রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায় (৭১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে এটা ধারাবাহিক হিন্দু হত্যার আলামত। পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে তার মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। কলাবাগান থানার এসআই…
Author: Desk Report
ইরানের সামরিক কার্যক্রম, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তেল বাণিজ্য ও সাইবার তৎপরতার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠান, অবৈধ তেল বাণিজ্যের সঙ্গে জড়িত নেটওয়ার্ক এবং মার্কিন অবকাঠামোর বিরুদ্ধে কথিত সাইবার হামলায় সংশ্লিষ্টদের লক্ষ্য করে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে অস্ত্র সংগ্রহ ও হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানি সামরিক কর্মকর্তাদের নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মার্কিন সেনা ও আঞ্চলিক মিত্রদের ওপর নজরদারির জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে জড়িত ইরানভিত্তিক কয়েকটি সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে প্রয়োজনীয় সরঞ্জাম…
ভারতের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ তৎপরতা দেখা দিয়েছে। একই দিনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীন সফরে গেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সীমান্ত ইস্যুতে চীনের সঙ্গে সংলাপ এবং রাশিয়ার সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক- দুই দিকেই সমান গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। দুই দিনের সফরে সোমবার বেইজিং পৌঁছান অজিত দোভাল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্ত ইস্যুতে ভারতের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে…
দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে প্রায় ৬০ শতাংশের উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং দীর্ঘদিন ধরে ওষুধের দাম যথাযথভাবে সমন্বয় না হওয়ায় এসব ওষুধ উৎপাদনে লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বাপি)। এর সরাসরি প্রভাব পড়ছে রোগীদের ওপর। কম দামের প্রয়োজনীয় ওষুধের পরিবর্তে অনেক ক্ষেত্রে তুলনামূলক বেশি দামের বিকল্প ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাপির কার্যালয়ে ‘ওষুধ শিল্পের অগ্রগতি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় সমিতির নেতারা এসব তথ্য তুলে ধরেন। বাপির নেতারা জানান, বর্তমানে দেশে ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে মূলত ১৯৯৪ সালের প্রাইসিং কাঠামো অনুসরণ করা হচ্ছে।…
দেশের শিল্প ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির পর্যালোচনা অনুযায়ী, নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি হয়েছে। একই সময়ে দেশের তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে সরাসরি কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক। সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এসব তথ্য তুলে ধরে সিপিডি। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে শিল্প উৎপাদন, বিনিয়োগ, রাজস্ব আদায় ও কর্মসংস্থান পরিস্থিতিতে বেশ কিছু নেতিবাচক প্রবণতা ধরা পড়েছে। সিপিডির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ সময়কালে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী-…
সিরিয়াকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্রের মার্কিন তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে সিরিয়ার ক্ষমতাসীন নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-কে দেওয়া বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তকমাও প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্তের কথা জানান। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সিরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, গত এক বছরে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা- যিনি আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন- এর নেতৃত্বাধীন সিরীয় সরকার জঙ্গিগোষ্ঠী আইএস, আল-কায়েদা, হিজবুল্লাহ এবং ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র নেটওয়ার্কের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় সিরিয়ার ওপর আরোপিত বিভিন্ন…
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এএসআই ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডিএমপির পল্লবী থানায় কর্মরত এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) এবং তার সহযোগী মো. ওয়াসিম (২৪)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে…
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য LNG আমদানি জরুরি হলেও নতুন একটি চুক্তির মূল্য নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। Gunvor-এর সঙ্গে ২০২৬–২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭টি LNG কার্গো সরবরাহের চুক্তি হয়েছে। এর প্রথম ১৪টি কার্গোর দাম নির্ধারণ করা হয়েছে JKM + ০.০৮৭৫ ডলার/MMBtu ভিত্তিতে। ১৬-১৭ আগস্টের বাজারদর ধরে এই LNG-এর কার্যকর মূল্য প্রায় ২১.৩০ ডলার/MMBtu বলে হিসাব করা হচ্ছে। বিপরীতে কাতার এনার্জির পুরোনো Brent-ভিত্তিক চুক্তির আনুমানিক মূল্য প্রায় ১১.৭০ ডলার/MMBtu। অর্থাৎ তুলনামূলক হিসাবে ব্যবধান প্রায় ৯.৬০ ডলার। আরও গুরুত্বপূর্ণ হলো, Gunvor ২০২৪ সালে Ecuador-এর রাষ্ট্রীয় তেল কোম্পানি Petroecuador-এর ব্যবসা পেতে ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের মামলায় যুক্তরাষ্ট্রে দোষ স্বীকার করেছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ওপর শত…
গ্রামের পুরোনো রাস্তা ও কালভার্ট সংস্কারে প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প ঘিরে ব্যয়ের বিভিন্ন খাত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্পের আওতায় পুরোনো সড়ক সংস্কারের পাশাপাশি বিপুলসংখ্যক কম্পিউটার, যানবাহন ও অন্যান্য সরঞ্জাম কেনার প্রস্তাব রাখা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে পরামর্শক নিয়োগে ১৪ কোটি টাকা বরাদ্দ রাখাকে কেন্দ্র করে। প্রকল্পের আওতায় দেশের ৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৭ হাজার মিটার ব্রিজ ও কালভার্ট পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৫ হাজার কিলোমিটার পুরোনো সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটার সড়ক সংস্কারে গড়ে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে। প্রকল্পের…
যশোরের শার্শায় ২০০ বিঘার ঘেরে ৬০ লাখ পাবদা মাছ- ক্ষতির দাবি খামার মালিকদের যশোরের শার্শা উপজেলার সোনামুখো বিলে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের পর অক্সিজেন সংকটে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। খামার মালিকদের দাবি, এক রাতের মধ্যেই পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে গিয়ে তাদের প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় মাছচাষিদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর-সোনামুখো বিলের একটি মৎস্যঘেরে মাছের মড়ক শুরু হয়। পরদিন শনিবার সকালে ঘেরের পানিতে অসংখ্য মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়। কোথাও কোথাও মাছ পচে দুর্গন্ধ ছড়াতেও শুরু করে।…

