কথিত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন। স্বামীর মৃত্যুর পর আর বাসায় ফেরার প্রয়োজন বোধ করছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দীপু মনিকে হাজির করা হয়। এদিন তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান তিনি। অনুমতি পেয়ে কাঠগড়ার মাইক্রোফোনে দাঁড়িয়ে দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারাগারে আছি।…
Author: Desk Report
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। এখন পর্যন্ত অন্তত ৩৫টি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য এবং নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিখোঁজের সংখ্যা অন্তত ১ হাজার ৩৮১ জন। তবে রয়টার্সের হিসাবে এ সংখ্যা প্রায় দেড় হাজার। এদিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নেপাল ও তিব্বতে মোট ২৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নেপালেই ২৮৯ জন এবং তিব্বতে তিনজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলের বরাত দিয়ে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর…
বাংলাদেশকে আরও শক্তিশালী, স্বাধীন ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সচিবালয়, সশস্ত্র বাহিনী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ‘পাকিস্তান মুক্ত’ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশকে বাঁচাতে চাইলে সচিবালয়কে পাকিস্তান মুক্ত করতে হবে। একই সঙ্গে ডিজিএফআইসহ পুরো সেনাবাহিনীকেও পাকিস্তান মুক্ত করতে হবে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সাখাওয়াত হোসেনের বক্তব্যে মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের বিদেশি প্রভাব, পুরোনো মানসিকতা কিংবা বিশেষ গোষ্ঠীর আনুগত্য থেকে মুক্ত করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে। তাঁর মতে, একটি স্বাধীন ও…
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেলে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নারী হলেন বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদের ডাকবাংলোয় খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। নিহত দুই শিশুই তাঁর কন্যাসন্তান বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা তৃতীয় তলার পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষ থেকে প্রায় ছয় বছর বয়সী এক শিশুর…
বগুড়ার শিবগঞ্জ থানা এলাকার একটি আবাসিক মাদ্রাসার সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে টানা ১৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনা প্রকাশ্যে আসার পর ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়ার অভিযোগও উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরী একটি মাদ্রাসায় পড়াশোনা করত। অভিযোগ, প্রধান অভিযুক্ত হিসেবে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুর রহমান মিন্টুকে (৩২) বিভিন্ন কৌশলে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ১৩ দিন আটকে রাখেন। এ সময় তার ওপর একাধিকবার যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছে পরিবার। পরিবারের অভিযোগ, নির্যাতনের বিষয়টি…
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে এক ডেভেলপার প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‘পিস্তল বাবু’ পরিচয় দেওয়া এক ব্যক্তির নেতৃত্বে চারজন এ ছিনতাইয়ে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কের লেকসংলগ্ন একটি কফি শপের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাদিম আহমেদ সুজন নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক। অফিস থেকে ২ লাখ ১ হাজার টাকা নিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে জমা দিতে রিকশায় করে যাচ্ছিলেন তিনি। পথে ১১ নম্বর সেক্টরের লেকের কাছে পৌঁছালে পেছন থেকে রিকশায় থাকা এক…
দেশে হামের উপসর্গে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত পাঁচ মাসে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৫১ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম নিয়ে মৃত্যু হয়েছে…
ঢাকার বিভিন্ন এলাকায় আল-কায়েদার উপমহাদেশীয় শাখা (AQIS)-এর শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে পরিচিত মৌলানা ইক্রামুল হক ওরফে আবু তালহার অবস্থান নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অভিযোগ করেছেন, ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এই জঙ্গি বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তাঁর এমন দাবিতে বাংলাদেশ ও ভারত- দুই দেশেই নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সজীব ওয়াজেদের দাবি, আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত ইক্রামুল হক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আত্মগোপনে রয়েছেন। জামিনে মুক্তির পর প্রায় ২২ মাস ধরে তাঁর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট তথ্য নেই বলেও অভিযোগ করা হয়েছে। ইক্রামুল হককে ঘিরে…
নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার পর ওই স্কুলছাত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এ ঘটনায় কেন্দুয়া পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক বকুল মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলার পর আবু মিয়া (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামি বকুল মিয়াসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। প্রধান আসামি বকুল মিয়াও…
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নবজাতক ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ আগুন লাগে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের অধিকাংশকে উদ্ধার করা সম্ভব হয়নি। মাত্র একজন শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রয়টার্সের প্রতিবেদনে নিহতের সংখ্যা অন্তত ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত ওই নবজাতক ইউনিটে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসার…

