Author: Desk Report

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বর্ণনা ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। নিহত চারজনই হিন্দু সম্প্রদায়ের সদস্য। গ্রেপ্তার দুই যুবকও একই সম্প্রদায়ের হওয়ায় তদন্তের স্বচ্ছতা ও প্রকৃত অপরাধী শনাক্তের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাসায় অবস্থান করে গোসল, খাবার ও মাদক সেবন করে এবং পরে নিহতদের স্বর্ণালঙ্কার নিয়ে সেগুলো একটি মন্দিরের পেছনে লুকিয়ে রাখে। এখানেই উঠছে বড় প্রশ্ন- চুরি বা ডাকাতির উদ্দেশ্য থাকলে স্বর্ণালঙ্কার মন্দিরের পেছনে লুকানোর কারণ কী? উদ্ধার হওয়া অলঙ্কারে অভিযুক্তদের ডিএনএ বা আঙুলের ছাপ পাওয়া গেছে কি? হত্যাকাণ্ডের পর তারা…

Read More

বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক, কর্মী ও সমর্থকদের দীর্ঘদিন ধরে বিচার-পূর্ব আটক রাখার অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)। সংস্থাটির দাবি, ২০২৪ সালের আগস্টে কথিত ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এখনো শত শত মানুষ কোনো ফৌজদারি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত না হয়েই কারাগারে রয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শেখ হাসিনা সরকারের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন থাকতে পারে। তবে অনেককে প্রতিবাদকারীদের হত্যার অভিযোগে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে বলে তাদের…

Read More

তীব্র গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে নরসিংদীর শিল্পাঞ্চল। গ্যাসের চাপ এতটাই কমে গেছে যে একের পর এক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে মাধবদী, নরসিংদী সদর ও আশপাশের এলাকার ডাইং, প্রিন্টিং, সাইজিং ও টেক্সটাইল কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানায় পড়ে থাকা কেমিক্যাল মিশ্রিত ও পানিতে ভেজা কাপড় পচে নষ্ট হচ্ছে। শিল্পমালিকদের হিসাবে, গত এক মাসে শুধু কাপড় নষ্ট হয়েই ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। গ্যাস সংকটের কারণে নরসিংদীতে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। পুরো জেলায় তিন শতাধিক শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এর ফলে শুধু মালিকরাই আর্থিক ক্ষতির মুখে…

Read More

ইরানে বাধ্যতামূলক হিজাব পরার আইন এখনো বহাল থাকলেও দেশটির বিভিন্ন শহরের রাস্তায় ক্রমেই বেশি সংখ্যক নারীকে হিজাব ছাড়া চলাফেরা করতে দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে নারীদের প্রকাশ্যে মাথা খোলা রেখে চলাচলের ঘটনা সাম্প্রতিক সময়ে অনেকটাই দৃশ্যমান হয়ে উঠেছে। এ পরিস্থিতি দেশটির দীর্ঘদিনের কঠোর পোশাকবিধি এবং তার প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতেও দেখা যাচ্ছে, একাধিক নারী হিজাব ছাড়াই রাস্তায় চলাফেরা করছেন। এমন দৃশ্য ইরানের রক্ষণশীল সামাজিক বাস্তবতায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তবে এর অর্থ এই নয় যে ইরানে হিজাবের বাধ্যবাধকতা বাতিল হয়েছে। দেশটির বিদ্যমান আইনে নারীদের জনসমক্ষে চুল ঢেকে রাখা…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম মাত্র ১৫ দিনে দেশের বিভিন্ন প্রান্তে ১৭ জন নিরীহ মানুষের মৃত্যু। কোথাও আধিপত্যের দ্বন্দ্ব, কোথাও মাদক ও চাঁদাবাজি, কোথাও কিশোর গ্যাং, কোথাও সম্পত্তি বিরোধ, আবার কোথাও ডাকাতি ও লুট। এর সঙ্গে বিএনপি সরকারের ১৮০ দিনের ‘সাফল্যে’র তালিকায় উঠে আসছে ৯০০ এর বেশি টেক্সটাইল মিল বন্ধ, ৮৩০টি রাজনৈতিক সহিংসতা, ধর্ষণের শিকার ৪০৪ জন, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং চাঁদাবাজির দাপট। প্রশ্ন একটাই, বাংলাদেশকে কেন বিএনপি আবার ফিরিয়ে নিচ্ছে তাদের সেই পুরোনো অন্ধকারে? ৯ থেকে ২৩ আগস্ট, মাত্র ১৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক হত্যাকাণ্ডের চিত্র সামনে এসেছে। প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে একটি পরিবার, একটি জীবিকা,…

Read More

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত কর্মী মো. হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার (৪২) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে। আটক জামায়াত কর্মী হেলাল উদ্দিন হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বেলায়েত খলিফার ছেলে। তিনি ওই বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন। তিনি আগে আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রায় দুই-তিন বছর আগে শিক্ষকতা ছেড়ে ফার্মেসি ব্যবসায় যুক্ত হন। ঘটনার দিন সকালে কৌশলে ৯ বছর…

Read More

চট্টগ্রামের রাউজানে পারিবারিক মনসা মায়ের মন্দিরে ভক্তির ভান করে প্রবেশ করে প্রতিমার গয়না চুরির অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তার বসতঘর থেকে প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণ ও রুপার গয়নার সিংহভাগ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির পারিবারিক মনসা মায়ের মন্দিরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তরুণ মুশফিকুর রহমান সিয়াম পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মোটর মেকানিক মিজানুর রহমানের ছেলে। রোববার (২৩ আগস্ট) মন্দিরের প্রতিষ্ঠাতা আশুতোষ সিংহ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে…

Read More

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি নিটিং কারখানায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মী ও কর্মচারীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে গেট ও গুদামের তালা কেটে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সুতা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বড় ভবানীপুর এলাকার মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরিতে। রাতের কোনো একসময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর জানালার গ্রিল কেটে তারা…

Read More

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ক্ষুব্ধ দুই শতাধিক কৃষক এক সার ডিলারের গোডাউনের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ বস্তা সার ফেরত দেওয়া হয়েছে। বাকি সার উদ্ধারে অভিযান চলছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল মোট ১ হাজার ৩২০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ পেয়েছিলেন। এর মধ্যে তার গোডাউনে মজুদ ছিল ৩৪০ বস্তা। রোববার সকাল থেকে দুই শতাধিক কৃষক সার কেনার জন্য ডিলার পয়েন্টে জড়ো হন।…

Read More

তীব্র গ্যাস সংকটে দেশের রপ্তানিমুখী শিল্পে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় ইতোমধ্যে প্রায় ৩০০ নিটওয়্যার ও তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিকেএমইএ। সংগঠনটির দাবি, গ্যাস সংকটের কারণে বিদেশি ক্রেতাদের একটি অংশ বাংলাদেশ থেকে দেওয়া ক্রয়াদেশ কমিয়ে প্রতিবেশী দেশগুলোর দিকে সরিয়ে নিচ্ছে। এতে রপ্তানি বাণিজ্য ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৩ আগস্ট নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে গ্যাস সংকট ও এর প্রভাব নিয়ে জরুরি ব্যবসায়ী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম জানান, গ্যাসের অভাবে দেশের বিভিন্ন কারখানায় উৎপাদন প্রায় বন্ধের উপক্রম হয়েছে।…

Read More