হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত, ইউরিয়া-ফসফেটের দাম ঊর্ধ্বমুখী; কৃষি উৎপাদন, পরিবেশ ও বৈশ্বিক খাদ্যব্যবস্থা নিয়ে তৈরী হয়েছে উদ্বেগ। বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক সংঘাতের প্রভাব এবার সরাসরি আঘাত হানছে কৃষি ও খাদ্য ব্যবস্থায়। পারস্য উপসাগরকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সার সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে ইউরিয়া ও ফসফেট সারের বৈশ্বিক বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, বেড়েছে দাম, আর একই সঙ্গে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য নিয়ে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গত শুক্রবার…
Author: Desk Report
চিকিৎসা নিতে গিয়ে সুস্থ হয়ে ফেরার বদলে অনেক রোগীকেই ফিরতে হচ্ছে লাশ হয়ে। কোথাও ভুল রক্ত সঞ্চালন, কোথাও অ্যানেসথেসিয়ার ভুল মাত্রা, আবার কোথাও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ বা স্যালাইন না দেওয়ার অভিযোগে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। এসব ঘটনায় বগুড়ার বেসরকারি স্বাস্থ্যসেবার মান, নিরাপত্তা ও জবাবদিহিতা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বগুড়া শহর থেকে উপজেলা পর্যন্ত অসংখ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ন্যূনতম মানদণ্ড, প্রয়োজনীয় জনবল এবং কার্যকর তদারকি ছাড়াই পরিচালিত হচ্ছে। লাইসেন্সবিহীন কার্যক্রম, বছরের পর বছর লাইসেন্স নবায়ন না করা, নামি চিকিৎসকদের নাম ব্যবহার করে রোগী আকর্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও নার্স ছাড়াই অস্ত্রোপচার…
ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা প্রতিভাবান মিডফিল্ডার জেডেন অ্যাডামস মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন। শনিবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয় ও একাধিক ফুটবল সংস্থা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরুর একাদশে খেলেন তিনি। পরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বদলি হিসেবে নেমে দলকে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠতে সহায়তা করেন। শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২-এ কানাডার কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ক্লাব ফুটবলে অ্যাডামস খেলতেন…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম কবি মেহেরুননেসা সেই বিরল মানুষদের একজন, যার জীবন যেমন সংগ্রামের, তেমনি মৃত্যু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম ভয়াবহ, হৃদয়বিদারক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রতীক। ১৯৪২ সালের ২০ আগস্ট কলকাতার খিদিরপুরে জন্ম নেওয়া ছোট্ট মেয়ে “রানু” কোনো রাজপ্রাসাদের সন্তান ছিলেন না। তিনি জন্মেছিলেন এক মধ্যবিত্ত পরিবারে, যেখানে স্বপ্ন ছিল, সীমাবদ্ধতা ছিল, সংগ্রাম ছিল। কিন্তু জন্মের বহু আগেই যেন নিয়তি তার কপালে লিখে রেখেছিল এক অসাধারণ জীবনের গল্প। যে গল্পের শেষ অধ্যায় লেখা হবে রক্তে, অশ্রুতে এবং স্বাধীনতার লাল-সবুজ পতাকায়। সেই সময়ের সমাজ মেয়েদের জন্য ছিল সংকীর্ণ। প্রাতিষ্ঠানিক শিক্ষার দরজা তার জন্য প্রায় বন্ধই ছিল। কিন্তু জ্ঞান কখনো চার দেয়ালের…
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে আট বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। দলের জয়ের নায়ক জুড বেলিংহাম, যিনি জোড়া গোল করে থ্রি লায়ন্সকে শেষ চারের টিকিট এনে দেন। ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাসী নরওয়ে ম্যাচের ৩৬তম মিনিটে শেলদেরুপের গোলে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহাম সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে নরওয়ের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ের শুরুতেই মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে জয়সূচক গোল করেন বেলিংহাম। শেষ পর্যন্ত সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচে হ্যারি কেইন…
