Author: Desk Report

সম্পাদকীয় কলাম সংবিধান লঙ্ঘনের শাস্তি কি মৃত্যুদণ্ড? ধানমন্ডি ৩২-এর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এবার প্রশ্ন আইন কোথায়? একটি ভবন ভেঙে ফেলা যায় কয়েক ঘণ্টায়। কিন্তু একটি রাষ্ট্রের আইনের শাসন ভেঙে গেলে সেটি পুনর্গঠন করতে প্রজন্ম লেগে যেতে পারে। ধানমন্ডি ৩২-এর বাড়ি ধ্বংসের ঘটনাকে তাই শুধু একটি পুরোনো ভবন ভাঙা, একটি রাজনৈতিক প্রতীকের অবসান কিংবা একটি জঙ্গীবাদের প্রতিক্রিয়া হিসেবে দেখলে বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি আড়ালে থেকে যায়। আসল প্রশ্ন হলো বাংলাদেশে কোনো স্থাপনা, সম্পত্তি বা ঐতিহাসিক স্থানের ভাগ্য কি জঙ্গীদের অপ-রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ক্ষমতাবানদের ইচ্ছায় নির্ধারিত হবে, নাকি সংবিধান ও আইনের নির্ধারিত প্রক্রিয়ায়? ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাতে ধানমন্ডি ৩২-এর বাড়িতে প্রথমে হামলা, অগ্নিসংযোগ…

Read More

নিউইয়র্কের ব্যস্ততম পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনায় এক নারী নিহত ও এক পুরুষ আহত হয়েছেন। এ ঘটনায় কথিত হামলাকারী ৪৯ বছর বয়সী এক নারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার আগে ওয়ান টাইমস স্কয়ারের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ওই নারী শপিং ব্যাগ থেকে দুটি ছুরি বের করে প্রথমে ৬৮ বছর বয়সী এক পুরুষকে এবং কয়েক সেকেন্ড পর ৩২ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে ওই নারী মারা যান। আহত পুরুষের অবস্থা স্থিতিশীল। পুলিশ কয়েক মিনিট ধরে হামলাকারীকে ছুরি ফেলে দিতে বললেও তিনি সাড়া দেননি। টেজার ব্যবহার ব্যর্থ হওয়ার পর…

Read More

হিমালয় অঞ্চলের নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও হিমবাহ ধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশের সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন, যাঁদের মধ্যে ৮৪৪ জন বিদেশি নাগরিক। নেপালে নতুন করে ৮৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ হয়েছে। নিখোঁজ ৩ হাজার ৯১৬ জন। তাঁদের মধ্যে ৫৮৩ জন বিদেশি এবং বিভিন্ন জলবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৬৩৯ জন রয়েছেন। অন্যদিকে, তিব্বতে ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় ও চীনা নাগরিক- যথাক্রমে ২৭৫ ও ১০০ জন। গত…

Read More

দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনদুর্ভোগ ও সরকারি ব্যয়ের নানা চাপের মধ্যেই ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার- এমন ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মার্কিন বোয়িং উড়োজাহাজ ব্যবহারের ‘আবদার’ করেছিলেন। সেই প্রেক্ষাপটে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি আরও কিছু বিমান লিজ নেওয়া এবং ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের উড়োজাহাজ কেনার পরিকল্পনাও করছে সরকার। সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। তাঁর এই বক্তব্যের পর রাষ্ট্রীয় অর্থে এত বড় অঙ্কের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত কতটা প্রয়োজনীয়, অর্থনৈতিকভাবে কতটা লাভজনক এবং দেশের বর্তমান বাস্তবতায় এর…

Read More

দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথের চাহিদা। ভিডিও স্ট্রিমিং, ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অনলাইন শিক্ষা, ডিজিটাল পেমেন্টসহ অর্থনীতির প্রায় প্রতিটি খাতের ডিজিটাল নির্ভরতা বাড়লেও সেই অনুপাতে আন্তর্জাতিক সংযোগ অবকাঠামো সম্প্রসারণে ধীরগতি দেখা যাচ্ছে। নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনে দীর্ঘসূত্রতা ও সিদ্ধান্তহীনতা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই বড় ধরনের ব্যান্ডউইথ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। সময়মতো নতুন সক্ষমতা যুক্ত করা না গেলে শুধু ইন্টারনেটের গতি ও মান নয়, দেশের ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তিনির্ভর ব্যবসা, ডেটা সেন্টার এবং অনলাইনভিত্তিক সেবাও মারাত্মক চাপে পড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি দেশের ডিজিটাল সার্বভৌমত্বের জন্যও ঝুঁকি তৈরি করবে। সোমবার (৩১ আগস্ট) ঢাকার অদূরে একটি রিসোর্টে আয়োজিত…

