Author: Desk Report

দিল্লির জন্তর-মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (FRS) ব্যবহার করে গত কয়েক দিনে বিক্ষোভস্থলে উপস্থিত ২,৫০০-এর বেশি অপরাধমূলক পটভূমির ব্যক্তিকে শনাক্ত করার দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের দাবি, বিক্ষোভকারীদের ভিড়ে পরিকল্পিতভাবে অপরাধী চক্রের সদস্যরা প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। হামলার সময় ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গত ২০ জুলাই সংঘটিত সহিংসতার পর জন্তর-মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করতে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (FRS) স্থাপন করে দিল্লি পুলিশ। এরপর ২১, ২২ ও ২৩ জুলাই-এই তিন দিনে প্রযুক্তিটির…

Read More

রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় তীব্র গ্যাস সংকটে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসাবাড়িতে দিনের অধিকাংশ সময় চুলা জ্বলছে না, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, আর গ্যাসের অভাবে উৎপাদন কমিয়ে দিতে বা পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বহু শিল্পকারখানা। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন খাতের চালক এবং শিল্প উদ্যোক্তারা। গত মঙ্গলবার মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এর প্রভাব এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরা বাংলাদেশে…

Read More

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ‘অপরাধে’ জড়িতদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, বিভিন্ন অপরাধে ব্যবহৃত আলামত, বিপুল সংখ্যক সিমকার্ড, মোবাইল ফোন, ব্যাংক কার্ড ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোতে ২৯টি মামলা রুজু করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে…

Read More

‘এখন এনপিএতে কাজ করতে চাই’ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’- এনপিএতে যোগ দিয়েছেন।শনিবার মেঘমল্লার বসু বলেন, “আমি আর মাঈন এনপিএতে যুক্ত হয়েছি। দুটি সংগঠনে একসঙ্গে নীতিনির্ধারণী ফোরামে থাকা সমীচীন নয়। তাই ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছি। এখন এনপিএতে কাজ করতে চাই।”ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতার পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গ্রহণ করা হয়েছে। একই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুলাই ২০২৪-এ বাংলাদেশে যে জঙ্গী হামলা হয়, সেই…

Read More

শিক্ষার্থী ও তরুণদের ক্রমবর্ধমান আন্দোলন, একের পর এক প্রশ্নপত্র ফাঁস এবং দেশের পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থার সংকটের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ ২৫শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের শিক্ষার্থী ও তরুণদের উদ্বেগ যথাযথভাবে মোকাবিলা করতে তিনি ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি স্বীকার করেন। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান আরও উল্লেখ করেন, তরুণদের মধ্যে ক্রমবর্ধমান হতাশা ও দুর্দশা, এমনকি শিক্ষার্থীদের আত্মহত্যার মতো ঘটনাগুলো সরকারের কাছে জবাবদিহির দাবি তৈরি করেছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে…

Read More

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, মাত্র তিন মাসের ব্যবধানে দেশে ১ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে- এমন ব্যাংক হিসাব বেড়েছে ২ হাজার ২০৯টি। গত বছরের ডিসেম্বর শেষে এ ধরনের হিসাব ছিল ৩৮ হাজার ৪৩৬টি, যা চলতি বছরের মার্চ শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টিতে। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা মার্চ শেষে ১৫ জন। যদিও গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন, তবে ডিসেম্বর শেষে তা কমে ১৩ জনে নেমে আসে এবং পরবর্তী প্রান্তিকে আবার বেড়ে ১৫ জন হয়। এই পরিসংখ্যান প্রকাশের পর দেশের সম্পদ বণ্টন,…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম ইতিহাসের মর্মন্তুদ নোংরাংশও ফিরে আসে।কখনই একই পোষাকে, কখনো ভিন্নরুপে। মুখ একই নয়; কিন্তু একই চরিত্র নিয়ে। একই নিষ্ঠুরতা, একই ক্ষমতার ঔদ্ধত্য, একই ভয় দেখানোর ভাষা, একই প্রশ্নে, রাষ্ট্র কি জনমানুষের নাকি ক্ষমতার ব্যক্তিগত সম্পত্তি? ‘অ্যাট বঙ্গভবন: লাস্ট ফেইজ’ বইয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও তৎকালীন প্রধান বিচারপতি আবু সায়েম লিখেছেন এক ভয়ংকর রাতের কথা। সেই রাতের কথা, যখন রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে তাঁকে পদত্যাগপত্রে স্বাক্ষর করাতে বাধ্য করেছিল জিয়াউর রহমান। বিচারপতি আবু সায়েম লিখেছেন, “জিয়াউর রহমান আমার বিছানায় তার বুটসহ পা তুলে দিয়ে বলেন, ‘সাইন ইট।’ তার এক হাতে ছিল স্টিক, অন্য হাতে রিভলভার। আমি কাগজটা পড়লাম। আমার…

Read More

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে অবৈধ বালুর ব্যবসা। বর্তমান বিএনপি সরকারের সময়েও এই অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বন্দর, ফেরিঘাট, যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্র ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকা থেকে বলগেটে করে আনা বালু ফেরি ও লঞ্চঘাট সংলগ্ন নদীতীরে স্তূপ করে রাখা হচ্ছে। পরে এক্সক্যাভেটরের মাধ্যমে সেই বালু ট্রাকে তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন শত শত ট্রাকের যাতায়াতে বন্দর এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট, ধুলাবালু ও দুর্ঘটনার ঝুঁকি। বিআইডব্লিউটিএ জানায়, বন্দর এলাকার ১০ থেকে ১২টি স্থানে অবৈধভাবে বালু মজুত করা হয়েছে। একাধিকবার নোটিশ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার থেকে খালের সেতু পর্যন্ত প্রায় ৫০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রায় ৩০০ মিটার দীর্ঘ ইউনি ব্লক সড়কটি উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। এতে নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের প্রায় সাত হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, জনগণের কষ্ট লাঘবে নেওয়া উন্নয়ন প্রকল্পটি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, যথাযথ তদারকির অভাব এবং অপরিকল্পিত বাস্তবায়নের কারণে অল্প সময়েই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক অংশ দেবে গেছে এবং বিভিন্ন স্থানে…

Read More

রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পেট্রোল বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার আগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক পথচারী মেট্রো স্টেশনের নিচে একটি ছাতা পড়ে থাকতে দেখে আনসার সদস্যদের জানান। পরে সেখানে গিয়ে তারা অস্বাভাবিক আলো দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তুটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন…

Read More