবাইলে ঘণ্টাধ্বনি। হোয়াটস অ্যাপ কল। প্রকাশ ফোন করেছে, ঢাকা থেকে। উপস্থিতির জানান দিতেই সরাসরি জিজ্ঞাসা করল, হাচিনা কবে দ্যাশে আইব, কইতে পারেন? শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন, তার খবর আমি কীভাবে জানব? সেটা বলেই বললাম, কী হয়েছে তোমার? হঠাৎ সাত সকালে শেখ হাসিনা নিয়ে…। প্রকাশ উত্তর দিল, কাল রাতে আট ঘণ্টা লাইনে খাড়াইয়া ৪ কেজি গ্যাস পাইছি। পাঁচজনের সংসার টানি ক্যামনে? প্রকাশ আগে রিকশা চালাত, এখন সিএনজি চালায়। আগে বলত ব্যানসন ছাড়া সিগারেট খাই না। এখন? জানি না। বাংলাদেশ এখন দাঁড়িয়েছে খাদের কিনারে। পুরো ‘নেই রাজ্য’। তবে রোয়াব আছে যেমন…

Read More

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যাসিনো খেলা ও মাদক সেবনের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সম্পাদকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার ও কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই স্থানে ক্যাসিনো খেলা ও মাদক সেবন চলছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। অভিযানে ১৯ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। জেলার কালাইশ্রীপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে টানা ১১ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, লীলা কীর্তন, ভক্তিমূলক সংগীত, শুভযাত্রাসহ নানা ধর্মীয় কর্মসূচি। আয়োজক লোকনাথ কল্যাণ সংঘ, ব্রাহ্মণবাড়িয়া জানিয়েছে, ৯ ভাদ্র (২৭ আগস্ট) থেকে শুরু হওয়া অনুষ্ঠান ১৯ ভাদ্র (৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হবে। ৩০ আগস্ট বিকেল ৬টায় গীতা পাঠ করবেন ব্রাহ্মণবাড়িয়ার শ্রী কিষাণ দেবনাথ। পরে রাত ৮টায় ধর্মীয় আলোচনা করবেন ভক্তপ্রবর শ্রীশ্রী ১০৮ স্বামী…

Read More

লিওনেল মেসির দুর্দান্ত চার গোলের নৈপুণ্যে মেজর লিগ সকারে (MLS) সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। শনিবার (২৯ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে মায়ামি। এই জয়ে পাঁচ ম্যাচের জয়হীন ধারা কাটানোর পাশাপাশি নিজেদের ক্লাব ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছে দলটি। ম্যাচের ২০ মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৩৭ মিনিটে ফাবিয়ান হারবার্স গোল করে মন্ট্রিয়লকে সমতায় ফেরান। এরপরই শুরু হয় মেসি-ঝড়। ৪০ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ একক…

Read More

সম্পাদকীয় কলাম রাষ্ট্রের পদে সরকার হয়ে সবচেয়ে বড় দায়িত্ব ক্ষমতা ধরে রাখা নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করা নয়; রাষ্ট্রের সরকারব্যবস্থার প্রথম দায়িত্ব নাগরিকের জীবন, নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি সেই মৌলিক দায়িত্ব নিয়েই বড় প্রশ্ন তুলছে। বাংলাদেশ আয়নায় দেখছে সেই ভয়াল ২০০১-০৬ এর অন্ধকার যুগ। হত্যা বাড়ছে, ধর্ষণ ও নারী নির্যাতন থামছে না, শিশুরাও সহিংসতার শিকার হচ্ছে, সংখ্যালঘুদের নিরাপত্তা শূণ্যের কোঠায়, বিচারব্যবস্থার বিকল্প হিসেবে কোথাও কোথাও জায়গা নিচ্ছে মব বা গণপিটুনি। রাজনৈতিক সহিংসতা এবং কারাগারে মৃত্যুর ঘটনাও নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। সংখ্যাগুলোই যখন সতর্কবার্তা, তখন বিষয়টি আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।…

Read More

দিনের বেলায় জনপ্রতিনিধি ও মানুষের কাছে ‘দানবীর’, আর রাত নামলেই সিএনজি চোরচক্রের নেতৃত্ব- এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিএনপি নেতা জামাল হোসেন ওরফে জামাল মেম্বারের বিরুদ্ধে। রাজধানী ও আশপাশের এলাকায় চালকদের অচেতন করে সিএনজি অটোরিকশা চুরি-ছিনতাইয়ের অভিযোগে সম্প্রতি তাকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা সুত্রে জানা যায়, চক্রটি চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালকদের অচেতন করত। এরপর সিএনজি নিয়ে পালিয়ে গিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ফেরত দেওয়ার বিনিময়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আদায় করা হতো। জিজ্ঞাসাবাদে জামাল দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও চাঞ্চল্যকরভাবে, সিএনজি ছিনতাই থেকে পাওয়া অর্থের একটি…

Read More

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির পর মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় বিএনপির এক কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত ২৮ আগস্ট গভীর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় একটি বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে। জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে তারা। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। তারা হলেন- রেজাউল করিম, তোফাজ্জল হোসেন ওরফে বাবু, কেফায়েত হোসেন ওরফে পুইট্ট্যা, মোহাম্মদ তানজিদ, মেহেদী হাসান ও মোহাম্মদ তারেক। অভিযোগ রয়েছে,…

Read More

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৩০ ঘরবাড়ি, নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ৪০০ মানুষ; অবহেলার অভিযোগে তদন্তের নির্দেশ জেলেনস্কির ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি অস্ত্র গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চার শিশু রয়েছে। বিস্ফোরণের ঝুঁকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে কিয়েভের মাইলা গ্রামের ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে রুশ বাহিনী ড্রোন হামলা চালায়। হামলার পর গুদামে থাকা গোলাবারুদ, মাইন ও ড্রোনে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৩০টি বাড়িঘর…

Read More

নেপালে ভয়াবহ বন্যা যেন পরিণত হয়েছে এক ভয়ংকর মানবিক বিপর্যয়ে। একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ, কোথাও মিলছে ছিন্নভিন্ন মানবদেহের অংশ। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বন্যাকবলিত জনপদ। এরই মধ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। রোববার সকালে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ ভয়াবহ চিত্র উঠে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো অব্যাহত রয়েছে ব্যাপক অভিযান। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়ংকর স্রোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের…

Read More

মাত্র সাত দিনে জামালপুর শহর ও আশপাশের এলাকায় একের পর এক পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতদের মধ্যে চারজনই নারী ও কিশোরী। রয়েছেন দুই গৃহবধূ, এক কলেজছাত্রী ও এক কিশোরী। অন্যজন একজন ব্যবসায়ী। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়লেও এসব ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গত ২৩ আগস্ট জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে তার দুই শিশুসন্তান দীর্ঘ সময় আটকে থেকে জানালা দিয়ে পানি চেয়ে কান্নাকাটি…

Read More