ফিফা বিশ্বকাপের মঞ্চে যেন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে আর্জেন্টিনা। একের পর এক বাধা পেরিয়ে দুর্দান্ত ছন্দে সেমিফাইনালে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণভাগের ধার, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিপক্ষদের জন্য ভয়ংকর প্রতিপক্ষ হয়ে উঠেছে লিওনেল মেসির দল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে বলের দখল, দ্রুতগতির আক্রমণ এবং নিখুঁত পাসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে আলবিসেলেস্তারা। সুযোগ কাজে লাগানোর দক্ষতাও ছিল চোখে পড়ার মতো। শুধু এই ম্যাচই নয়, পুরো টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে কেপ ভার্দেকে ৩-২ এবং শেষ ষোলোতে মিশরকে একই ব্যবধানে হারিয়ে কোয়ার্টার…
বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) তাদের বিভিন্ন নীতিগত নথি ও অভ্যন্তরীণ ব্যবহারে ‘ইন্দো-প্যাসিফিক’ শব্দের পরিবর্তে শুধু ‘প্যাসিফিক’ ব্যবহার শুরু করেছে। সরকারিভাবে এ পরিবর্তনকে কেবল নামের সংশোধন হিসেবে ব্যাখ্যা করা হলেও, অনেকের মতে এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইন্দো-প্যাসিফিক কৌশল থেকে ধীরে ধীরে সরে আসার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যদিও নতুন নামকরণের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক দায়িত্বের ভৌগোলিক পরিধিতে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে ভারতের পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল এখনও মার্কিন প্যাসিফিক কমান্ডের আওতাতেই রয়েছে। তবে আন্তর্জাতিক কূটনীতিতে প্রতীক ও পরিভাষারও গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। একটি শব্দের পরিবর্তন…
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বাহিনীটির দাবি, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ’ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। রোববার ভোরে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বিদেশি হস্তক্ষেপ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নির্ধারিত রুট পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা আগেই কঠোর সতর্কবার্তা দিয়েছিল। সেই সতর্কতা অমান্য করায় নিরাপত্তাজনিত পদক্ষেপ হিসেবে প্রণালিটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক ঘণ্টা আগে বিদেশিদের প্ররোচনায় কয়েকটি জাহাজ অনুমোদিত নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করে। একাধিকবার সতর্ক করা হলেও তারা নির্ধারিত রুটে…
২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ পুলিশও নজিরবিহীন সংকটের মুখে পড়ে। সে সময় জঙ্গীদের আক্রমণের মুখে পড়ে পুলিশ। প্রায় সাড়ে তিন হাজার অধিক পুলিশ নির্মমভাবে নিহত হন। দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটতেই থাকে; বহু পুলিশ সদস্য নিহত ও আহত হন। এই সহিংস পরিস্থিতিকে কেন্দ্র করে বাহিনীর কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়। প্রায় দুই বছর পরও সংশ্লিষ্টদের মতে, পুলিশ পুরোপুরি স্বাভাবিক কর্মপরিবেশে ফিরতে পারেনি। প্রশাসনিক পুনর্গঠন, ব্যাপক রদবদল, আইনি চাপ, জনআস্থার সংকট এবং সদস্যদের মানসিক অনিশ্চয়তার কারণে বাহিনীর কার্যক্রম এখনও চ্যালেঞ্জের…
বাংলাদেশে নতুন সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) উদ্বেগজনক হারে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশে নতুন ইক্যুইটি বা প্রকৃত বিদেশি মূলধন বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ দশমিক ৩৪ শতাংশ কমে মাত্র ৭ কোটি ৮২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত চার প্রান্তিকের মধ্যে এটিই সর্বনিম্ন। এই পতন শুধু একটি পরিসংখ্যান নয়; বরং এটি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকটের স্পষ্ট প্রতিফলন। তাদের ভাষ্য, নতুন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। রাজনৈতিক অনিশ্চয়তা, সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা, দুর্বল বিনিয়োগ পরিবেশ, নীতিগত জটিলতা এবং আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর ধারাবাহিকভাবে বাংলাদেশের সার্বভৌম…

