প্রশ্নপত্র ফাঁস, ছাত্র আন্দোলন ও বৈশ্বিক শক্তির প্রভাব নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা বর্তমান বহুমেরুকেন্দ্রিক (মাল্টিপোলার) বিশ্বব্যবস্থায় এশিয়ার ভূ-রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে সাবেক সেনা কর্মকর্তা ও রাজনৈতিক কর্মী খন্দকার এ. হাফিজ রচিত একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধে বলা হয়েছে, বিশ্ব রাজনীতিতে উদীয়মান শক্তি হিসেবে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করছে। একই সঙ্গে ‘ডিপ স্টেট’ নামে অভিহিত আন্তর্জাতিক প্রভাবশালী শক্তিগুলোর কৌশলগত তৎপরতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ব্রিকসের সম্প্রসারণ, ডি-ডলারাইজেশনের গতি এবং স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে ভারত বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। লেখকের মতে, এ কারণেই দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক বিভিন্ন স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।…
Author: Desk Report
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় রাজনৈতিক জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ওই অধিবেশন শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১-দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন দেখা দিলে বিস্তৃত পরিসরের রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১-দলীয় ঐক্য মূলত নির্বাচনী সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার…
চুক্তি থেকে বিল-প্রতিটি ধাপে ১ শতাংশ কমিশনের অভিযোগ, ঘুষ না দিলে আটকে রাখা হয় কাজ ও বিল; ক্ষুব্ধ ঠিকাদাররা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যেন ঘুষের এক অঘোষিত কেন্দ্র হয়ে উঠেছে- এমন অভিযোগ তুলেছেন একাধিক ঠিকাদার। অভিযোগ রয়েছে, দরপত্রে বৈধভাবে কাজ পাওয়ার পরও চুক্তি, কার্যাদেশ, বিল, জামানত উত্তোলনসহ প্রতিটি ধাপে দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। ঘুষ না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা, কাজে বাধা সৃষ্টি এবং বিলে স্বাক্ষর না করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। সম্প্রতি প্রকৌশলী যুবায়েত হোসেনের জন্য অফিসের হিসাব সহকারী কর্মকর্তা এনামুল হকের ঘুষ নেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নতুন করে…
জালিয়াতির মাধ্যমে সরকারি নথি বিকৃত করে বগুড়া শহরের রেলওয়ের প্রায় ৬৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের একটি প্রাকৃতিক জলাশয় দখল ও ভরাটের চেষ্টা চালানোর অভিযোগ জামায়াতের দুই নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জলাশয়কে কাগজে-কলমে ‘ভিটা’ দেখিয়ে সেখানে বহুতল মার্কেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরাটের কাজ বন্ধ করেছে বগুড়া সিটি করপোরেশন। অভিযুক্তরা হলেন জামায়াতের কর্মী ছাইফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিনের ছেলে ও বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। অনুসন্ধানে জানা যায়, বগুড়া সদরের চকবৃন্দাবন মৌজার ১ দশমিক ২৮ একর সরকারি জমি, যা সরকারি রেকর্ডে দীর্ঘদিন ধরে…
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৎস্য খাত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আহরণের ঠিক আগমুহূর্তে বেড়িবাঁধ ভেঙে এবং দীর্ঘদিন অচল থাকা স্লুইসগেটের কারণে কোটি কোটি টাকার চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ বঙ্গোপসাগরে ভেসে গেছে। উপজেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ইতোমধ্যে ৫১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকা ছাড়িয়েছে। তবে এখনো অনেক এলাকায় পানি না নামায় প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত এবং অচল স্লুইসগেট সচল করার দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সময়মতো রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার না থাকায় সামান্য…
টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দরানিপাড়া গ্রামের ওই নারী গত বুধবার রাতে তাঁর ১২ বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন। এ সময় প্রতিবেশী আরিফ নামে এক যুবক জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাঁকে মারধর করে এবং ধর্ষণের পর পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।…
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিলি বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া ও তাঁর স্ত্রী লিমা বেগমের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া গাইনহাটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে ঝাড়ু দেওয়ার সময় প্রতিবেশীর এক শিশুর সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী বাঁশ ও ইট দিয়ে লিলি বেগমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে সৌরভী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মাকে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়ির সামনে তোলা এই ছবিটি। এক টুকরো পলিথিনের ওপর এক রিকশাশ্রমিক নামাজে মগ্ন। চারপাশে ধুলো, জঞ্জাল, অবহেলা। অথচ তাঁর দুই হাত আকাশের দিকে উদয়মান হয়ে মাথা নত এক গভীর প্রার্থনায়। পেছনে দাঁড়িয়ে আছে সেই বাড়িটি, যে বাড়ির প্রতিটি দেয়াল বয়ে বেড়ায় একটি জাতির জন্ম, স্বপ্ন ও রক্তাক্ত ইতিহাস। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে বাড়ি দেখেছিল একটি পরিবারের নির্মম হত্যাযজ্ঞ, আজ সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক নিঃস্ব শ্রমজীবী মানুষ। কী অদ্ভুত ইতিহাসের পরিহাস! যাঁরা ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে স্মৃতির রাজনীতি করেন, তাঁদের অনেকের…
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)কে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)। তারা মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে ও পুত্রবধূ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান রিমন দাশ গুপ্ত। প্রথমে তিনি তাঁর মা কল্পনা দাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মাকে বাঁচাতে এগিয়ে এলে…
দিল্লির জন্তর-মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (FRS) ব্যবহার করে গত কয়েক দিনে বিক্ষোভস্থলে উপস্থিত ২,৫০০-এর বেশি অপরাধমূলক পটভূমির ব্যক্তিকে শনাক্ত করার দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের দাবি, বিক্ষোভকারীদের ভিড়ে পরিকল্পিতভাবে অপরাধী চক্রের সদস্যরা প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। হামলার সময় ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গত ২০ জুলাই সংঘটিত সহিংসতার পর জন্তর-মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করতে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (FRS) স্থাপন করে দিল্লি পুলিশ। এরপর ২১, ২২ ও ২৩ জুলাই-এই তিন দিনে প্রযুক্তিটির…