Read More

সারের সংকট এবার শুধু কৃষকের মাঠেই সীমাবদ্ধ নয়; এর বড় প্রভাব পড়তে পারে সাধারণ ভোক্তার ওপরও। সময়মতো সার না পেলে আমন ধানের ফলন কমে যেতে পারে। উৎপাদন কমলে বাড়তে পারে চালের দাম। বিশ্বব্যাংকের সতর্কবার্তা অনুযায়ী, চালের দাম মাত্র ১০ শতাংশ বাড়লে নতুন করে প্রায় ১৪ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়তে পারেন। বাংলাদেশে বছরে প্রায় ৬৬ লাখ টন সার প্রয়োজন হয়, যার ৮৫ শতাংশের বেশি আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ার পাশাপাশি গ্যাস সংকটে দেশের সাতটি সার কারখানার তিনটি বন্ধ থাকায় আমদানিনির্ভরতা আরও বেড়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিয়েছে। সরকারও গত দুই সপ্তাহে প্রায়…

Read More

জঙ্গিবাদ, নিরাপত্তা সংকট, দারিদ্র্য ও দুর্বল বিনিয়োগের চাপ- মানবসম্পদে পিছিয়ে পড়ছে পাকিস্তান; বছরে ১৭ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি পাকিস্তান একদিকে দীর্ঘদিনের নিরাপত্তা ও সন্ত্রাসবাদসংক্রান্ত সংকটে জর্জরিত, অন্যদিকে অর্থনৈতিক দুর্বলতা, দারিদ্র্য ও অপুষ্টির ভারে ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতাও ক্ষয়ে যাচ্ছে। দেশটির পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ শতাংশ শিশু খর্বকায়- অর্থাৎ দীর্ঘমেয়াদি অপুষ্টির কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এই সংকটের সরাসরি অর্থনৈতিক মূল্যও ভয়াবহ- প্রতি বছর ১৭০০ কোটি ডলারের বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে উঠে এসেছে, পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ শিশু কর্মজীবনে প্রবেশের আগেই শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ছে। গর্ভকালীন অপুষ্টি, শিশুদের পর্যাপ্ত ও সুষম খাবারের অভাব, বারবার…

Read More

কর্মজীবনের শেষ দিনে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের ভালোবাসায় বিদায় নেওয়ার কথা ছিল তাঁর। বিদ্যালয়ে প্রস্তুত ছিল বিদায় সংবর্ধনা, সাজানো হয়েছিল ক্রেস্টও। কিন্তু সেই আনন্দঘন আয়োজন আর দেখা হলো না প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯)। বিদায় সংবর্ধনার কয়েক ঘণ্টা আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। যে বিদ্যালয় থেকে হাসিমুখে অবসর নেওয়ার কথা ছিল, সেখানেই শেষবারের মতো ফিরতে হলো তাঁর মরদেহ নিয়ে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার (৩১ আগস্ট) ছিল তপন কুমার সাহার কর্মজীবনের শেষ দিন। ওই দিন দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি সম্পন্ন…

Read More

রোজারিওর ছোট্ট শহর থেকে বিশ্বফুটবলের শীর্ষে; আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ পথচলার ইতি টানার ঘোষণা বিশ্বকাপজয়ী সর্বকালের সেরা অধিনায়কের এক টুকরো টিস্যু পেপারে যার বার্সেলোনার সঙ্গে পথচলার সূচনা, সেই লিওনেল মেসিই এবার নিজের হাতে লেখা তিন পাতার চিঠিতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত জানালেন। রোজারিওর ছোট্ট শহর থেকে বিশ্বফুটবলের সর্বোচ্চ মঞ্চে উঠে আসা আর্জেন্টাইন কিংবদন্তির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি আবেগঘন অধ্যায়। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হাতে লেখা তিন পাতার একটি চিঠির ছবি প্রকাশ করেন সর্বকালের সেরা মেসি। সেখানে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সির প্রতি নিজের দায়বদ্ধতা, দেশের মানুষের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে জানান,…

Read More

আওয়ামী লীগ পুনর্গঠনের ঘোষণা, গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় যে রাজনৈতিক বর্জন, প্রতিহিংসা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করার প্রক্রিয়া শুরু হয়েছিল, তার মৌলিক কোনো পরিবর্তন বর্তমান তারেক রহমান সরকার রেও দেখা যাচ্ছে না। সম্প্রতি দ্য সানডে গার্ডিয়ানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘মুখ বদলেছে, কিন্তু দিক বদলায়নি।’ সাক্ষাৎকারে তিনি একই সঙ্গে আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁর অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্যে…

Read More