ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার সঙ্গে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য ৭.৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে চেলসি। দুই বছরের চুক্তির সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। গোলরক্ষক পজিশন শক্তিশালী করতেই মার্তিনেজকে দলে টানছে চেলসি। সম্প্রতি দলের প্রথম পছন্দের গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। লুটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচেও মার্তিনেজকে দলে রাখা হয়নি; তবে একই সময়ে তার চেলসিতে যাওয়ার বিষয়টি জোরালো হয়ে ওঠে। এর আগে মার্তিনেজের জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই চুক্তি ভেস্তে যায়। এদিকে অ্যাস্টন ভিলা…
Author: Desk Report
দেশজুড়ে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের সরবরাহসংকটের পাশাপাশি একাধিক বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমে গেছে। ফলে চাহিদা বাড়লেও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর- বাড়ছে লোডশেডিং, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন ও দৈনন্দিন জীবনযাত্রা। বিদ্যুৎ খাতের এই পরিস্থিতি সরকারের দীর্ঘদিনের জ্বালানি ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সমন্বয়ের দুর্বলতাকেও নতুন করে সামনে এনেছে। প্রায় ২৯ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও দেশের মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে- যা বিদ্যুৎ খাতের কাঠামোগত সংকটেরই বড় উদাহরণ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির…
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় যখন মানুষের জীবন রক্ষায় চলছে মরিয়া উদ্ধার অভিযান, তখন সেই দুর্যোগের মধ্যেই মৃত এক নারীর মরদেহ থেকেও স্বর্ণের কানের দুল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটনাটি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, পানির মধ্যে কাঠের তক্তা ও নারীর চুল ধরে একটি মরদেহ টেনে তোলা হচ্ছে। এরপর ওই নারীর দুই কানের দুল খুলে পাশে রেখে দেন দুই ব্যক্তি। ঘটনাস্থলের আশপাশে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে এবং কেউ কেউ পুরো ঘটনাটি ভিডিও ধারণ করতে…
নেপালের ভয়াবহ বন্যার কয়েক দিন পরও থামেনি মৃত্যুর মিছিল। নদীর স্রোতে ভেসে যাওয়া মানুষের মরদেহ একের পর এক উদ্ধার হচ্ছে বহু দূরের ভাটির এলাকা থেকে। কিন্তু বিপুলসংখ্যক মরদেহ সংরক্ষণের মতো পর্যাপ্ত মর্গ নেই হাসপাতালগুলোতে। ফলে মরদেহ সংরক্ষণ, পরিচয় শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তর- সবকিছু সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে নেপালের কর্তৃপক্ষ। বন্যায় নিখোঁজ স্বজনদের খুঁজতে এক জেলা থেকে আরেক জেলায় ছুটছেন মানুষ। কারও হাতে প্রিয়জনের ছবি, কেউ আবার হাসপাতালের মর্গের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন- উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে হয়তো মিলবে হারিয়ে যাওয়া স্বজনের পরিচিত মুখ। ভোটেকোশী নদীর ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মরদেহ রাসুয়া ও নুয়াকোটের পাশাপাশি বহু দূরের…
ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নামে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশকে বিদ্যুৎ ঘাটতি থেকে বের করে আনার পর এখন কেন আরও বেশি দামে বিদ্যুৎ কেনার প্রয়োজন হচ্ছে এ প্রশ্নই সামনে এসেছে। ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকটকে কাজে লাগিয়ে বর্জ্য থেকে কথিত বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। ৪২ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পে চীনা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ২৫ টাকা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্টরা। আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পটি উৎপাদনে যাওয়ার কথা…
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের বাস্তব সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে ত্রাণ কার্যক্রমে মানবিক সহায়তার লজিস্টিক হাব হিসেবে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও বলেছেন শেখ হাসিনা। এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, নেপালের রাসুয়া জেলার তিমুরে, স্যাব্রুবেশি ও রাসুওয়াগাধি এলাকায় আকস্মিক বন্যায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে এখনো নিখোঁজ এবং অসংখ্য পরিবার চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে রয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আহতদের…
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সরাসরি সহায়তায় মস্তিষ্কে অস্ত্রোপচার করে সফলভাবে টিউমার অপসারণের দাবি করেছে যুক্তরাজ্যের চিকিৎসকরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের (UCLH) চিকিৎসকরা এই অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের রোগী বেডফোর্ডশায়ারের দুই সন্তানের বাবা রিস হিববার্ট। চিকিৎসকদের মতে, সময়মতো অস্ত্রোপচার না হলে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারতেন। অস্ত্রোপচারের সময় এআই প্রযুক্তি সরাসরি ভিডিও বিশ্লেষণ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালী ও স্নায়ু শনাক্ত করে। পাশাপাশি টিউমার অপসারণের তুলনামূলক নিরাপদ এলাকাও চিহ্নিত করে চিকিৎসকদের সহায়তা দেয়। গবেষকরা পিটুইটারি টিউমার অপসারণের শত শত অস্ত্রোপচারের ভিডিও দিয়ে এআই ব্যবস্থাটিকে প্রশিক্ষণ দিয়েছেন। অধ্যাপক হানি মার্কাস বলেন, এটি একজন বিশেষজ্ঞের ‘দ্বিতীয় একজোড়া চোখের’ মতো কাজ করতে পারে। তবে অস্ত্রোপচারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিকিৎসকদের…
কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব ওরফে হাসান ইমাম রুবেলকে লেখালেখি বন্ধের জন্য সতর্ক করে ‘তৌহিদী জনতা’র নামে একটি উড়োচিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিতে লেখালেখি বন্ধ না করলে তাকে ‘যেকোনো উপায়ে কতল’ এবং ‘প্রাণ নিয়ে ফিরতে না পারার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসান ইমাম রুবেল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চিঠিটির উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। হাসান ইমাম রুবেল দীর্ঘদিন প্রথম আলো-তে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। পরে চ্যানেল ২৪-এর আউটপুট এডিটর এবং নিউজবাংলা-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে…
জম্মু-কাশ্মীরের ভয়াবহ ওয়ান্ধামা হত্যাকাণ্ডের তদন্ত ২৮ বছর পর নতুন করে শুরু করেছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। ১৯৯৮ সালের ওই ঘটনায় একই এলাকার ২৩ জন কাশ্মীরি পণ্ডিত নিহত হয়েছিলেন। ১৯৯৮ সালের ২৫ জানুয়ারি রাতে গান্দেরবল জেলার ওয়ান্ধামা গ্রামে সেনাবাহিনীর পোশাক পরে কাশ্মীরি পণ্ডিতদের বাড়িতে ঢোকে সশস্ত্র জঙ্গিরা। নিজেদের সেনাসদস্য পরিচয় দিয়ে তারা প্রথমে চা খেতে চায়। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়নি। বাড়িতে ঢোকার পর নারী, পুরুষ ও শিশুসহ পরিবারের সদস্যদের বাইরে এনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। এরপর তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হলে ২৩ জন নিহত হন। ঘটনাটি কাশ্মীর উপত্যকাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। ওই হত্যাকাণ্ডে ১৪ বছর বয়সী বিনোদ কুমার…
কথিত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন। স্বামীর মৃত্যুর পর আর বাসায় ফেরার প্রয়োজন বোধ করছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দীপু মনিকে হাজির করা হয়। এদিন তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান তিনি। অনুমতি পেয়ে কাঠগড়ার মাইক্রোফোনে দাঁড়িয়ে দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারাগারে আছি।…

