Author: Desk Report

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া দুটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম, নীতিমালা লঙ্ঘন এবং শ্রমিক বঞ্চনার অভিযোগ উঠেছে। যে প্রকল্পে স্থানীয় শ্রমিকদের কাজ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথা ছিল, সেখানে অধিকাংশ খননকাজই করা হয়েছে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে। ফলে শত শত দরিদ্র শ্রমিক কাজ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্পের নকশা অনুযায়ী কাজ না হওয়ায় সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, আদারভিটা ইউনিয়নের পলিশা খাল খননের জন্য ১ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা এবং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া খাল খননের জন্য ১ কোটি ১৫ লাখ ৯ হাজার ৮৩০…

Read More

খাস জমি জালিয়াতির মাধ্যমে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে অভিযুক্ত আবুল হাশেমকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করায় দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান থাকার মধ্যেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক অঙ্গনেও নানা প্রশ্ন উঠেছে। গত সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আগের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান দাউদকান্দির গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম। তবে আবুল…

Read More

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে (পিওকে) নিরাপত্তা বাহিনী ও নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আসন্ন আঞ্চলিক নির্বাচনকে ঘিরে বিতর্কিত নির্বাচনী ব্যবস্থা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সহিংসতা নতুন করে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাওলাকোট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত যৌথ অ্যাকশন কমিটি (JAAC)-এর ডাকা কর্মসূচির…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি গুদামে লাগা ভয়াবহ আগুন প্রায় চার ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন গুদামজুড়ে ছড়িয়ে পড়ে, এতে পুরো শিল্পাঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ইপিজেডের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর ৯টি ইউনিটের সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, গুদামটিতে…

Read More

সরকারি চাকরিতে একজন গাড়িচালকের বেতন যেখানে সীমিত, সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ড্রাইভার মো. সাখাওয়াত হোসেনের নামে রাজধানী ও বরিশালে কোটি কোটি টাকার স্থাবর সম্পদের তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকার বছিলা ও শেওড়াপাড়ায় বিলাসবহুল ফ্ল্যাট, বরিশালের উজিরপুরে রাজকীয় ডুপ্লেক্স বাগানবাড়ি, শহরে মূল্যবান জমিসহ বিপুল সম্পদের উৎস নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অনুসন্ধানে উঠে এসেছে, নিয়োগ ও বদলি বাণিজ্য, প্রভাব বিস্তার এবং নানা অনিয়মের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফায়ার সার্ভিসের অভ্যন্তরে তিনি ‘নিয়োগ সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। অতীতে ভুয়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে চাকরিতে প্রবেশ, একাধিক…

Read More

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিদের হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। সোমবার সকালে চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডটনেট-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় ৪০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘদিন ধরে তাদের কাছে…

Read More

চা ও হিমায়িত চিংড়ি রপ্তানির আড়ালে অর্থ সরানোর অভিযোগ, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-দুবাইয়ে অনুমোদনহীন বিনিয়োগ; দুদক ও সিআইডির তদন্তে জেমকন গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। রপ্তানি বাণিজ্যের আড়ালে শত কোটি টাকা বিদেশে পাচার, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে বিনিয়োগ, ভুয়া রপ্তানি চালান এবং হাজার কোটি টাকার ব্যাংকঋণ- এমন একাধিক গুরুতর অভিযোগে আলোচনায় এসেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী জেমকন গ্রুপ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি বিশেষ গোয়েন্দা প্রতিবেদনে গ্রুপটির বিরুদ্ধে অন্তত ১০২ কোটি ১৩ লাখ ৯৬ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ তুলে ধরা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদনহীন বিনিয়োগের পাশাপাশি চা ও হিমায়িত চিংড়ি রপ্তানির আড়ালে অর্থ…

Read More

বাংলাদেশি পরিচয় ব্যবহার করে রোহিঙ্গাদের অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ভুয়া জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট সংগ্রহ করে বিশেষ করে সৌদি আরবসহ বিভিন্ন দেশে বাংলাদেশি পরিচয়ে পাড়ি দিচ্ছেন অনেক রোহিঙ্গা। সম্প্রতি নারায়ণগঞ্জ, চাঁদপুর ও নেত্রকোনায় পাসপোর্ট করতে গিয়ে একাধিক রোহিঙ্গা আটক হওয়ার ঘটনায় বিষয়টি নতুন করে সামনে এসেছে। এদিকে জাল পাসপোর্ট তৈরি ও সরবরাহে জড়িত একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের ২৩ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা এ চক্রের বিস্তৃতি ও সক্রিয়তার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরব সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৬৯ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। তবে সংশ্লিষ্টদের ধারণা, তালিকার বাইরেও বাংলাদেশি পরিচয়ে সৌদি আরবসহ…

Read More

বিশ্বকাপের মহারণ এখন শেষ বাঁকে। বাকি শুধু দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ৪৮ দলের দীর্ঘ লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে চার পরাশক্তি-আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ঠিক এই চার দলই টুর্নামেন্ট শুরুর আগে সেমিফাইনালে উঠবে বলে পূর্বাভাস দিয়েছিল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। এবার সেই সুপারকম্পিউটারই জানিয়ে দিল, কার হাতে উঠতে পারে ২০২৬ বিশ্বকাপের ট্রফি। অপটার সর্বশেষ ২৫ হাজার সিমুলেশনের বিশ্লেষণে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্মে ভর করে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ফরাসিদের ৫৭.৭ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ-যা চার দলের মধ্যে সর্বোচ্চ। শিরোপা জয়ের সম্ভাবনায়…

Read More

ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসসেবার মান যাচাই করতে গিয়ে নিজেই ভোগান্তির শিকার হয়েছেন। বাসভাড়া দিতে ১০০ রুপির নোট দিলে কন্ডাক্টর খুচরা টাকা চান। তার কাছে খুচরা না থাকায় কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন। শনিবার রাতে বেঙ্গালুরু মহানগর পরিবহন সংস্থার (বিএমটিসি) একটি বাসে এ ঘটনা ঘটে। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি, ওই যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী। পরিচয় প্রকাশ না করেই সুরেশ বাস থেকে নেমে যান। পরে অটোরিকশায় যাত্রার সময়ও তিনি অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগের মুখে পড়েন। আকস্মিক এ পরিদর্শনে গণপরিবহনে যাত্রীদের নিত্যদিনের নানা ভোগান্তির বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ করেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী।

Read More