Author: Desk Report

চীন এমন একটি নতুন সামরিক সক্ষমতা তৈরি করেছে বলে জানা গেছে, যা ভবিষ্যৎ আকাশযুদ্ধে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দেশটির সামরিক বাহিনী হাইপারসনিক গ্লাইড ভেহিকল (HGV) থেকে আকাশ-থেকে-আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এই প্রযুক্তি ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক বিমানকে লক্ষ্যবস্তু করা সম্ভব হতে পারে। এই সক্ষমতার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের এমন সব সহায়ক সামরিক বিমানের ওপর, যেগুলো সাধারণত সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরে থেকে অভিযান পরিচালনায় সহায়তা করে। এর মধ্যে রয়েছে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার, এয়ারবোর্ন আর্লি-ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AEW&C) বিমান এবং উড়ন্ত কমান্ড পোস্ট। এসব বিমান সাধারণত যুদ্ধবিমান থেকে অনেকটা…

Read More

ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মস্কোয় বৈঠকে তিনি ভারতকে জ্বালানি, সারসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, পারমাণবিক সহযোগিতা, বিজ্ঞান-প্রযুক্তি ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দিনের সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত সোমবার (২৪ আগস্ট) মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত-রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বৈঠকে পুতিন ভারতীয় কৃষক ও কৃষি খাতের চাহিদা…

Read More

কক্সবাজারের বঙ্গোপসাগরে নৌযানডুবির ঘটনায় নিউজিল্যান্ডের এক পরিবারের ১৬ বছর বয়সী কিশোর অ্যালবার্ট নিখোঁজ হয়েছে। দুর্ঘটনার পর তার বাবা, মা ও ১৩ বছর বয়সী বোনকে আশপাশে থাকা অন্য নৌযানের লোকজন জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কামাল উদ্দিন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, বিদেশি নাগরিকদের বহনকারী দুটি জোড়া লাগানো নৌযান তীব্র ঢেউয়ের কবলে পড়ে সাগরে উল্টে যাচ্ছে। নৌযান দুটিতে নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী ছিলেন। ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর বিষয়টি কক্সবাজার কোস্ট গার্ডের কন্ট্রোল রুম ও নৌ পুলিশকে জানানো…

Read More

গত ৫ আগস্ট গণভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করা জনতাকে তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করেছেন পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান মনিরুল ইসলাম। তাঁর দাবি, গণভবনে প্রবেশকারীদের মধ্যে একটি বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই গোষ্ঠীর সদস্যরা উগ্রবাদী বা জঙ্গি মতাদর্শে বিশ্বাসী ছিলেন। সম্প্রতি ‘অন্তরালের আলাপ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ ও গণভবনে জনতার প্রবেশের বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে এসব কথা বলেন মনিরুল ইসলাম। তাঁর দাবি, সেদিন গণভবনে প্রবেশকারী সবার উদ্দেশ্য এক ছিল না; বরং ভিন্ন ভিন্ন মানসিকতা ও লক্ষ্য নিয়ে বিভিন্ন শ্রেণির মানুষ সেখানে প্রবেশ করেছিল। মনিরুল ইসলামের বিশ্লেষণ অনুযায়ী,…

Read More

দীর্ঘ সাত বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তাঁর এই সফর। আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা এখনো আসেনি। তবে সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, শি জিনপিংয়ের ভারত সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এবার শি জিনপিং প্রায় ৪০০ সদস্যের একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন। ২০১৯ সালে সর্বশেষ ভারত সফরের সময় তাঁর সঙ্গে প্রায় ২০০ সদস্যের প্রতিনিধিদল ছিল। ফলে এবার দ্বিগুণ আকারের বহর নিয়ে তাঁর সম্ভাব্য দিল্লি সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শি জিনপিংয়ের সফরের মূল উদ্দেশ্য ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া হলেও, সম্মেলনের বাইরে ভারত ও চীনের…

