চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চাঁদার টাকা না পেয়ে একটি নির্মাণাধীন বহুতল ভবনের সামনে ফাঁকা গুলি ছোড়া এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের আলোয় সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের হুমকির মুখে ছিলেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, প্রায় দেড় মাস আগে একটি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে…
Author: Desk Report
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের বড় একটি অংশে উদ্বেগজনকভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) পরিচালিত এক বছরের বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা টুথপেস্টের ৭৬.৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক রয়েছে। গবেষণায় দেশীয় উৎপাদিত টুথপেস্টে এ ধরনের ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতির হার আমদানিকৃত অনেক পণ্যের তুলনায় বেশি পাওয়া গেছে। রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় ইএসডিওর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণায় ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে সংগ্রহ করা স্থানীয় ও আমদানিকৃত ১৯টি ব্র্যান্ডের মোট ৩৪টি টুথপেস্টের নমুনা…
বাংলাদেশের প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজস্ব দলীয়করণে করছে বিএনপি। কোনো আমলাতান্ত্রিক আড়াল না রেখে সরাসরি বিএনপি নিজের দলের সক্রিয় ও পদধারী নেতাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে বসানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক ১২টি প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্র সংস্কার, প্রশাসনকে দলীয়করণমুক্ত করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার প্রতিশ্রুতির সঙ্গে এই নিয়োগ সরাসরি সাংঘর্ষিক। একসঙ্গে ১২টি গুরুত্বপূর্ণ পদে বিএনপি-সংশ্লিষ্টদের নিয়োগ। নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান…
জয়পুরহাটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেনের বিরুদ্ধে যৌতুক দাবি, একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, স্ত্রী ও সন্তানকে নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী শামিয়া খান এশা। একই সঙ্গে তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তাকে জয়পুরহাট থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন শামিয়া খান এশা। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৯ সালের ১৯ জুলাই ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। বর্তমানে আরিফ হোসেন জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (বিসিএস ৩৪তম ব্যাচ) হিসেবে…
আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ সরকারি তথ্যে জানা গেছে, দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫ জনে, আর এখন পর্যন্ত ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এই তথ্য নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, এটি আফ্রিকার ইতিহাসে সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা ইবোলা প্রাদুর্ভাবগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে নজরদারির বাইরে নীরবে ছড়িয়ে পড়ার পর গত ১৫ মে কঙ্গো সরকার আনুষ্ঠানিকভাবে নতুন এই প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। এবারের…
জার্মানির রাজধানী বার্লিনে ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ (সিএসডি) প্রাইড উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনার পর সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বার্লিন পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ২১ বছর বয়সী আবদুল বিল্লাল। তার গড়ন হালকা-পাতলা, চুল কালো এবং ঘটনার সময় তার পরনে ছিল কালো হুডি ও সাদা প্যান্ট। প্রায় ১.৯ মিটার উচ্চতার এই তরুণ ঘটনাস্থলে গাড়ি ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, সে অস্ত্রধারী ও বিপজ্জনক হতে পারে। তাই তাকে দেখলে নিজেরা আটকানোর চেষ্টা না করে দ্রুত পুলিশকে খবর দিতে…
লক্ষ্মীপুরের রামগতি-চেওয়াখালী আঞ্চলিক সড়ক সংস্কারে ব্যয় হয়েছে ৫ কোটি ১১ লাখ টাকা। কিন্তু সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজ, যথাযথ তদারকির অভাব এবং ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের ট্রাক চলাচলের কারণে কোটি টাকার এই প্রকল্প কার্যত ব্যর্থ হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রামগতি কলেজ রোড, মনু মার্কেট, মুন্সিরহাট, বান্দেরহাট, গুচ্ছগ্রাম বাজার ও আজাদনগর সেতুসংলগ্ন এলাকাসহ অন্তত ১৫…
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার পর সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চ ভেঙে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের পুলিশি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি। শনিবার আন্দোলন শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা যন্তর মন্তরের বিক্ষোভস্থল ত্যাগ করেন।…
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির সামরিক শাসনের সংগঠন হাসকে (Haske)-এর প্রধান মুসলিম আলেমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছেন। প্রকাশিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ধর্মীয় নেতারা দেশের নিরাপত্তা, জাতীয় ঐক্য এবং চলমান রাষ্ট্র পরিচালনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। এই বক্তব্য প্রকাশের পর দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এমন কঠোর ভাষা সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বুরকিনা ফাসো সরকারের আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। একই সঙ্গে…
ঢাকার সাভারের আশুলিয়ায় চাঁদাবাজি ও নারী কেয়ারটেকারকে জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে জিম্মি নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে পালিয়ে যায় বাপ্পি। তবে পুলিশের তাৎক্ষণিক ও কৌশলী অভিযানে জিম্মি নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরী প্লাজার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শুটার বাপ্পি ও তার কয়েকজন সহযোগী শরীফ চৌধুরী প্লাজার পঞ্চম তলায় প্রবেশ করে ভবনের নারী কেয়ারটেকার…

