Author: Desk Report

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত, একের পর এক নিষেধাজ্ঞা এবং স্থবির কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই ভয়াবহ চাপের মুখে পড়েছে ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তেহরানের খোলা বাজারে প্রথমবারের মতো এক মার্কিন ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়েছে। সোমবার (২৪ আগস্ট) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রিয়ালের এই নজিরবিহীন দরপতন দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে। বিশেষ করে খাদ্য, ওষুধ, জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানির ব্যয় বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সপ্তাহের শুরুতেও খোলা বাজারে এক ডলারের বিনিময়ে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল…

Read More

রংপুর মহানগরীর দাসপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তদন্তভার কোতোয়ালি থানা পুলিশ থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন, অধিকতর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দেওয়ার লক্ষ্যেই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিকেলে মামলার আগের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী ডিবি কার্যালয়ে গিয়ে নতুন তদন্ত কর্মকর্তা মহানগর ডিবির পরিদর্শক ওসি জিনাত আলীর কাছে মামলার নথিপত্র, আলামত ও তদন্ত-সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য হস্তান্তর করেন। পরে সন্ধ্যায় সাবেক ও নতুন তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল দাসপাড়ায় নিহত গণপতি চক্রবর্তীর বাড়িতে যান।…

Read More

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও গাজার মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, “এই পৃথিবীতে বাংলাদেশের হিন্দু আর গাজার মুসলমান সবচেয়ে হতভাগা।” ফজলুর রহমান এর আগেও জাতীয় সংসদে ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। চলতি বছরের জুনে সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধদের ঐতিহাসিক উপস্থিতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে মন্দির নির্মাণ ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে সহনশীল অবস্থানের কথা বলেন। তাঁর বক্তব্যের একটি অংশে তিনি ধর্মকে রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার সমালোচনাও করেন। অন্য এক বক্তব্যে তিনি বলেন,…

Read More

নিজের জমানো টাকা ব্যাংকে থাকার পরও প্রয়োজনের সময় তা তুলতে না পারার অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন একদল আমানতকারী। এ সময় মো. আলাউদ্দিন নামে এক আমানতকারী মায়ের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন হলেও তা তুলতে না পারার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। সোমবার (২৪ আগস্ট) নগরের হালিশহর এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে এ ঘটনা ঘটে। সেখানে জড়ো হওয়া আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকে জমা থাকা অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারছেন না তাঁরা। বিশেষ করে চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে টাকা না পাওয়ায় অনেকে চরম আর্থিক সংকটে পড়েছেন। আমানতকারী সংগঠনটির অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, কয়েক দিন আগে অসুস্থ মাকে হাসপাতাল…

Read More

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সেই মানবিক সিদ্ধান্তের নয় বছর পূর্ণ হয়েছে। ২০১৭ সালের আগস্টে ভয়াবহ নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়। মানবিক এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং শেখ হাসিনাকে বিভিন্ন মহলে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে অভিহিত করা হয়। ২০১৭ সালের আগস্টের শেষ দিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের পর রাখাইন থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রবেশ করতে শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আশ্রয় নেয় সাত-আট লাখের বেশি মানুষ। এর আগে…

Read More

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক সমতা, সমমর্যাদা ও প্রতিবেশীসুলভ আচরণের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং ভৌগোলিক বাস্তবতার কারণে এ সম্পর্ক পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রতিবেশীসুলভ আচরণ…

Read More

বাংলাদেশে হত্যাকাণ্ড, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, সন্ত্রাসী হামলা ও বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক পুলিশ পরিসংখ্যানেও হত্যাকাণ্ডের উচ্চ হার উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই- ছয় মাসে দেশে ১ হাজার ৮০৫ জন হত্যার শিকার হয়েছেন বলে পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। অর্থাৎ এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১০ জন করে মানুষ হত্যার শিকার হয়েছেন। এর আগে মার্চ থেকে মে- টানা তিন মাসে দেশে ৯১৫টি হত্যা মামলা নথিভুক্ত হওয়ার তথ্য প্রকাশ করে দ্য ডেইলি স্টার। সে হিসাবে ওই সময়ে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, মার্চে…

Read More

বীণা সিক্রির কলাম চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত নয়াদিল্লি সফর আকস্মিকভাবে বাতিল হওয়াকে ঘিরে নানা প্রশ্নের জন্ম হয়েছে। বিশেষ করে কোনো সফররত সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর আনুষ্ঠানিক আয়োজনের মহড়া পর্যন্ত সম্পন্ন হওয়ার পর সফর স্থগিত হওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী, কোনো গুরুত্বপূর্ণ সফর বাতিল বা স্থগিত করার সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট দেশকে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। কিন্তু ২৩ থেকে ২৫ আগস্ট ২০২৬ নির্ধারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বিষয়টি কতটা কূটনৈতিক শিষ্টাচার মেনে পরিচালিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুধু ‘কূটনৈতিক অনভিজ্ঞতা’ দিয়ে ব্যাখ্যা করা কঠিন এ ঘটনাকে কেবল সদ্য ‘নির্বাচিত’ সরকারের ‘কূটনৈতিক…

Read More

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায় (৭১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে এটা ধারাবাহিক হিন্দু হত্যার আলামত। পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে তার মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। কলাবাগান থানার এসআই…

Read More

ইরানের সামরিক কার্যক্রম, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তেল বাণিজ্য ও সাইবার তৎপরতার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠান, অবৈধ তেল বাণিজ্যের সঙ্গে জড়িত নেটওয়ার্ক এবং মার্কিন অবকাঠামোর বিরুদ্ধে কথিত সাইবার হামলায় সংশ্লিষ্টদের লক্ষ্য করে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে অস্ত্র সংগ্রহ ও হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানি সামরিক কর্মকর্তাদের নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মার্কিন সেনা ও আঞ্চলিক মিত্রদের ওপর নজরদারির জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে জড়িত ইরানভিত্তিক কয়েকটি সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে প্রয়োজনীয় সরঞ্জাম…

Read More