Read More

পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার নববধূ, আশ্রয় দিতে গিয়ে মাকেও হতে হয়েছিল স্বামীর ঘরছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধ শুধু একটি দেশের স্বাধীনতার ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের না বলা কষ্ট, নির্যাতন ও আত্মত্যাগের গল্প। সেই ইতিহাসেরই এক নির্মম অধ্যায়ের সাক্ষী কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে গ্রামের আবিরন বেওয়া। মুক্তিযুদ্ধের সময় আবিরন ছিলেন সদ্যবিবাহিত এক তরুণী। তাঁর স্বামী হোসেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার খবর পেয়ে তাঁদের বাড়িতে হামলা চালায় পাকিস্তানি সেনারা। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি আবিরনের। সেনাদের হাতে ধরা পড়েন তিনি। পরে কয়েকজন পাকিস্তানি সেনা তাঁকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। সেই বর্বরতার পরও শেষ হয়নি আবিরনের…

Read More

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে সাম্প্রতিক সময়ের তুলনায় সংকট অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ খাতকে স্থিতিশীল ও ভালো অবস্থানে নিতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরার সময় এসব কথা বলেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি ইউনিট এলএনজির দাম প্রায় ২৪ ডলার। ভবিষ্যতে এই দাম বেড়ে ৩০ ডলার পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী গ্যাস সংগ্রহ ও…

Read More

সরকারি সেবা নিতে গিয়ে কোথায়, কীভাবে এবং কত টাকা ঘুষ দাবি করা হচ্ছে- সেই অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে চালু হয়েছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ঘুষ.সাইট’ (ghush.site)। গত ২১ আগস্ট চালুর পর মাত্র তিন দিনেই ওয়েবসাইটটিতে জমা পড়েছে ১ হাজার ৮৫৬টি অভিযোগ। এসব অভিযোগে ঘুষ হিসেবে অর্থের পরিমাণ প্রায় ২৫ কোটি ৫৫ লাখ টাকা। ‘ঘুষ.সাইট’ তৈরি করেছেন বাংলাদেশি দুই তরুণ সাইফ কবির ও শাহেদ শরিফ। বিদেশের একটি অনুরূপ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে তারা বাংলাদেশের সরকারি সেবা খাতে ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার জন্য প্ল্যাটফর্মটি তৈরি করেন। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, এটি কোনো সরকারি তদন্ত সংস্থা বা দুর্নীতি দমন কমিশনের বিকল্প নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতাকে একটি…

Read More

আশির দশকের শেষভাগ ও নব্বইয়ের দশকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘এক্স স্লিপ’-এ প্রকাশিত কবি শামসুর রহমানের একটি পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বক্তব্যটিতে তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হওয়া মেজর জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদ এবং পাকিস্তানের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে মন্তব্য করেছিলেন দেশের অন্যতম প্রধান এই কবি। সম্প্রতি সেই সময়ের সংবাদ প্রতিবেদন ও পত্রিকার কাটিং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। ১৮ আগস্ট মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পুরোনো পত্রিকার কাটিংসহ পোস্টটি প্রকাশ করেন। এরপর থেকেই কবি শামসুর রহমানের ওই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত লেখার বর্ণনা অনুযায়ী, ‘গণঅভ্যুত্থান ৯০’ শীর্ষক একটি সেমিনারে…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত, একের পর এক নিষেধাজ্ঞা এবং স্থবির কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই ভয়াবহ চাপের মুখে পড়েছে ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তেহরানের খোলা বাজারে প্রথমবারের মতো এক মার্কিন ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়েছে। সোমবার (২৪ আগস্ট) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রিয়ালের এই নজিরবিহীন দরপতন দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে। বিশেষ করে খাদ্য, ওষুধ, জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানির ব্যয় বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সপ্তাহের শুরুতেও খোলা বাজারে এক ডলারের বিনিময়ে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল…

Read More