Author: Desk Report

ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৩৮ বছর। তার দুই হাতে শাখা-চুড়ি, বাঁ হাতে একটি ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজারসংলগ্ন পদ্মা নদীতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন। পরে খবর পেয়ে রাত ৮টার দিকে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বিপুল জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে বিষয়টি জানান। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার…

Read More

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যখন প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে, তখন সাতক্ষীরায় ঘটেছে এক ব্যতিক্রমী শিল্পকর্মের আয়োজন। মাটি, খড় ও বাঁশের প্রচলিত কাঠামোর বাইরে এবার দেড় লাখেরও বেশি দিয়াশলাই কাঠি এবং ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে তৈরি করা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে এই অভিনব প্রতিমা তৈরির কাজ চলছে। পূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের মানুষের আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মন্দির প্রাঙ্গণে এসে প্রতিমা তৈরির কাজ দেখছেন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মাটির তৈরি প্রতিমার…

Read More

জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির বহুমুখী চাপে অর্থনীতি | শিল্প, কৃষি ও স্বাস্থ্য খাতেও বড় ঝুঁকি মধ্যপ্রাচ্যের সংঘাতের অভিঘাত ক্রমেই সরাসরি এসে পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে ঘাটতি, এলএনজির বাড়তি দাম, সার উৎপাদনে সংকট এবং শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার প্রভাবে সামনে বড় ধরনের কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। শুধু কর্মসংস্থান নয়, যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে দারিদ্র্য কমানোর গতিও উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হতে পারে। বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত না হলে ২০২৬ সালে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারতেন। কিন্তু…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। মাত্র তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজদের বড় একটি অংশ মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। সবচেয়ে উদ্বেগের বিষয়, নিখোঁজদের মধ্যে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীও রয়েছে। অনেকের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। কারও কারও অবস্থান পুলিশ শনাক্ত করতে পারলেও পরিবারের কাছে ফিরে যেতে অনীহার ঘটনাও সামনে এসেছে। ফলে বিষয়টি শুধু ‘প্রেমের সম্পর্কের কারণে ঘরছাড়া’ হিসেবে দেখলে এর পেছনে থাকা বৃহত্তর সামাজিক ও নিরাপত্তাজনিত…

Read More

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ পাহাড়ি ঢলে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬ জনে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার মানুষ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই দুর্যোগে ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দুর্গত বিভিন্ন এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১ হাজার ৫৪৫ জনকে। উদ্ধারকারী দলগুলো এখনো দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছিল, বন্যায় ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।…

Read More

দেশের কারাগারগুলো ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দীর ভারে ন্যুব্জ। সেলগুলোতে জায়গা নেই, বন্দীদের ব্যবস্থাপনা নিয়ে বাড়ছে চাপ- এর মধ্যেই মাত্র ১১৭ দিনে প্রায় দুই লাখ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিপুল গ্রেপ্তারের চিত্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারব্যবস্থা ও কারা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তৈরি করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ অভিযান, বিভিন্ন মামলা ও অন্যান্য অভিযানে মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে শুধু পুলিশের বিশেষ অভিযানেই গ্রেপ্তার করা হয়েছে ৫৩ হাজার ৫১৮ জন। আর অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮…

Read More

রাজনীতি থেকে ধর্ম, সরকারের সমালোচনা থেকে আইনশৃঙ্খলা- বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের একটি অংশ। সম্ভাব্য হুমকি, হয়রানি, আইনি জটিলতা ও ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় অনেকেই অনলাইনে নিজেদের মতপ্রকাশ সীমিত করে ফেলছেন। বাংলাদেশের সাংবাদিকদের ডিজিটাল মতপ্রকাশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেসরকারি সংস্থা ডেটাফুলের ‘এক্সপ্রেশন পালস’ জরিপের প্রথম পর্বে এমন চিত্র উঠে এসেছে। ডেটাফুলের তথ্য অনুযায়ী, গত ১০ থেকে ২৫ আগস্ট পরিচালিত এ জরিপে গত ছয় মাসে সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের অভিজ্ঞতা বোঝার চেষ্টা করা হয়। নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে পরিচালিত জরিপে অংশ নেন ২২ জন সংবাদকর্মী। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি কোনো জাতীয় প্রতিনিধিত্বশীল জরিপ নয়। জরিপে…

Read More

বাংলাদেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আজ রাত ৯টায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারপত্রে এ তথ্য জানানো হয়েছে। তাঁর বক্তব্য প্রচার করা হবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তাঁর বক্তব্যের সময় নির্ধারণ করা হয়েছে আজ রাত ৯টা। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নেই। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে তাঁকে ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সময়ে তাঁর প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। দীর্ঘ সময় পর ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে লক্ষ্য করে শেখ হাসিনার নতুন বক্তব্য দেওয়ার ঘোষণাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।…

Read More

বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয়দের দাবি, মারুফ জামায়াতের কর্মী এবং দলটির বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাকে নিয়মিত দেখা যেত। তবে উপজেলা জামায়াতের নেতারা তার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন। বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মারুফ হাসান চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে শাজাহানপুর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ি রোডের…

Read More

এক মাস ধরে ধুঁকছে শিল্প, কোথাও গ্যাসের চাপ শূন্যের কাছাকাছি | ২৪৪ বস্ত্রকল আগেই বন্ধ | বাড়ছে লোকসান, ঝুঁকিতে কর্মসংস্থান ও রপ্তানি দেশের শিল্পখাত যখন অর্থনীতিকে সচল রাখতে হিমশিম খাচ্ছে, তখন নতুন করে বড় সংকট তৈরি করেছে গ্যাসের অপ্রতুল সরবরাহ। দীর্ঘ এক মাস ধরে গ্যাসের চাপ কম থাকায় দেশের প্রায় ৬৬০টি বস্ত্রকলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো কারখানায় উৎপাদন নেমে এসেছে স্বাভাবিক সক্ষমতার মাত্র ৩০ শতাংশে। কোথাও আবার গ্যাস না থাকায় উৎপাদন পুরোপুরি বন্ধ। শিল্পমালিকদের অভিযোগ, পরিস্থিতি এতটাই নাজুক যে গ্যাসের ওপর নির্ভরশীল কারখানাগুলো চাইলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। প্রশ্ন উঠছে- দেশের অন্যতম প্রধান রপ্তানি ও কর্মসংস্থাননির্ভর…

Read More