যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও সিনেটসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে চীনা হ্যাকারদের সাইবার হামলা ও অনুপ্রবেশের চেষ্টার তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চীনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বড় সাইবার অভিযান শনাক্ত করে তা নস্যাৎ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকিং কার্যক্রমে ব্যবহৃত ‘কিউস্ক্যান’ ও ‘কিউটিরউটার’ নামের দুটি প্ল্যাটফর্মের ডোমেইন জব্দ করেছে মার্কিন বিচার বিভাগ। আদালতের নথি অনুযায়ী, হ্যাকারদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন জ্বালানি, স্বাস্থ্য ও গবেষণা সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও ছিল। মার্কিন কর্তৃপক্ষের দাবি, নানজিংভিত্তিক একটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান এসব হ্যাকিং প্ল্যাটফর্ম পরিচালনা করত এবং এর গ্রাহকদের মধ্যে চীনের গোয়েন্দা সংস্থা…
Author: Desk Report
নেপালে ভূমিকম্প ও তুষারধসের পর আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির চীন সীমান্তবর্তী রাসুওয়া জেলায় প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। এখন পর্যন্ত অন্তত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ পর্যটক, যাদের মধ্যে শতাধিক বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ১০৫ জন ভারতীয়। আরও ১১১ জনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। শনাক্ত হওয়া অন্যদের মধ্যে নেপালের স্থানীয় নাগরিক ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,…
রাজস্ব ঘাটতি ও ব্যয় মেটাতে ব্যাংকনির্ভরতা বেড়েছে সরকারের রাজস্ব আদায় প্রত্যাশার তুলনায় কম হওয়া এবং সরকারি ব্যয় বাড়ার প্রভাবে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। এক বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ে ঋণগ্রহণের ক্ষেত্রে নতুন রেকর্ড হিসেবে উঠে এসেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগের ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ছিল ৬২ হাজার ২২১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ১ লাখ ৩ হাজার কোটি টাকা। সরকার সাধারণত বাজেট…
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ১৮২ জনের কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের অনেকেই আর প্রিয় মানুষটি জীবিত ফিরে আসার আশা করছেন না। এখন তাদের একটাই দাবি- স্বজনদের মৃত্যুর বিষয়টি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হোক এবং উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হোক। ২০২৪ সালের আগস্টে কথিত ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২৫ আগস্ট রাতে দ্বিতীয় দফায় লুটপাটের পর কারখানাটিতে আগুন লাগানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ২২ ঘণ্টা কাজ করে।…
রাজধানীর মিরপুরে সড়কের মাঝখানে ম্যানহোলে নেমে পানির লাইনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের কাছাকাছি সেনপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কর্মচারীর নাম মো. শামীম (৪৭)। সকালে সেনপাড়া এলাকায় পানির লাইনের মেরামতকাজ করছিলেন ঢাকা ওয়াসার কর্মচারী শামীম। সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে তিনি ভেতরে নেমে পানির লাইনে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ম্যানহোল থেকে মাথা বাইরে তুলতেই দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শামীম। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর…
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার চালান নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। খবর পেয়ে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র্যাব। রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামানো হয়। অটোরিকশাটিতে…
মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে এক তরুণীর ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে সায়ন আলী নামে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা ও মাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর পালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে শহরের লর্ড মার্কেট এলাকার প্রধান সড়কের পাশে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা খাতুন এবং তাঁদের মেয়ে স্মৃতি। গভীর রাতে সায়ন বাড়ির প্রাচীর…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ও আলোড়ন সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশীদ। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি ‘টর্নেডোর’ মতো হয়ে উঠতে পারে। মহসিন রশীদ উদ্ধৃত করে বলেন, “শেখ হাসিনা আসছে। শেখ হাসিনা আসছে মানে টর্নেডো হবে। আর টর্নেডো মানে জানেন তো? রাস্তায় যে আসবে উড়ে যাবে।” এর আগে শেখ হাসিনার দেশে ফেরা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মহসিন রশীদের বিভিন্ন বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। সাম্প্রতিক একটি বিশ্লেষণধর্মী বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, শেখ…
চাঁদপুর শহরের হিন্দু স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের চার সদস্য হঠাৎ নিখোঁজ হয়েছেন। স্বজনদের দাবি, কাউকে কিছু না জানিয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাসা থেকে চলে গেছেন পিন্টু। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পিন্টু দাসের নিকটাত্মীয় এবং চাঁদপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে। চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস জানান, এ…
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নে অর্থের বিনিময়ে ২৪ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তদন্ত প্রতিবেদনে এ অনিয়মের তথ্য উঠে এসেছে। গত ২৯ জুলাই তদন্ত প্রতিবেদনটি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। এই জালিয়াতির সঙ্গে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা সালাহউদ্দিন রুহুল এবং ইউপি সচিব নজরুল ইসলামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ডিবির তদন্ত দল জানিয়েছে, রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি পরিচয়পত্রের ভিত্তি তৈরির উদ্দেশ্যে জন্মনিবন্ধন সনদ প্রদান করতে জনপ্রতি গড়ে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ৪ জানুয়ারি রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা…

