জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৫ দশমিক ৯৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়াতে যাচ্ছে ৯৩ হাজার ১৯০ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ নতুন করে সরকারের কাঁধে যোগ হচ্ছে প্রায় ৫১ হাজার ৯৫২ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত আর্থিক চাপ। এমআরটি লাইন-১-এর ব্যয় প্রায় ১৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের পর একই ধরনের বড় ব্যয় বৃদ্ধির প্রস্তাব সামনে আসায় মেট্রোরেল প্রকল্পগুলোর পরিকল্পনা, ব্যয় নির্ধারণ ও বাস্তবায়ন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটির প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প…
Author: Desk Report
একসময় যে বাংলাদেশে ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছে দেওয়াকে উন্নয়নের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছিলো, রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই বিদ্যুৎ খাতই এখন সবচেয়ে সংকটের আলোচনায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার মাধ্যমে খাতটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। শেখ হাসিনা সরকারের অন্যতম বড় অঙ্গীকার ছিল দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য সামনে রেখে গত দেড় দশকে একের পর এক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। শহরের পাশাপাশি চরাঞ্চল, দ্বীপ, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিদ্যুৎ পৌঁছে দিতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ।…
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় নেমে এসেছে ৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউরোতে। একই সময়ে ইউরোপের সামগ্রিক পোশাক আমদানিও কমেছে ৯ দশমিক ৭ শতাংশ। ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমার হার বাজারের সামগ্রিক সংকোচনের তুলনায় অনেক বেশি। ইউরোপ বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার। দীর্ঘদিন ধরে কম খরচে মানসম্মত পোশাক সরবরাহের মাধ্যমে এ বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু বর্তমানে চীন, ভিয়েতনাম, ভারতসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ায় বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর চাপ বাড়ছে। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধি,…
ইতিহাসের নানা বাঁক ও রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের মধ্যেও কিছু ব্যক্তিত্ব সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের স্মৃতি ও চেতনায় স্থায়ী হয়ে থাকেন। তাঁদের শারীরিক অনুপস্থিতি কখনো কখনো ইতিহাসে তাঁদের উপস্থিতিকে আরও গভীর ও দৃশ্যমান করে তোলে। এমনই এক ভাবনার কথা তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। তিনি বলেন, একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে দৃশ্যমান পরিসর থেকে সরিয়ে দেওয়া গেলেও মানুষের স্মৃতি, রাজনৈতিক ইতিহাস ও জাতীয় জীবনে তাঁর ভূমিকা সহজে মুছে ফেলা যায় না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোচনা রয়েছে। তাঁর নেতৃত্ব, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং স্বাধীন…
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তাহেরের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক কৌতূহল। তিনি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে এলে জামায়াতের আপত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যে এমন মন্তব্যের কথা উঠে এসেছে। তবে এখানেই তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈপরীত্য। কারণ, মাত্র কয়েকদিন আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ তিনি দেখছেন না। তাঁর বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, হত্যা…
রাজধানী ঢাকায় তীব্র গ্যাস-সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও রাইড শেয়ারিংয়ের চালকেরা। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী জ্বালানি মিলছে না। এতে দিনের বড় একটি সময় গ্যাস সংগ্রহেই চলে যাচ্ছে চালকদের। কমে গেছে আয়, বেড়েছে ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তা। গত ১৫ আগস্ট রাজধানীর শ্যামলী থেকে গাবতলী এলাকার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, কোথাও মধ্যরাত থেকে আবার কোথাও ভোর থেকেই গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চালকেরা। কোনো কোনো স্টেশনে গ্যাসের চাপ এতটাই কম যে স্বাভাবিক পরিমাণ জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না। শ্যামলীর একটি ফিলিং স্টেশনে যাত্রাবাড়ী থেকে এসে সকাল…
সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করায় কলিম উল্লাহ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই সয়ফুল্লাহর বিরুদ্ধে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলিম উল্লাহর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। স্থানীয়ভাবে বিচার-সালিশ করেও প্রতিকার না পেয়ে রবিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেন কলিম উল্লাহ। অভিযোগ পাওয়ার পর পুলিশ জুবেরকে আটকের জন্য হাওরের দিকে যায়। কলিম উল্লাহও পুলিশের সঙ্গে সেখানে রওনা হন। পথে পেছন থেকে সয়ফুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে কলিম উল্লাহর…
বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থায় সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানের মধ্যে মিল রয়েছে- এমন মত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও দুই দেশের মধ্যে অভিন্ন অবস্থান তৈরি হয়েছে, তা নিয়েও রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে দুই দেশের নীতিগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনব্যবস্থা, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ- এসব বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ রয়েছে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে দুই দেশের অবস্থান…
রাজশাহীর চারঘাট পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া ৪ হাজার ৪০০ ডাস্টবিনের মধ্যে ১ হাজার ৬৬৮টির কোনো হদিস মিলছে না। বিনামূল্যে নাগরিকদের মধ্যে বিতরণের কথা থাকলেও ডাস্টবিন বিতরণে অনিয়ম, রাজনৈতিক প্রভাব, অর্থ আদায় এবং যথাযথ তদারকির অভাবের অভিযোগ উঠেছে। ২০০৪ সালের ৫ আগস্টের পর ডাস্টবিন বিতরণে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামও উঠে এসেছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে কারা কতগুলো ডাস্টবিন নিয়েছেন বা বিতরণ করেছেন, তার সুনির্দিষ্ট নথি না থাকায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় ২০২৪ সালে চারঘাট পৌরসভায় ২০ লিটারের ৪ হাজার ছোট এবং ১২০ লিটারের ৪০০টি বড় ডাস্টবিন দেওয়া…
খুলনা নগরীর ৩০, ২৯, ২৮ ও ২২ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এসব এলাকায় দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে কেসিসি। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসিন্দা শাকিল আহমেদের পরিবারেই এক সপ্তাহের ব্যবধানে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি মাসের শুরুতে শাকিলের শরীরে জ্বর দেখা দেয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তিনি একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হন। এর দুদিন পর তাঁর ছোট মেয়েরও জ্বর আসে। পরীক্ষা করালে তারও ডেঙ্গু শনাক্ত হয়।…

